
রাজধানীর মেরুল বাড্ডায় অবস্থিত কানাডিয়ান বিশ্ববিদ্যালয় বাংলাদেশের ছাদ থেকে আটকে পড়া ৫০ জন পুলিশ সদস্যকে হেলিকপ্টারে করে উদ্ধার করা হয়েছে। তাঁদের উদ্ধারে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) হেলিকপ্টার করা হয়েছে। প্রায় সাড়ে তিন ঘণ্টা তারা সেখানে আটকে ছিলেন।
আজ বুধবার র্যাবের ঊর্ধ্বতন এক কর্মকর্তা আজকের পত্রিকা’কে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘পুলিশ সদর দপ্তর থেকে র্যাবকে বলা হয়েছিল আটকে পড়া পুলিশ সদস্যদের উদ্ধার করার জন্য। এর প্রেক্ষিতে র্যাবের হেলিকপ্টারে করে তাঁদের উদ্ধার করে নিরাপদ জায়গায় নেওয়া হয়।’
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, ছাদের ওপর একটি হেলিকপ্টার উড়ে আসে। পরে একে একে লাইন দিয়ে পুলিশ সদস্যরা হেলিকপ্টারে উঠে পড়েন।
এর আগে সকাল সাড়ে ১০টা থেকেই রামপুরা-বাড্ডা এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। বেলা ১১টার দিকে পুলিশের সঙ্গে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে শিক্ষার্থীদের সংঘর্ষ হলে পুলিশ পিছু হটে। পরে কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের ভেতরে ঢুকে যায় পুলিশ। বাইরে অবস্থান নেন আন্দোলনকারীরা।
সেখানে বেশ কয়েকটি দোকানপাট, স্থাপনায় ভাঙচুর চালানো হয়। পরবর্তীতে আরও অনেক শিক্ষার্থী এসে সড়কে অবস্থান নেয়। রামপুরা ব্রিজে একটি দল পুলিশ বক্সে আগুন ধরিয়ে দেয়। দুপুর সাড়ে ১২টা থেকে পুলিশ সড়কে অবস্থান নেওয়া আন্দোলনকারীদের দিকে রাবার বুলেট ও গুলি ছোড়ে। এ সময় শিক্ষার্থীসহ অনেকে আহত হওয়ার খবর পাওয়া যায়।
আরও খবর পড়ুন:

সুন্দরবনে প্রবেশ নিষেধাজ্ঞার সময় অবৈধভাবে মাছ শিকারের দায়ে পাঁচ জেলেকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে বন বিভাগ। গতকাল বুধবার রাতে সুন্দরবনের ত্রিকোনা আইল্যান্ড থেকে তাঁদের আটক করা হয়। এ সময় তাঁদের ট্রলারে থাকা আনুমানিক ৮ কেজি ইলিশ মাছ ও জাল জব্দ করা হয়।
২ মিনিট আগে
টাঙ্গাইলের সখীপুরে চলন্ত সিএনজিচালিত অটোরিকশা থেকে থুথু ফেলতে মাথা বাইরে বের করলে বিপরীত দিক থেকে আসা আরেকটি অটোরিকশার ধাক্কায় সড়কে পড়ে যান ইমু আক্তার (২৫)। পরে একটি অজ্ঞাত ট্রাক তাঁকে পিষ্ট করলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
৬ মিনিট আগে
নরসিংদীর মাধবদীর কোতালীরচর মুন্ডাতলা এলাকায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় চার এলাকাবাসীর বিরুদ্ধে মামলা করা হয়েছে বলে অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয়রা। তারা মামলা প্রত্যাহার, মাদক ব্যবসা বন্ধ, হয়রানি রোধ এবং প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি করেছেন।
২৪ মিনিট আগে
যশোরে প্রকাশ্যে ছুরিকাঘাতে এক যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত আল-আমিন শহরের বারান্দীপাড়া বউবাজার এলাকার মৃত আক্কাস আলীর ছেলে। তাঁর বিরুদ্ধে চাঁদাবাজি, মাদকসহ অন্তত চারটি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
২৮ মিনিট আগে