থাইল্যান্ডে থানাত থাংতেওয়ান নামের এক যুবকের অণ্ডকোষে অজগর সাপ কামড় দিয়েছে। তিনি বাথরুমের কমোডে বসতেই এমন ঘটনা ঘটে। এতে প্রচুর রক্তক্ষরণ হলেও তিনি প্রাণে বেঁচে গেছেন। পরে অবশ্য টয়লেট ব্রাশ দিয়ে সাপটি পিটিয়ে হত্যা করেছেন তিনি।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ডেইলি মেইল এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
গতকাল বুধবারের ওই ঘটনার ছবি প্রকাশ করেছেন থানাত। ছবিতে দেখা গেছে, ১২ ফুটের ওই সাপ বাথরুমের মেঝেতে পড়ে আছে।
থানত বলেন, ‘কমোডে বসার কিছুক্ষণ পর অনুভব করি, কিছু একটা আমার অণ্ডকোষে কামড় দিয়েছে। খুব ব্যথা হচ্ছিল। তখন আমি টয়লেটে হাত ঢুকিয়ে দেখি একটি সাপ ধরেছি! সাপ দেখে আমি হতবাক হয়ে গিয়েছিলাম। আমি দ্রুত উঠে দাঁড়াই এবং সাপটি কমোড থেকে বের করে ফেলি।’
এরপর থানাত টয়লেট ব্রাশ দিয়ে সাপের মাথায় আঘাত করে মেরে ফেলেন। এর মধ্যে তাঁর বাবা টিটেনাস টিকা নিতে হাসপাতালে যান। চিকিৎসকেরা জানান, সেলাই লাগবে না, কারণ ক্ষতটি গভীর নয়। এটি কয়েক সপ্তাহের মধ্যে সেরে যাবে।
থানত আরও বলেন, ‘আমি এখন শঙ্কামুক্ত। আমি ভাগ্যবান যে, এটি একটি বিষধর সাপ ছিল না। কোবরা হলে মরে যেতাম। ঘটনার পর থেকে আমি আর ওই টয়লেটে যাইনি।’
থাইল্যান্ডে এর আগেও বহুবার টয়লেটে অজগর সাপের আক্রমণের ঘটনা ঘটেছে। ২০১৬ সালে চাচোয়েংসাও প্রদেশে একটি স্কোয়াট টয়লেটে এক ব্যক্তিকে ১০ ফুট লম্বা অজগর কামড় দিয়েছিল। ২০২০ সালে সামুত প্রাকান প্রদেশে টয়লেটে এক গৃহবধূকে অজগর কামড় দিয়েছিল।
রেটিকুলেটেড অজগর দক্ষিণ-পূর্ব এশিয়া জুড়ে পাওয়া যায়। এই প্রজাতি বন, জলাভূমি, খাল এমনকি শহরে বাস করে। এই প্রজাতি বিশ্বের বৃহত্তম সাপগুলোর মধ্যে একটি। এরা মানুষ, বিড়াল, কুকুর, পাখি, ইঁদুর এবং অন্যান্য সাপ খেতে পারে।

গত বছর বিশ্বজুড়ে অভিবাসন রুটগুলোতে প্রায় ৮ হাজার মানুষ মারা গেছে বা নিখোঁজ হয়েছে। এর মধ্যে ইউরোপগামী সমুদ্রপথই সবচেয়ে প্রাণঘাতী ছিল। এমন তথ্য জানিয়েছে জাতিসংঘ। এই তালিকায় আছে বহু বাংলাদেশিও। তবে সেই সংখ্যা কত এমন তথ্য জানা যায়নি। এমনকি, ইউরোপগামী অভিবাসীদের মধ্যে বাংলাদেশিদের সংখ্যাই বেশি।
৩১ মিনিট আগে
ইরানে ডোনাল্ড ট্রাম্পের ‘বেপরোয়া’ যুদ্ধে প্রতিদিন যে পরিমাণ অর্থ ব্যয় হচ্ছে, তা দিয়ে বিশ্বের প্রায় ৮ কোটি ৭০ লাখ মানুষের জীবন বাঁচানো সম্ভব ছিল। গত সোমবার লন্ডনের চ্যাথাম হাউসে আয়োজিত এক অনুষ্ঠানে জাতিসংঘের মানবিক সহায়তা বিষয়ক সংস্থা ওচা (এসিএইচএ)-এর প্রধান টম ফ্লেচার এই মন্তব্য করেন। তিনি সতর্ক করে
৩৭ মিনিট আগে
পরীক্ষাকেন্দ্রিক এক শিক্ষাব্যবস্থা তরুণদের কর্মজীবনের জন্য অপ্রস্তুত অবস্থায় ফেলছে। এমন মন্তব্য করেছেন সাবেক ব্রিটিশ মন্ত্রী অ্যালান মিলবার্ন। এমনকি জরিপও তাঁর বক্তব্য সমর্থন করছে। নতুন এক জরিপে দেখা যাচ্ছে, শিক্ষকরা মনে করেন শিক্ষার্থীরা প্রয়োজনীয় দক্ষতা ছাড়াই শিক্ষাজীবন শেষ করছে।
১ ঘণ্টা আগে
মেক্সিকোর চিহুয়াহুয়া রাজ্যে এক রহস্যজনক সড়ক দুর্ঘটনায় মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ-র দুইজন কথিত এজেন্ট নিহত হয়েছেন। এই ঘটনাটি মেক্সিকোর মাটিতে মার্কিন গোয়েন্দাদের গতিবিধি এবং দেশটির সার্বভৌমত্ব লঙ্ঘনের প্রশ্নে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। গতকাল মঙ্গলবার মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শিনবা
৩ ঘণ্টা আগে