বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষ এবং এতে ছয়জন নিহত হওয়ার ঘটনাকে রাষ্ট্রীয় সন্ত্রাসের সঙ্গে তুলনা করেছে পশ্চিমবঙ্গের বামপন্থী, গণতান্ত্রিক গণসংগঠন ও ব্যক্তিবর্গ। এর জন্য আগামীকাল শুক্রবার কলকাতায় বাংলাদেশ দূতাবাসে অভিযানের কথা বলা হয়েছে। এ বিষয়ে একটি পোস্টার তৈরি করা হয়েছে, যা ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।
বামপন্থী, গণতান্ত্রিক গণসংগঠন ও ব্যক্তিবর্গের যৌথ উদ্যোগে বানানো পোস্টারে লেখা রয়েছে, ‘বাংলাদেশ রাষ্ট্রীয় সন্ত্রাসে শিক্ষার্থী হত্যার বিরুদ্ধে বাংলাদেশ দূতাবাস অভিযান।’ সময় উল্লেখ রয়েছে ১৯ জুলাই (শুক্রবার) দুপুর ২টা। আর জমায়েতের স্থান উল্লেখ করা আছে একাডেমি চত্বর, রবীন্দ্র সদন।
এদিকে শিক্ষার্থীদের এই আন্দোলনকে সারা বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও ছাত্রসংগঠন থেকে সমর্থন দেওয়া হয়েছে। কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেন মিশিগান স্টেট ইউনিভার্সিটির বাংলাদেশি শিক্ষার্থীরা। গত মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় বিশ্ববিদ্যালয়ের স্কেনডালারিস ফুটবল সেন্টারের সামনে তাঁরা এই কর্মসূচি পালন করেন।
একই দাবিতে মানববন্ধন করেছে লুইসিয়ানা স্টেট ইউনিভার্সিটি (ইউএসএ) বাংলাদেশি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (বিএসএ), বাংলাদেশি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অ্যাট দ্য ইউনিভার্সিটি অব আইওয়া (বিএসএইউআই), বাংলাদেশ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন টেক্সাস এঅ্যান্ডএম ইউনিভার্সিটি কলেজ স্টেশন।

ভারতে ভাইরাল ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিত দিপকে আজ শনিবার রাজধানী নয়া দিল্লিতে পৌঁছেছেন। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারের বিরুদ্ধে বিক্ষোভের নেতৃত্ব দিতে এসেছেন। এর মাধ্যমে দেশটির সবচেয়ে বড় অনলাইন যুব আন্দোলন প্রথমবারের মতো সরাসরি রাস্তায় নেমে এল।
১৫ মিনিট আগে
ইরানের সঙ্গে যুদ্ধ চলাকালে আজারবাইজানে বিশেষ বাহিনী ও মোসাদ এজেন্ট মোতায়েন এবং সোমালিল্যান্ডে যুদ্ধবিমান জ্বালানি ভরার ঘাঁটি পরিচালনার অভিযোগ উঠেছে ইসরায়েলের বিরুদ্ধে। সিএনএনের প্রতিবেদনের দাবি প্রত্যাখ্যান করেছে আজারবাইজান।
১ ঘণ্টা আগে
মিয়ানমারের শান রাজ্যে রাশিয়ার প্রথম টাংস্টেন খনি প্রকল্পকে ঘিরে নতুন ভূরাজনৈতিক উত্তেজনার আশঙ্কা তৈরি হয়েছে। চীন-সমর্থিত ইউডব্লিউএসএর প্রভাববলয়ে রুশ কোম্পানির প্রবেশকে চীন ও রাশিয়ার প্রভাব বিস্তারের প্রতিযোগিতা এবং মিয়ানমারের ভারসাম্য রক্ষার কৌশল হিসেবে দেখছেন বিশ্লেষকেরা।
৩ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের মধ্যেই ২০২৬ বিশ্বকাপে অংশ নিতে ইরানের জাতীয় ফুটবল দলের খেলোয়াড়দের ভিসা দিয়েছে যুক্তরাষ্ট্র। তবে দলের কিছু কারিগরি ও প্রশাসনিক কর্মকর্তার ভিসা এখনো আটকে রয়েছে বলে জানিয়েছে ইরানি সংবাদমাধ্যম।
৪ ঘণ্টা আগে