
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা ও বিশিষ্ট ব্যবসায়ী সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের কাছ থেকে ৯টি পাসপোর্ট উদ্ধার করা হয়েছে।
এর মধ্যে আনিসুল হকের কাছ থেকে তিনটি পাসপোর্ট উদ্ধার করা হয় এবং সালমান এফ (ফজলুর) রহমানের কাছ থেকে ছয়টি পাসপোর্ট উদ্ধার করা হয়। আনিসুল হকের কাছ থেকে উদ্ধার করা হয় লাল রঙের তিনটি কূটনৈতিক পাসপোর্ট। আর সালমান এফ রহমানের কাছ থেকে উদ্ধার করা পাসপোর্টের মধ্যে লাল রঙের কূটনৈতিক পাসপোর্ট একটি এবং সবুজ রঙের পাঁচটি পাসপোর্ট।
নিউমার্কেট থানার উপপরির্দক লিয়াকত এ তথ্য নিশ্চিত করেছেন।
এ ছাড়া গ্রেপ্তারকালে আনিসুল হককে তল্লাশি করে ঘিয়ে রঙের ব্যাগে রক্ষিত বিভিন্ন দেশের মুদ্রা পাওয়া গেছে। এর মধ্যে ১৭ হাজার ৫৯২ মার্কিন ডলার এবং ৭২৬ সিঙ্গাপুরি ডলার ছিল।
সালমান এফ রহমানের ব্যাগ তল্লাশি করে পাওয়া যায় ১২ হাজার ৬২৪ মার্কিন ডলার, ৬২০ সুইচ ফ্রাঙ্ক, ৮ হাজার ৫০০ ইউএই দিরহাম, ১৩ লাখ উজবেকিস্তানি সোম, ১১ হাজার ৬৫০ সৌদি রিয়াল, ৭৭৯ সিঙ্গাপুরি ডলার, ১৫০ ব্রিটিশ পাউন্ড, ১ হাজার ৩২১ ইউরো, ৫০ হাজার টাকা, ৬ হাজার ২৩০ ভুটানের মুদ্রা, ২ হাজার ভারতীয় রুপি এবং ৩ হাজার ২২০ থাইল্যান্ডের বাথ।
ডিএমপি জানায়, নিউমার্কেট থানার এক মামলায় গোপন তথ্যের ভিত্তিতে নৌপথে পলায়নরত অবস্থায় রাজধানীর সদরঘাট এলাকা থেকে সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গতকাল মঙ্গলবার গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, কোটা সংস্কারের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে ১৬ জুলাই ঢাকা কলেজের সামনে সংঘর্ষে দুজন নিহত হন। একজন ছাত্র এবং একজন হকার। এ ঘটনায় নিউমার্কেট থানায় দুটি হত্যা মামলা হয়েছে। এসব হত্যার ঘটনায় ইন্ধনদাতা হিসেবে এই দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসান বলেন, নিউমার্কেট থানার হত্যা মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানো হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
গত ১৬ জুলাই কোটা সংস্কার আন্দোলনে রাজধানীর সায়েন্স ল্যাবে ছাত্রলীগ ও সাধারণ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়। এতে দুই যুবক নিহত হন। তাঁদের মধ্যে একজন ঢাকা কলেজের শিক্ষার্থী সবুজ আলী এবং অপরজন নিউমার্কেট এলাকার হকার শাহজাহান। এই ঘটনায় পুলিশ দুটি হত্যা মামলা এবং একটি ভাঙচুরের মামলা করে।
ডিএমপি জানায়, সায়েন্স ল্যাবে দুজনকে হত্যার ঘটনায় আনিসুল হক ও সালমান এফ রহমান ইন্ধনদাতা ছিলেন। তাঁদের ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। গোপন তথ্যের ভিত্তিতে সদরঘাট থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। তাঁরা দুজন বুড়িগঙ্গা দিয়ে নৌপথে পালিয়ে যাচ্ছিলেন।
ছাত্র-জনতার আন্দোলন চলতি আগস্টের প্রথম সপ্তাহে তীব্র থেকে তীব্রতর হয়। ৫ আগস্ট আন্দোলনকারীদের ঢাকামুখী লংমার্চের মধ্যে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে চলে যান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এরপর সরকারের বড় আমলা, পুলিশ, মন্ত্রী এবং আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতাদের প্রায় সবাই আত্মগোপনে চলে যান। কেউ কেউ আগেই দেশে ছেড়েছেন বলেও খবর আসে।

আগামী রোববারের মধ্যে পুলিশ এ মামলার চার্জশিট আদালতে জমা দেবে। মামলাটির বিচার কার্যক্রম দ্রুত শুরু করা হবে। এ ধরনের মামলার দ্রুত বিচার নিশ্চিত করতে প্রয়োজন হলে আইন সংশোধনও করবে সরকার...
৬ ঘণ্টা আগে
এই এগ্রিমেন্টের মূল্য উদ্দেশ্য হলো—সদস্যভুক্ত দেশগুলোর বিগ ক্যাটের আবাসস্থল সুরক্ষা, অবৈধ শিকার ও বাণিজ্য প্রতিরোধ এবং প্রযুক্তিগত সহযোগিতা ও অভিজ্ঞতা বিনিময় করা। বাংলাদেশ রয়েল বেঙ্গল টাইগারের হোম কান্ট্রি হওয়ায় সুন্দরবনের ইকো-সিস্টেম ব্যবস্থাপনা ও সংরক্ষণ বিবেচনায় এই অ্যাগ্রিমেন্ট...
৬ ঘণ্টা আগে
আজ বৃহস্পতিবার রাতে ওই শিশুর পল্লবীর বাসায় গিয়ে শোকাহত পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন এবং তাঁদের প্রতি গভীর সমবেদনা জানান প্রধানমন্ত্রী। এ সময় তিনি ঘটনার সুষ্ঠু ও দ্রুত তদন্ত নিশ্চিত করার আশ্বাস দেন।
৭ ঘণ্টা আগে
রাজধানীর পল্লবীতে নৃশংস হত্যাকাণ্ডের শিকার আট বছরের শিশুর পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃহস্পতিবার রাতে মন্ত্রিসভার বৈঠক শেষে ঢাকার পল্লবী এলাকায় ওই শিশুর বাড়িতে যাবেন তিনি।
৮ ঘণ্টা আগে