লাতিন আমেরিকার দেশ ভেনেজুয়েলার বিতর্কিত নির্বাচনে নিকোলাস মাদুরোর জয়ের দাবির বিরুদ্ধে প্রতিবাদ জানাতে প্রেসিডেন্ট প্রাসাদের দিকে যাচ্ছেন হাজার হাজার বিক্ষোভকারী। সামাজিক যোগাযোগমাধ্যমেও ঝড় উঠেছে প্রতিবাদের। বিক্ষোভকারীদের দমাতে রাজধানী কারাকাসে প্রেসিডেন্ট ভবন ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস ছুড়েছে পুলিশ। এদিকে বিরোধী দলগুলোর দাবি, জালিয়াতির আশ্রয় নিয়ে নির্বাচনে জয় পেয়েছেন মাদুরো।
এর আগে ভেনেজুয়েলার ভোটের ফলাফল নিয়ে উদ্বেগ জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। তিনি বলেন, ভোটে দেশটির জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটেনি। ১১ বছর ধরে ভেনেজুয়েলার ক্ষমতায় আছেন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। এই সময়ে দেশটির অর্থনৈতিক সংকট নিয়ে জনমনে চরম অসন্তোষ দেখা দিয়েছে।
গতকাল সোমবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নির্বাচনের প্রাথমিক ফলাফলে বিজয়ী হয়েছেন নিকোলাস মাদুরো। আমেরিকার নিষেধাজ্ঞা এবং দেশের চলমান অর্থনৈতিক সংকট ও রাজনৈতিক চাপে থাকা মাদুরো টানা তৃতীয় মেয়াদে দেশটির প্রেসিডেন্ট হতে যাচ্ছেন।
প্রেসিডেন্ট হিসেবে ১১ বছর ধরে ভেনেজুয়েলার ক্ষমতায় আছেন নিকোলাস মাদুরো। এই নির্বাচনকে মাদুরোর রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় পরীক্ষা হিসেবে বিবেচনা করা হয়। কারণ দেশটিতে বিদ্যমান অর্থনৈতিক সংকট ও মাদুরো সরকারের রাজনৈতিক দমন-পীড়নে ক্ষুব্ধ জনগণ। এর পাশাপাশি আমেরিকান চাপ তো রয়েছেই।
তবে মাদুরো তাঁর সমর্থকদের সামনে আত্মবিশ্বাসের সঙ্গে বলেছিলেন, যেভাবেই হোক নির্বাচনে জিতবেন তিনি। এতে ফলাফল কারচুপির বিষয়ে শঙ্কা দেখা দেয়। দেশটিতে ভোট পর্যবেক্ষণে খুবই সীমিতসংখ্যক স্বাধীন নির্বাচন পর্যবেক্ষক সুযোগ পেয়েছেন। জাতিসংঘের চারজন এবং একটি টেকনিক্যাল টিম পর্যবেক্ষণে ছিল। ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষকদের উপস্থিত থাকতে আমন্ত্রণ জানানো হলেও তা প্রত্যাখ্যান করেন নির্বাচনী কর্তৃপক্ষের প্রধান।
এদিকে ভোট গণনায় জালিয়াতির অভিযোগ এনে ফলাফলকে চ্যালেঞ্জ করার কথা জানিয়েছেন মাদুরোর মূল প্রতিদ্বন্দ্বী এদমান্দো গঞ্জালেজ। এ ছাড়া অনেক নাগরিকের দাবি, দুই যুগেরও বেশি সময় ধরে ক্ষমতায় থাকার সুযোগে নির্বাহী বিভাগের পাশাপাশি আইন ও বিচার বিভাগের ওপর অনেকটাই নিয়ন্ত্রণ অর্জন করেছে মাদুরোর দল। সেই প্রভাব মাদুরো নির্বাচনেও কাজে লাগিয়েছেন বলে অভিযোগ উঠেছে।

নেপালের চিতওয়ান জেলার দেবঘাট বন এখন সাম্প্রতিক বন্যায় নিহত অজ্ঞাতনামা ব্যক্তিদের অস্থায়ী কবরস্থানে পরিণত হয়েছে। চীন সীমান্তবর্তী রসুওয়া উপত্যকায় গত বুধবারের আকস্মিক বন্যায় ভেসে আসা শত শত মরদেহ সেখানে গণকবর দেওয়া শুরু করেছে কর্তৃপক্ষ...
৩ ঘণ্টা আগে
নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা ও ভূমিধসে প্রাণহানির পাশাপাশি তছনছ হয়েছে বহু স্থাপনা। সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি নেপাল অংশে। এমন সংকটে দেশটির জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেলে উদ্ধার অভিযানে সহায়তা দিতে পাঁচজন বিশেষজ্ঞ পাঠিয়েছে চীনের জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয়। নেপাল সরকারের অনুরোধে গতকাল শনিবার ওই দলকে
৩ ঘণ্টা আগে
বাংলাদেশের সঙ্গে ৩০ বছর মেয়াদি গঙ্গা-পদ্মা পানিবণ্টন চুক্তির মেয়াদ আগামী ডিসেম্বরে শেষ হতে যাচ্ছে। চুক্তিটি নবায়নের ক্ষেত্রে পশ্চিমবঙ্গের পানিসম্পদ, বন্দর ও শিল্প খাতের স্বার্থ যেন কোনোভাবেই ক্ষুণ্ন না হয়, তা নিশ্চিত করতে ভারতের কেন্দ্রীয় সরকারের প্রতি আহ্বান জানিয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার।
৩ ঘণ্টা আগে
নেপালের ভয়াবহ বন্যা ও ভূমিধসের মধ্যে ৯৭ বছর বয়সী এক বৃদ্ধার অলৌকিকভাবে বেঁচে যাওয়ার ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। গুনমায়া বোহরা নামের ওই নারী প্রায় ৮ থেকে ৯ ঘণ্টা কাদা ও ধ্বংসস্তূপের নিচে আটকে থাকার পর জীবিত উদ্ধার হন।
৪ ঘণ্টা আগে