
চলতি বছরে কয়েক দফায় স্থগিত হওয়া উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষা আগামী ১১ সেপ্টেম্বর শুরু হচ্ছে। আজ বৃহস্পতিবার পরীক্ষার সূচি প্রকাশ করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড।
এতে দেখা এইচএসসির তত্ত্বীয় পরীক্ষা শেষ হবে ৮ অক্টোবর। আর ১৫ থেকে ২৩ অক্টোবর চলবে ব্যবহারিক পরীক্ষা।
এর আগে গত ১২ আগস্ট জারি করা এক বিজ্ঞপ্তি শিক্ষাবোর্ডগুলোর মোর্চা আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি জানায়, এইচএসসি ও সমমানের স্থগিত পরীক্ষাগুলো পূর্ণ নম্বরেই নেওয়া হবে। স্থগিত পরীক্ষাগুলোর সূচি অতি শিগগিরই প্রকাশ করা হবে বলেও কমিটির পক্ষ থেকে জানানো হয়।
কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সৃষ্ট সহিংসতায় শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে দফায় দফায় চলমান এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত করা হয়। তিন দফায় আট দিনের পরীক্ষা স্থগিত করেছে বোর্ডগুলো।
গত ৩০ জুন এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়। চলতি বছর ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, কারিগরি বোর্ড ও মাদ্রাসা বোর্ডের অধীনে মোট পরীক্ষার্থী ১৪ লাখ ৫০ হাজার ৭৯০ জন।

একাদশ শ্রেণিতে ভর্তির জন্য পুনরায় দ্বিতীয় ধাপে অনলাইন আবেদন গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ২৭ সেপ্টেম্বর (রোববার) থেকে এ আবেদন শুরু হয়ে চলবে ২৮ সেপ্টেম্বর (সোমবার) রাত ৮টা পর্যন্ত। দ্বিতীয় ধাপে নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ করা হবে ১ অক্টোবর (বৃহস্পতিবার) রাত ৮টায়...
৯ মিনিট আগে
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে শোক র্যালি ও মানববন্ধন করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।
৩ ঘণ্টা আগে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত উন্নয়ন অধ্যয়ন বিভাগে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে এক বছর মেয়াদি নিয়মিত মাস্টার্স প্রোগ্রামে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ন্যূনতম চার বছর মেয়াদি স্নাতক (সম্মান) ডিগ্রি এবং ৪-এর স্কেলে সিজিপিএ অন্তত ৩.২৫ পাওয়া শিক্ষার্থীরা এ প্রোগ্রামে আবেদন করতে পারবেন।
৭ ঘণ্টা আগে
ইতালির ইউনিভার্সিটি অব কাগলিয়ারি পিএইচডি করার সুযোগ দিচ্ছে। ২০২৬-২৭ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয়টিতে ১৪৯টি পিএইচডি আসন রয়েছে। এর মধ্যে ১২৮ আসনে বৃত্তি দেওয়া হবে। বিদেশি শিক্ষার্থীদের জন্য ১৯টি বৃত্তি নির্ধারিত রয়েছে। তবে আন্তর্জাতিক শিক্ষার্থীরা সাধারণ বৃত্তির আসনেও আবেদন করতে পারবেন।
৯ ঘণ্টা আগে