সরকারের বৈদেশিক ঋণের দায় বাড়ছে। সদ্য বিদায়ী ২০২৩-২৪ অর্থবছর শেষে সরকারি খাতে বৈদেশিক ঋণের দায় (আউটস্ট্যান্ডিং বা বকেয়া) বেড়ে হয়েছে ৬৯ দশমিক ৬৬ বিলিয়ন ডলার, যা আগের অর্থবছরের চেয়ে ৭ দশমিক ২৫ বিলিয়ন ডলার বা ১১ দশমিক ৬ শতাংশ বেশি। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) প্রাথমিক হিসাবে এসব তথ্য তুলে ধরা হয়েছে।
ইআরডির কর্মকর্তারা জানান, বৈদেশিক ঋণের দায় বাড়ার কারণে ঋণ পরিশোধেরও চাপ বাড়বে। গত অর্থবছরে সরকার ৩ দশমিক ৩৬ বিলিয়ন ডলার বৈদেশিক ঋণ পরিশোধ করেছে। এর মধ্যে আসল হিসেবে পরিশোধ করেছে ২ বিলিয়ন ডলারের বেশি। আগামী দুই বছরে বৈদেশিক ঋণ পরিশোধ ৫ বিলিয়ন ডলারে পৌঁছাবে বলে ধারণা করছে ইআরডি।
গত রোববার প্রকাশিত ইআরডির প্রাথমিক হিসাবে ২০২৩-২৪ অর্থবছরে বৈদেশিক ঋণে ছাড় দেখানো হয়েছে ৯ দশমিক ২৬ বিলিয়ন ডলার। যদিও চূড়ান্ত হিসেবে অর্থছাড় আরও বাড়তে পারে বলে ধারণা করছে ইআরডি।
ওই মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প, মেট্রোরেল এমআরটি-৬, পদ্মা রেল সংযোগ, কর্ণফুলী টানেল, হযরত শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালসহ বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের কাজ শেষ হয়েছে বা শেষ পর্যায়ে রয়েছে। এ কারণে বড় প্রকল্পে উন্নয়ন সহযোগীদের অর্থছাড় বেড়েছে। তবে বৈদেশিক ঋণের অর্থছাড় বৃদ্ধি পাওয়ায় ঋণের দায়ও বাড়ছে।

ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে মস্কোর ওপর অর্থনৈতিক চাপ আরও জোরদার করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এ লক্ষ্যে রাশিয়ার জ্বালানি তেলের শীর্ষ ক্রেতাদের ওপর ১০০ শতাংশ পর্যন্ত শাস্তিমূলক আমদানি শুল্ক (ট্যারিফ) আরোপের একটি সংশোধিত নিষেধাজ্ঞা বিল উত্থাপন করেছেন মার্কিন সিনেটের একদল সদস্য...
৩ ঘণ্টা আগে
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর পরিবারের পাশাপাশি ১০টি শিল্প গ্রুপের দেশে-বিদেশে থাকা প্রায় ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ করা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ মামুন। গতকাল বুধবার বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে...
৯ ঘণ্টা আগে
বন্যাদুর্গত মানুষের সহায়তার জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে এক কোটি টাকার অনুদান দিয়েছে চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (সিসিসিআই)। আজ বুধবার চেম্বারের সভাপতি আমীরুল হকের নেতৃত্বে একটি প্রতিনিধি দল জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর...
১ দিন আগে
পাকিস্তানের প্রখ্যাত ইসলামি চিন্তাবিদ ও মুফতি মুহাম্মদ তাকী উসমানির এক ফতোয়াকে ঘিরে দেশটির ক্রিপ্টোকারেন্সি বাজারে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। বিটকয়েন, ইথেরিয়াম ও স্টেবলকয়েনসহ বিভিন্ন ক্রিপ্টো সম্পদে লেনদেন শরিয়াহসম্মত নয় বলে তিনি মত দেওয়ার...
১ দিন আগে