তুরস্কের রাস্তাগুলো থেকে নেড়ি কুকুর সরিয়ে নিতে একটি আইন পাশ করা হয়েছে। তবে কুকুরগুলোকে কেবল রাস্তা থেকে সরানোই হবে না, সেগুলোকে আশ্রয় কেন্দ্রেও পাঠানো হবে। আজ মঙ্গলবার তুরস্কের পার্লামেন্টে এ লক্ষ্যে একটি আইনের অনুমোদন দেওয়া হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের ক্ষমতাসীন একে পার্টির প্রস্তাবিত আইন অনুযায়ী, শহরগুলোর কর্তৃপক্ষ কাজ হবে কুকুরগুলোকে রাস্তা থেকে সরিয়ে বিভিন্ন আশ্রয়কেন্দ্রে নিয়ে যাওয়া। তবে কোনো কুকুর আক্রমণাত্মক আচরণ করলে বা দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হলে সেটিকে মেরে ফেলা হবে।
আগের আইন অনুসারে, কর্তৃপক্ষ সড়কের কুকুরগুলোকে উঠিয়ে নিয়ে গিয়ে টিকা দেওয়ার পাশাপাশি সন্তান জন্মদানে অক্ষম করে ছেড়ে দিত। কিন্তু নতুন আইনে কুকুরগুলোকে ছাড়ার অনুমতি দেওয়া হয়নি। খসড়া বিল অনুসারে, তুরস্কের কুকুরের সংখ্যা আনুমানিক ৪০ লাখ। গত ২০ বছরে প্রায় ২৫ লাখ কুকুরকে খোজা করেছে কর্তৃপক্ষ। আশপাশের বাসিন্দারা প্রায়ই এসব নেড়ি কুকুরের যত্ন নেন ও পোষা প্রাণীর মতো আচরণ করেন।
তুরস্কে বর্তমানে ৩২২টি পশু আশ্রয়কেন্দ্র আছে। এগুলোতে ১ লাখ ৫০ হাজার কুকুর রাখার সক্ষমতা আছে। তাদের পুনর্বাসন পরিষেবা ও আশ্রয়কেন্দ্র নির্মাণের জন্য বাজেটে দশমিক ৩ শতাংশ বরাদ্দ রাখার কথা বলা হয়েছে। আইনে বলা হয়েছে, নতুন আশ্রয়কেন্দ্র নির্মাণ ও বর্তমান আশ্রয়কেন্দ্রগুলোর উন্নতির জন্য কর্তৃপক্ষকে ২০২৮ সাল পর্যন্ত সময় দেওয়া হবে।
তবে লাখ লাখ নেড়ি কুকুরকে আটক করে আশ্রয়কেন্দ্রে পাঠানোর এমন পরিকল্পনায় খেপেছে তুরস্কের পশুপ্রেমীরা। তাঁরা বলছেন, কুকুরগুলোকে গণহারে বাচ্চা জন্মদানে অক্ষম করে দেওয়া এর চেয়ে ভালো সমাধান। গত কয়েক সপ্তাহ ধরে হাজার হাজার মানুষ এই আইনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে রাস্তায় নেমেছে, এ সময় ঘটেছে পুলিশের সঙ্গে হাতাহাতির ঘটনাও।

পারস্য উপসাগরের সঙ্গে আরব সাগরের সংযোগকারী সরু জলপথ হরমুজ প্রণালিকে ‘নতুন মার্কিন অঞ্চল’ বলে ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প তাঁর নিজ মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ছবিটি পোস্ট করেন। সেখানে এই জলপথটিকে ‘নতুন মার্কিন অঞ্চল’ হিসেবে চিহ্নিত করেন তিনি।
১৪ মিনিট আগে
ভারতের বাংলাদেশ-সংলগ্ন রাজ্য পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার এক হোটেলে আজ বুধবার ভোরে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৯ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে এক শিশুও রয়েছে। নিহত সবাই বাংলাদেশি। স্থানীয় সূত্রে খবর, রাত আনুমানিক ২টার দিকে আগুন লেগে যায়। ভবনের ভেতরে আটকে পড়েন বেশ কয়েকজন অতিথি। পরে এক বড়সড় উদ্ধার...
৩০ মিনিট আগে
বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাম্প্রতিক বিবৃতির পরিপ্রেক্ষিতে প্রতিবেশী বাংলাদেশের সঙ্গে ‘ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যৎমুখী’ সম্পর্ক গড়ে তোলার প্রত্যয় পুনর্ব্যক্ত করেছে ভারত। আজ মঙ্গলবার (১৮ আগস্ট) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জয়সওয়াল এ কথা বলেন।
১১ ঘণ্টা আগে
কংগ্রেস নেতা সোনিয়া গান্ধীর বহুল প্রতীক্ষিত স্মৃতিকথা ‘Belonging: A Journey of Love’ আগামী ১০ নভেম্বর প্রকাশিত হবে। আজ মঙ্গলবার প্রকাশনা সংস্থা ‘আলফ্রেড এ নফ’ এই তথ্য জানিয়েছে।
১২ ঘণ্টা আগে