যখন অস্বাভাবিক কোষগুলো হাড়ে বৃদ্ধি পায়, স্বাভাবিক হাড়ের কোষ ধ্বংস করে, সেটাই হাড়ের ক্যানসার। এটি হাড়ে হতে পারে বা শরীরের অন্যান্য অংশ থেকে হাড়ে ছড়িয়ে যেতে পারে।
এটি দুর্লভ ধরনের রোগ। অধিকাংশ হাড়ে টিউমার বেনাইন হয়, অর্থাৎ এটি ক্যানসার নয় এবং শরীরের অন্যান্য অংশে ছড়ায় না। তবে তা হাড় দুর্বল করতে পারে এবং হাড় ভাঙা বা অন্য সমস্যা তৈরি করতে পারে।
প্রাইমারি হাড়ে ক্যানসার
এটি একটি ক্যানসার টিউমার। এটি কেন হয় কিংবা এর পেছনে জিনের ভূমিকা আছে কি না, সে বিষয়ে বিশেষজ্ঞরা নিশ্চিত নন।
উদাহরণ হলো, অস্টিও সারকোমা। সাধারণত টিনএজারদের হয়ে থাকে, ইউইংস সারকোমা হয়ে থাকে ৫ থেকে ২০ বছরে এবং কন্ড্রোসারকোমা ৪০ থেকে ৭০ বছরের মধ্যে হয়।
সেকেন্ডারি হাড়ে ক্যানসার
এ ক্ষেত্রে ক্যানসার সাধারণত শরীরের অন্য অংশ থেকে শুরু হয়ে পরবর্তী সময়ে হাড়কে আক্রান্ত করে থাকে। একে মেটাসটেটিক ক্যানসারও বলা হয়। সাধারণত স্তন ক্যানসার, প্রোস্টেট ক্যানসার, ফুসফুসের ক্যানসার থেকে সেকেন্ডারি হাড়ে ক্যানসার হতে পারে।
ঝুঁকি বাড়ার কারণ
ক্যানসারের চিকিৎসা: অন্যান্য অঙ্গে ক্যানসারের চিকিৎসা হিসেবে রেডিয়েশন, স্টেম সেল ট্রান্সপ্ল্যান্ট বা নির্দিষ্ট কিছু কেমোথেরাপি ওষুধ ব্যবহার করলে হাড়ে ক্যানসার হতে পারে।
হাড়ে ক্যানসারের লক্ষণ
মনে রাখতে হবে, ঘটনাক্রমে অন্য সমস্যার জন্য এক্স-রে করতে গিয়ে হাড়ের ক্যানসার ধরা পড়তে পারে।
পরীক্ষা-নিরীক্ষা
এর জন্য প্রয়োজন রোগীর ইতিহাস, শারীরিক পরীক্ষা, ইমেজিং অর্থাৎ এক্স-রে, সিটি স্ক্যান, এমআরআই স্ক্যান, পেট স্ক্যান, হাড় স্ক্যান। এর সঙ্গে কিছু ল্যাবরেটরি পরীক্ষা করাতে হবে। যেমন আলফা ফিটো প্রোটিন, কারসিনো এম্ব্রায়নিক এন্টিজেন। তবে সুনিশ্চিতভাবে হাড়ের ক্যানসার নির্ণয় করার জন্য বায়োপসি করা প্রয়োজন।
চিকিৎসা
পরামর্শ দিয়েছেন: সহযোগী অধ্যাপক ,অর্থোপেডিক অনকোলজি অ্যান্ড মাস্কুলোস্কেলেটাল টিউমার ন্যাশনাল ইনস্টিটিউট অব ট্রমাটোলজি অ্যান্ড অর্থোপেডিক রিহ্যাবিলিটেশন

ওষুধের যেমন নিরাময় করার ক্ষমতা আছে, তেমনি ক্ষতি করার ক্ষমতাও রয়েছে। আইবুপ্রোফেনের মতো ওষুধগুলো কার্যকর এবং নিরাপদ হলেও রোগীদের এর প্রভাব সম্পর্কে সচেতন থাকা উচিত—বিশেষ করে যাদের কিডনি রোগের ঝুঁকি আছে।’ তিনি রোগীদের প্রয়োজনে বিকল্প ওষুধ ব্যবহারের কথা বিবেচনা করতে এবং কোনো সংশয় থাকলে ফার্মাসিস্টের
৪৪ মিনিট আগে
ঈদুল ফিতর মানেই শিকড়ের টানে ঘরে ফেরা। যান্ত্রিক শহরের ব্যস্ততা ফেলে প্রিয়জনদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে নিতে প্রতিবছর লাখো মানুষ নাড়ির টানে গ্রামের বাড়ি ছোটেন। কিন্তু এই আনন্দের যাত্রায় আমাদের অজান্তে সঙ্গী হতে পারে কোটি কোটি অদৃশ্য জীবাণু।
১০ ঘণ্টা আগে
কন্টাক্ট লেন্স হলো একটি ছোট, পাতলা, স্বচ্ছ বা অর্ধ স্বচ্ছ প্লাস্টিকের তৈরি ডিভাইস, যা সরাসরি চোখের কর্নিয়ার ওপর বসানো হয়। এর মূল উদ্দেশ্য হলো, চোখের দৃষ্টিশক্তি ঠিক রাখা—যেভাবে চশমা কাজ করে। ঈদের আনন্দ ও সাজগোজের পূর্ণতা দিতে অনেকে চশমার বদলে কন্টাক্ট লেন্স বেছে নেন। তবে উৎসবের...
১১ ঘণ্টা আগে
অটিজম চিকিৎসায় নতুন সম্ভাবনা দেখাচ্ছে চীনের তৈরি হিউম্যানয়েড রোবট। দেশটির প্রায় ১ কোটি ৩০ লাখ অটিজমে আক্রান্ত মানুষের জন্য এই প্রযুক্তি হতে পারে বড় ভরসা। মস্তিষ্কের সূক্ষ্ম সিগন্যাল শনাক্ত করে কোনো অপারেশন ছাড়াই এই রোবট বুঝে নেয় শিশুর মনোযোগ ও প্রতিক্রিয়া।
১১ ঘণ্টা আগে