Ajker Patrika

মা হলেন বলিউড অভিনেত্রী রিচা চাড্ডা

মা হলেন বলিউড অভিনেত্রী রিচা চাড্ডা

কন্যা সন্তানের মা হলেন বলিউড অভিনেত্রী রিচা চাড্ডা। গতকাল এক যৌথ বিবৃতিতে এ কথা জানান রিচা চাড্ডা ও তাঁর স্বামী অভিনেতা আলী ফজল। মা ও সন্তান দুজনেই সুস্থ আছেন বলে জানানো হয়েছে।

বিবৃতিতে রিচা চাড্ডা ও আলী ফজল জানান, ‘আমরা আনন্দের সঙ্গে জানাচ্ছি, গত ১৬ জুলাই আমরা এক সুস্থ কন্যাসন্তানের মা-বাবা হয়েছি। আমাদের দুই পরিবার খুব খুশি। ভালোবাসা ও আশীর্বাদ দেওয়ার জন্য আমাদের শুভাকাঙ্ক্ষীদের অসংখ্য ধন্যবাদ।’

‘ফুকরে’ সিনেমার শুটিংয়ে তাঁদের প্রথম কথা হয় হয়, এর পর প্রেম। ২০২২ সালে তাঁরা বিবাহবন্ধনে আবদ্ধ হন। এ বছরের শুরুতে সন্তানধারণের খবর জানিয়েছিলেন অভিনেত্রী।

রিচা চাড্ডা ও আলী ফজল। ছবি: ইনস্টাগ্রামঅভিনয় ছাড়াও রিচা ও আলী চলচ্চিত্র প্রযোজনাও করেছেন। তাঁদের প্রযোজিত ‘গার্লস উইল বি গার্লস’ বিশ্বের বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পুরস্কার জেতার পাশাপাশি প্রশংসিত হয়েছে।

রিচাকে সর্বশেষ দেখা যায় সঞ্জয়লীলা বানসালি পরিচালিত ওয়েব সিরিজ ‘হীরামান্ডি’-তে, অন্যদিকে চলতি মাসেই মুক্তি পেয়েছে আলী ফজল অভিনীত আলোচিত সিরিজ ‘মির্জাপুর ৩’।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এনসিপি নেতারা গণভোট নিয়ে অর্ধেক বুঝেছেন: আইনমন্ত্রী

ইসরায়েলে শব্দের ১২ গুণ গতির ‘ড্যান্সিং মিসাইল’ নিক্ষেপ ইরানের, বৈশিষ্ট্য কী

র‍্যাবের নতুন ডিজি আহসান হাবীব, এসবি প্রধান নুরুল আমিন, সিআইডি প্রধান মোসলেহ উদ্দিন

সাত বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য, ইউজিসিতে নতুন চেয়ারম্যান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি অধ্যাপক ওবায়দুল ইসলাম

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত