
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি প্রচার করলে টিভি চ্যানেল ও পত্রিকা জ্বালিয়ে দেওয়ার হুমকি দিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু।
তিনি বলেন, ‘গত ১৫ বছর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি-বক্তব্য টেলিভিশনে দেখানো হতো না, পেপারে ছবি উঠত না। তাই যে সমস্ত টিভি চ্যানেল ও পত্রিকা শেখ হাসিনার ছবি প্রচার করবে, সেসব টিভি-পত্রিকা আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হবে।’
আজ বৃহস্পতিবার নাটোর জেলা বিএনপির কার্যালয়ের সামনে ছাত্র-জনতা হত্যার দায়ে শেখ হাসিনার বিচারের দাবিতে অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দুলু বলেন, ‘শেখ হাসিনা ভারতে বসে দেশবিরোধী ষড়যন্ত্র শুরু করেছেন। তিনি পাল্টা অভ্যুত্থানের জন্য ষড়যন্ত্র করে যাচ্ছেন। যদি তাই হয়, তবে এই ছাত্রসমাজ এ দেশের সাধারণ জনগণকে নিয়ে আবার প্রতিরোধ গড়ে তুলবে। দেশের মানুষ ১৫ বছর ধরে আওয়ামী লীগের দুঃশাসন দেখেছে। দেশের মানুষ অতিষ্ঠ। তারা আর আওয়ামী লীগকে চায় না। তাই তাদের আর ক্ষমতায় আসার সুযোগ নেই।’
সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, ‘একাত্তরে গণহত্যার জন্য আওয়ামী লীগ জামায়াতে ইসলামীকে গায়ের জোরে নিষিদ্ধ করেছে। তাহলে হাজার হাজার ছাত্র-জনতাকে নৃশংসভাবে হত্যা করার জন্য কেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে না? আওয়ামী লীগ খুনির দল, আওয়ামী লীগ লুটেরাদের দল। অতিসত্বর আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে।’
আরও বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক কাজী গোলাম মোর্শেদ, জেলা বিএনপির সদস্যসচিব রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহিন, যুগ্ম আহ্বায়ক কাজী শাহ আলম প্রমুখ।

রংপুর নগরীর মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ তাঁর পরিবারের চার সদস্য হত্যার ঘটনায় গ্রেপ্তার দুই আসামি সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসকে জেলগেটে তিন ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। গতকাল সোমবার আদালতের দেওয়া আদেশ অনুযায়ী আজ মঙ্গলবার দুপুর ১২টা থেকে বেলা ৩টা পর্যন্ত তাঁদের জিজ্ঞাসাবাদ করা হয়।
১১ মিনিট আগে
রাঙ্গুনিয়ার কর্ণফুলী পানি শোধনাগার থেকে চুয়েট পর্যন্ত পাইপলাইন স্থাপন করে পানি সরবরাহের উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম ওয়াসা। মঙ্গলবার চুয়েট ক্যাম্পাসে প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। এতে প্রায় ৮ হাজার ব্যক্তির পানি সংকট নিরসনের আশা করা হচ্ছে।
১৭ মিনিট আগে
চুয়েটের ২৪তম বিশ্ববিদ্যালয় দিবসে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশের সাধারণ মানুষ ও করদাতাদের টাকা শুধু ভবন নির্মাণে ব্যয় করলে হবে না। শিক্ষা ও গবেষণায় সর্বোচ্চ বরাদ্দের অর্থ যথাযথ ব্যবহার, গবেষণা-সুবিধা বৃদ্ধি এবং প্রকল্পে চার শর্ত নিশ্চিত করার ওপর জোর দেন তিনি।
২১ মিনিট আগে
বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক মানিকগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য এ এম নাঈমুর রহমান দুর্জয়ের স্ত্রী ফারহানা রহমানসহ তিনজনের সম্পদের হিসাব চেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পদ ও অস্বাভাবিক ব্যাংক লেনদেনের অভিযোগ যাচাই করতে তাঁদের সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ দেওয়ার
৩০ মিনিট আগে