
রাজধানীর উত্তরা পূর্ব থানায় দায়ের করা একটি হত্যা মামলায় একাত্তর টেলিভিশনের সাবেক প্রধান বার্তা সম্পাদক শাকিল আহমেদ ও তাঁর স্ত্রী একই টেলিভিশনের সাবেক প্রধান প্রতিবেদক ফারজানা রুপাকে চার দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আহমেদ হুমায়ুন কবির রিমান্ডে নেওয়ার এই আদেশ দেন।
দুপুরের পর কঠোর নিরাপত্তাব্যবস্থার মধ্য দিয়ে দুজনকে আদালতে হাজির করে উত্তরা পূর্ব থানা-পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা মো. মোহাইমিনুর রহমান প্রত্যেককে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। দুজনের পক্ষে রিমান্ড বাতিলের বা জামিনের কোনো আবেদন করা হয়নি। তবে মৌখিকভাবে একজন আইনজীবী রিমান্ড বাতিল চান। পরে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গতকাল বুধবার বিকেলে শাকিল ও রুপাকে বিদেশে যাওয়ার সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করে ইমিগ্রেশন পুলিশ। পরে তাঁদের ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পরে তাঁদের এই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।
মামলার সূত্রে জানা যায়, ৫ আগস্ট উত্তরার জসীমউদ্দীন মোড়ে ডাচ্–বাংলা ব্যাংকের এটিএম বুথের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুক্ত থাকা একটি বেসরকারি পোশাক প্রতিষ্ঠানে কর্মরত ফজলুল করিম সন্ধ্যা ৬টার দিকে গুলিবিদ্ধ হন। তাঁকে দ্রুত কুয়েত বাংলাদেশ মৈত্রী হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের ভাই আনোয়ার হোসেন বাদী হয়ে ২১ আগস্ট উত্তরা পূর্ব থানায় মামলা করেন। মামলায় আওয়ামী লীগ ও তার অঙ্গ–সহযোগী সংগঠনের নেতা–কর্মীদের এবং পুলিশের ঊর্ধ্বতন ও কর্মকর্তাদের আসামি করা হয়। মামলায় বলা হয়, আওয়ামী লীগ নেতা-কর্মী ও পুলিশের গুলিতে তাঁর ভাই নিহত হন।
শাকিল ও রুপার রিমান্ড আবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, এই দুই আসামি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমন করার জন্য সরকারকে উসকানি প্রদান করেন। ঘটনার মূল রহস্য উদ্ঘাটনের জন্য তাঁদের জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।
এদিকে বেলা ৩টার দিকে তাঁদেরকে আদালতে নেওয়া হয়। এরপরই তাঁদের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন আইনজীবীরা।

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শনিবার বিকেলে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে (পিএমও) দেশটির পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে প্রধানমন্ত্রী...
১ ঘণ্টা আগে
মাটির গুণগত মান বজায় এবং স্থানীয় পরিবেশের সঙ্গে সামঞ্জস্য রেখে বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, ‘দেশের সব অঞ্চলের মাটির বৈশিষ্ট্য এক নয়। যে এলাকায় যে ধরনের মাটি ও পরিবেশ রয়েছে, সে অনুযায়ী গাছ নির্বাচন করে লাগাতে হবে...
২ ঘণ্টা আগে
সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন বলেছেন, দেশে শিশু ও নারী সুরক্ষায় অসংখ্য আইন থাকলেও বাস্তবায়নের দুর্বলতা, দীর্ঘ বিচারপ্রক্রিয়া এবং সমন্বয়হীনতার কারণে কাঙ্ক্ষিত ফল পাওয়া যাচ্ছে না। অনেক ক্ষেত্রে ‘যত আইন, তত ফাঁকফোকর’ পরিস্থিতি তৈরি হয়েছে।
৩ ঘণ্টা আগে
শিশু নির্যাতন ও সহিংসতা প্রতিরোধে দ্রুত পদক্ষেপ নিতে জাতীয় পর্যায়ে একটি ‘ন্যাশনাল চাইল্ড প্রটেকশন টাস্কফোর্স’ গঠনের আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার কায়সার কামাল। আজ শনিবার রাজধানীর শাহবাগে শহীদ আবু সাঈদ কনভেনশন সেন্টার মিলনায়তনে ‘বাংলাদেশে শিশু নির্যাতন ও করণীয়’ শীর্ষক গোলটেবিল...
৪ ঘণ্টা আগে