চলতি ২০২৪-২৫ অর্থবছরের বাজেটে কালোটাকা সাদা করার যে সুযোগ সদ্য ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার রেখেছিল, অন্তর্বর্তী সরকারকে তা বাতিল করার পরামর্শ দিয়েছেন বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের সাবেক মুখ্য অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে পরামর্শমূলক নিজের এই অভিপ্রায় তুলে ধরেন তিনি। গতকাল বৃহস্পতিবার দেওয়া এই স্ট্যাটাসে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের প্রতি দৃষ্টি আকর্ষণ করে ড. জাহিদ হোসেন বলেন, কালোটাকা সাদা করার যে সুযোগটি এই অর্থবছরের বাজেটে দেওয়া হয়েছে, সেটি বাতিল করা হোক। এ সময় সম্পূরক পরামর্শে অবশ্য তিনি জানান, ‘সর্বোচ্চ ৩০ শতাংশ আয়করের সঙ্গে ৫ থেকে ১০ শতাংশ জরিমানা যোগ করে সীমিত সময়ের (৩ থেকে ৬ মাস) জন্য এ সুযোগ পুনর্বহাল বিবেচনা করা যেতে পারে।’
এর আগে বিভিন্ন মহল থেকে অনেক সমালোচনা সত্ত্বেও ২০২৪-২৫ অর্থবছরের বাজেটে কালোটাকা সাদা করার এ সুযোগ দেওয়া হয়। বিদায়ী সরকারের অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী তখন সেসব সমালোচনা উপেক্ষা করেই প্রস্তাবিত বাজেটে কালোটাকা সাদা করার সুযোগটি জাতীয় সংসদের মাধ্যমে সদস্যদের কণ্ঠ ভোটে পাস করে নেন।
সেই থেকে চলতি বাজেটে অবৈধ অর্থ বা কালোটাকা কিংবা অপ্রদর্শিত অর্থ ১৫ শতাংশ কর দিয়ে বৈধ বা জায়েজ করা কিংবা সাদা করার সুযোগ প্রচলিত আছে। যদিও এ পদক্ষেপের দুই বছর আগে ১০ শতাংশ কর দিয়ে অপ্রদর্শিত অর্থ বৈধ করার সুযোগ দেওয়া হয়েছিল; কিন্তু তেমন সাড়া না পাওয়ায় পরে এ সুযোগ বাতিলও করা হয়।
এদিকে সুযোগ বহাল রাখার এ প্রক্রিয়ায় এরই মধ্যে অর্থবছরের প্রায় দেড় মাস পার হয়ে গেছে। কতজন এ সময়ে কালোটাকা সাদা করার সুযোগ নিয়েছেন, সেই পরিসংখ্যান জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এখনো প্রকাশ করেনি। বাস্তবতা হলো, দেশে এখন সরকারের ক্ষমতারও পালাবদল ঘটেছে। রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পড়েছে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের হাতে। তাঁদের কাছে ছাত্র-জনতার প্রত্যাশা আকাশচুম্বী। সর্বত্র আওয়াজ উঠছে রাষ্ট্র কাঠামোর পরিপূর্ণ সংস্কার এবং আইনি কাঠামোর সুষ্ঠু প্রয়োগ ঘটিয়ে নীতিনৈতিকতা প্রতিষ্ঠার। ঠিক সে সময় বাজেটীয় ব্যবস্থায় সংস্কার অর্থাৎ অর্থবিল ২০২৪-এ রাখা বহুল সমালোচিত পদক্ষেপ কালোটাকা সাদার সুযোগ বাতিলের সুপারিশ জানালেন এই জ্যেষ্ঠ অর্থনীতিবিদ।

এনসিসি ব্যাংক পিএলসির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) পদে পদোন্নতি পেয়েছেন মো. জাকির আনাম। এর আগে তিনি উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবে করপোরেট ব্যাংকিং, ইন্টারন্যাশনাল ট্রেড ফাইন্যান্স, রেমিট্যান্সসহ প্রধান কার্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগের দায়িত্ব পালন করেন।
১ ঘণ্টা আগে
সিটি ব্যাংক তাদের ২০২৬ সালের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। এ উপলক্ষে আজ রোববার ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে বিনিয়োগকারী, শেয়ার বিশ্লেষক এবং গণমাধ্যমের কাছে ব্যাংকের আর্থিক প্রতিবেদন সম্পর্কে বিস্তারিত তথ্য জানানো হয়। অনুষ্ঠানটি বিশ্বজুড়ে ওয়েবে সর
২ ঘণ্টা আগে
নগদ ইসলামিকের উদ্যোগে আয়োজিত ‘সন্তানের কণ্ঠে কুরআন তিলাওয়াত’ প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে বিজয়ী হয়েছে নগদ উদ্যোক্তাদের নয় সন্তান। সারা দেশের ১০টি অঞ্চল থেকে অংশ নেওয়া প্রায় ৩ হাজার প্রতিযোগীর মধ্য থেকে নির্বাচিত হয়ে তারা জাতীয় পর্যায়ের সেরা পুরস্কার অর্জন করেছে।
২ ঘণ্টা আগে
বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন মোহাম্মদ রাশেদুল হক। তিনি প্রতিষ্ঠানটিকে আরও আধুনিক, গতিশীল ও সেবাগ্রহীতাবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তরের পাশাপাশি নিরাপদ, বৈধ ও স্বল্প ব্যয়ে বৈদেশিক কর্মসংস্থান
৪ ঘণ্টা আগে