ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের এমপি ও দলটির সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করীম সেলিমের যাবতীয় ব্যাংক হিসাব তলব করা হয়েছে। একই সঙ্গে তাঁর ছেলে এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি শেখ ফজলে ফাহিমসহ পরিবারের অন্য সব সদস্যের ব্যাংক হিসাবও তলব করা হয়েছে।
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর অঞ্চল–১৫ থেকে আজ মঙ্গলবার সব ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, জাতীয় সঞ্চয় অধিদপ্তর ও ডাক বিভাগকে চিঠি দিয়ে তাঁদের নামে যাবতীয় লেনদেন, আর্থিক হিসাব এবং ক্রেডিট কার্ডের তথ্য চাওয়া হয়েছে।
ওই চিঠিতে শেখ সেলিমকে কর অঞ্চল–১৫-এর নিয়মিত করদাতা হিসেবে, দেশের সবগুলো ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠানে তাঁর নিজ নামে অথবা বাবা, মা, ছেলে, মেয়ে, ভাই বা বোনের যৌথ নামে অথবা ব্যবসাপ্রতিষ্ঠানের নামে পরিচালিত ব্যাংক হিসাব ও ক্রেডিট কার্ডসংক্রান্ত তথ্য চাওয়া হয়েছে।
তল্লাশির পর লেনদেন ও আর্থিক হিসাব নিকাশের পাশাপাশি তাঁদের ব্যক্তি বা কোম্পানির বিস্তারিত ঠিকানাসহ তথ্য সরবরাহ করতেও বলা হয়েছে। তবে কত দিনের মধ্যে তথ্যগুলো সরবরাহ করতে হবে, এ ব্যাপারে স্পষ্ট কোনো নির্দেশনা নেই চিঠিতে।
এর আগে একই কর অঞ্চলের পক্ষ থেকে বিতর্কিত ব্যবসায়ী এস আলম ও তাঁর পরিবারের সদস্যদের ব্যাংক অ্যাকাউন্ট খতিয়ে দেখতে চিঠি দেওয়া হয়। কর বিভাগ সূত্র জানায়, যারা কর ফাঁকি দেয় তাদের ধরা কর বিভাগের নিয়মিত কাজ। এরই অংশ হিসেবে তাদের আর্থিক লেনদেনের তথ্য তল্লাশি করে কর বিভাগে জমা দিতে বলা হয়েছে।
কর বিভাগ জানায়, আওয়ামী লীগ সরকারের পতনের পর কর ফাঁকিবাজ, দুর্নীতিবাজ, কালোটাকার মালিকদের অবৈধ সম্পদ জব্দের বিষয়টি সামনে এসেছে। এনবিআরের নতুন চেয়ারম্যান আবদুর রহমান খানও কাজে যোগ দিয়ে দুর্নীতিবাজ ও মুদ্রা পাচারকারীদের ব্যাপারে কঠোর পদক্ষেপ নেওয়ার ইঙ্গিত দিয়েছেন।

দেশের ২২টি ব্যাংক লোকসানে রয়েছে। এগুলোর মোট লোকসানের পরিমাণ ২ লাখ ৫৩ হাজার ৯৩৮ কোটি টাকা। তারল্যসংকট সামাল দিতে চলতি বছরের ২৭ সেপ্টেম্বর পর্যন্ত ১২টি ব্যাংককে জরুরি সহায়তা হিসেবে ৮৪ হাজার ৯৪৫ কোটি ৭১ লাখ টাকা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
১ ঘণ্টা আগে
সরকারের পরিচালন ও উন্নয়ন ব্যয়ের জোগানে ব্যাংকঋণের ওপর নির্ভরতা আরও বেড়েছে। চলতি ২০২৬-২৭ অর্থবছরের শুরু থেকে বাজেটের আয়-ব্যয়ের হিসাবে বড় ধরনের চাপ দেখা দেয়, সময়ের সঙ্গে যা আরও স্পষ্ট হয়েছে। লক্ষ্যমাত্রা অনুযায়ী অভ্যন্তরীণ রাজস্ব আয় না বাড়া এবং বৈদেশিক উৎস থেকে অর্থছাড় কমে যাওয়ায় সরকারি ব্যয়ের চাহিদা
১ ঘণ্টা আগে
ডাচ্-বাংলা ব্যাংকের বরিশাল অঞ্চলের শাখাগুলো নিয়ে একটি স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) বরিশালের একটি হোটেলে হাইব্রিড মডেলে এটি অনুষ্ঠিত হয়েছে। ওই অঞ্চলের শাখাগুলোর ব্যবসায়িক কার্যক্রমের কৌশল পর্যালোচনা এবং গ্রাহকসেবার মান আরও উন্নত করার লক্ষ্যে এ কনক্লেভের আয়োজন করা হয়...
৫ ঘণ্টা আগে
বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনে (বিসিআইসি)-তে চেয়ারম্যান হিসেবে যোগদান করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব মো. বাবুল মিঞা। গত ০১ অক্টোবর যোগদান করেন তিনি।
৫ ঘণ্টা আগে