জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘বৃহত্তর নোয়াখালী, কুমিল্লা, মৌলভীবাজার ভয়াবহ বন্যার কবলে। ভারত সকল পানি ছেড়ে দিয়েছে আমাদের ভাসিয়ে দেওয়ার জন্য। আমরা ৫৩ বছর ধরে শুনে আসছি, ভারত আমাদের প্রতিবেশী বন্ধু। এবার তারা পানি ছাড়ল, কিন্তু আমাদের বললও না। যদি উজানের কোনো দেশ আকস্মিক পানি ছেড়ে দেয়, কিন্তু ভাটির দেশকে না জানায়, তাহলে এটি শাস্তিযোগ্য অপরাধ। এটা প্রতিবেশীর শিষ্টাচার। কিন্তু আমরা তাদের শাস্তি চাচ্ছি না। আমরা শান্তিপূর্ণভাবে দুটি প্রতিবেশী দেশ একসঙ্গে বসবাস করতে চাই। আশা করি, ভবিষ্যতে তারা এই বিষয়গুলো খেয়াল রাখবে।’
আজ শনিবার দুপুরে মৌলভীবাজারের রাজনগর উপজেলার কলেজ পয়েন্টে বন্যাকবলিত মানুষের মধ্যে খাবার বিতরণের সময় পথসভায় ডা. শফিকুর রহমান এসব কথা বলেন।
জামায়াতের আমির বলেন, ‘আমাদের দেশে একটা সরকার ছিল। তারা আমাদের সিঙ্গাপুর উপহার দিয়েছিল। এই আমাদের রাজনগরের সিঙ্গাপুর। প্রতিবছর নদীশাসনের জন্য বাজেট বরাদ্দ হয়। কিন্তু এটাকে সুষ্ঠুভাবে কাজে না লাগিয়ে লুটপাট করা হয়। লুটপাটের কুফল যন্ত্রণা জনগণকে ভোগ করতে হচ্ছে। এখন তারা বস্তা নিয়ে পালায়। এখন বন্যার স্রোতে মাছ ভাসতেছে, ওরাও এখন খালে–বিলে ভাসতেছে। জনগণ সেখান থেকে তাদের ধরছে। এখন মানুষ মাছ ধরার পলো দিয়ে তাদের ধরতেছে।’
ডা. শফিকুর রহমান বলেন, ‘আপনারা বললেন বাংলাদেশকে উন্নয়নের রাজপথে তুলে এনেছেন। আপনারা কানাডা ও সিঙ্গাপুর বানিয়েছেন। আমাদের ইতিহাসজ্ঞানে তো কখনো দেখি নাই, কানাডা ও সিঙ্গাপুর বানিয়ে এভাবে কোনো শাসক ও দোসরদের দেশ ছেড়ে পালিয়ে বেড়াতে হয়। আপনারা পালাবেন কেন? আমাদের নেতৃবৃন্দকে আপনারা হত্যা করেছেন, আমাদের কোনো নেতা দেশ ছেড়ে পালাননি। এটি আমাদের বাবা-দাদাদের দেশ। আমাদের কোনো খালা-মাসির দেশ নেই। বাংলাদেশ আমাদের জন্ম-মৃত্যুর চিরস্থায়ী ঠিকানা।’
জামায়াত নেতা ডা. শফিক বলেন, ‘কয়েক দিন আগে বাংলাদেশে বিরাট একটি পরিবর্তন এসেছে। সাড়ে ১৭ বছর জাতির ঘাড়ে দুর্বহ বোঝা চাপিয়ে রাখা হয়েছিল। প্রথম দুই বছর আওয়ামী লীগের আন্দোলনের ফসল মঈন-ফখরুদ্দিন সরকার। তার পরের ১৫ বছর সরাসরি তারা নিজে। এই সাড়ে ১৫ বছরে জাতির কোমর ভেঙে দেওয়া হয়েছে। ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর প্রথম আঘাত হেনেছে দেশপ্রেমিক সেনাবাহিনীর ওপর। পিলখানায় বিডিআরের সদর দপ্তরে নারকীয় হত্যাকাণ্ড করা হয়। সেখানে ৫৭ জন দেশপ্রেমিক চৌকস সামরিক অফিসারকে হত্যা করা হয়।’
জামায়াতের প্রধান আরও বলেন, ‘আইন হাতে নিয়ে কেউ আওয়ামী লীগ যে জঘন্য কাজ করেছে, আপনারা তার বিচার করবেন না। কারও বাড়িঘর, সম্পদ নষ্ট করবেন না। এক জালেম বিদায় হয়েছে, আরেক জালেম যাতে ক্ষমতায় আসতে না পারে।’
পথসভায় বিশেষ অতিথির বক্তব্য দেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগর আমির মো. ফখরুল ইসলাম, সিলেট দক্ষিণ জেলা আমির অধ্যাপক আব্দুল হান্নান, সাবেক জেলা আমির মো. আবদুল মান্নান, জেলা আমির ইঞ্জিনিয়ার মো. শাহেদ আলী, জেলা সেক্রেটারি মো. ইয়ামীর আলী, জেলা সহকারী সেক্রেটারি মো. আলা উদ্দিন শাহ প্রমুখ।
এ সময় জেলার রাজনগর, কুলাউড়া ও কমলগঞ্জ উপজেলার ৫০০ জন বন্যার্তকে ১৫ কেজি করে ত্রাণ উপহার দেওয়া হয়।

বেতন বৃদ্ধি ও বিভাগীয় কর্মচারী হিসেবে স্বীকৃতির দাবিতে সোমবার থেকে রংপুরের মিঠাপুকুরসহ সারা দেশে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন শাখা ডাকঘরের কর্মচারীরা। কর্মসূচি ঘোষণার আগে মিঠাপুকুর উপজেলা ডাকঘরের সামনে মানববন্ধন করেন তাঁরা।
৩ মিনিট আগে
ধামরাইয়ের কালামপুর বাসস্ট্যান্ড এলাকায় বাসাবাড়িতে পর্যাপ্ত তিতাস গ্যাস সরবরাহ এবং গ্যাস না থাকার সময়ের পুরোনো বিল মওকুফের দাবিতে স্থানীয় বাসিন্দারা দেড় ঘণ্টা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেন। প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।
১৫ মিনিট আগে
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বরাইদ ইউনিয়নের খলিশাডহুরা এলাকায় ভূমিহীন ও গৃহহীনদের জন্য নির্মিত আশ্রয়ণ প্রকল্পে ঘর রয়েছে ১৭টি। ঘরগুলোতে বছরের পর বছর তালা ঝুলছে। সেখানে বসবাস না থাকায় অযত্ন অবহেলায় চারপাশ আগাছায় ছেয়ে গেছে। অন্যদিকে একই এলাকার প্রকৃত ভূমিহীন ও গৃহহীন পরিবারগুলো একটি সরকারি ঘরের আশায়...
১৮ মিনিট আগে
টানা চার দিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে সাঙ্গু নদীর পানি বেড়ে বান্দরবানের থানচি সদরের সঙ্গে তিন্দু ও রেমাক্রী ইউনিয়নের নৌযোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। বৈরী আবহাওয়া, তীব্র স্রোত ও পাহাড়ধসের ঝুঁকিতে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত থানচির সব পর্যটনকেন্দ্রে ভ্রমণে সাময়িক নিষেধাজ্ঞা দিয়েছে প্রশাসন।
৩৮ মিনিট আগে