
কোপা আমেরিকার ফাইনালে মাঠ ছাড়ার পর অশ্রুসিক্ত আনহেল দি মারিয়ার সেই ছবি এত সহজেই মুছে ফেলা যায়? চলতি সপ্তাহের সোমবার মায়ামির হার্ড রকে তাঁর কান্না ছিল আর্জেন্টিনার জার্সিকে বিদায় বলার জন্য। আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানা দি মারিয়াকে বিদায়ী সংবর্ধনা আর্জেন্টিনা দেবে বলে জানা গেছে।
রেকর্ড ১৬ বারের কোপা আমেরিকা জয়ী আর্জেন্টিনার আপাতত নেই কোনো আন্তর্জাতিক ব্যস্ততা। বর্তমান বিশ্বচ্যাম্পিয়দের পরবর্তী ম্যাচ ৫ সেপ্টেম্বর চিলির বিপক্ষে। ম্যাচটি ২০২৬ বিশ্বকাপ সামনে রেখে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বের। বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচেই দি মারিয়াকে আর্জেন্টিনা বিদায়ী সংবর্ধনা দেবে বলে আর্জেন্টিনার সংবাদমাধ্যম মুন্দো আলবিসেলেস্তের গত রাতে এক প্রতিবেদনে জানা গেছে। এমনকি এই ম্যাচে দি মারিয়াকে খেলানো হতে পারে গুঞ্জন চলছে। রেডিও লা রেডকে দেওয়া স্ত্রী হোর্হেলিনা যে সাক্ষাৎকার দিয়েছেন, তাতে দি মারিয়ার ১১ মিনিট খেলার সম্ভাবনা রয়েছে। হোর্হেলিনা বলেন, ‘এটা খুবই দারুণ এক পদক্ষেপ। তিনি (দি মারিয়া) এবং যারা কোপা আমেরিকায় খেলতে পারেননি, সবার এটা প্রাপ্য। এটা আমি পছন্দ করি এবং আশা করি বাকিরাও করবে।’
এবারের কোপা আমেরিকা শুরুর আগেই দি মারিয়া জানিয়েছিলেন, টুর্নামেন্টটি খেলে আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানবেন। মায়ামির ফাইনালটি তাঁর জন্য তাই আর্জেন্টিনার জার্সিতে শেষ ম্যাচ। ম্যাচের ১১৭ মিনিটে দি মারিয়াকে মাঠ থেকে তুলে নিয়েছেন কোচ লিওনেল স্কালোনি। ৫ সেপ্টেম্বর চিলির বিপক্ষে ম্যাচে মারিয়াকে সংবর্ধনা দেওয়ার কথা বললেও আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) খেলানোর কথা জানায়নি। দি মারিয়াকে নিয়ে ১১ বছরের মেয়ে মিয়া দি মারিয়া পরশু রাতে আবেগঘন এক পোস্ট দিয়েছে।
২০০৮ থেকে শুরু করে ২০২৪—১৬ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে দি মারিয়া খেলেছেন ১৪৫ ম্যাচ। করেছেন ৩১ গোল এবং অ্যাসিস্ট করেছেন ৩২টি। কোপা আমেরিকায় করেছেন ৫ গোল। ২০২১ কোপার পর ২০২২ ফিনালিসিমায় দি মারিয়া করেছেন এক গোল। কাতারের লুসাইলে ২০২২ সালের ১৮ ডিসেম্বর ফ্রান্সের বিপক্ষে বিশ্বকাপ ফাইনালেও তাঁর একটি গোল রয়েছে। ধ্রুপদি সেই ফাইনাল জিতে আর্জেন্টিনা দীর্ঘ ৩৬ বছরের বিশ্বকাপখরা কাটায়। কলম্বিয়ার বিপক্ষে এবারের কোপার ফাইনালে অবশ্য গোল করতে পারেননি দি মারিয়া। লাওতারো মার্তিনেজের অতিরিক্ত সময়ের করা গোলে ১-০ গোলে জিতে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের টুর্নামেন্টের শিরোপা নিজেদের কাছেই রেখে দিল আর্জেন্টিনা।

পুঁজিটা ছিল ১০৩ রানের। টি-টোয়েন্টিতে যেকোনো বিচারেই এটাকে ছোট বলতে হবে। কিন্তু মাপা বোলিংয়ে এই পুঁজিতেই বাজিমাত করেছে বাংলাদেশ। সংযুক্ত আরব আমিরাতকে ৩৪ রানে হারিয়ে নারী এশিয়া কাপের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে তারা।
৭ ঘণ্টা আগে
নতুন মৌসুমের ঘরোয়া ফুটবল শুরু হতে না হতেই সূচি নিয়ে শঙ্কায় পড়েছে দেশের শীর্ষ স্তরের ১০টি ক্লাব। জাতীয় দলের কার্যক্রম, ফিফা উইন্ডো, সাফ চ্যাম্পিয়নশিপ ও এএফসি চ্যালেঞ্জ লিগের কারণে বাংলাদেশ ফুটবল লিগ (বিএফএল) ও ফেডারেশন কাপে একাধিক দীর্ঘ বিরতির আশঙ্কা করছেন ক্লাব কর্মকর্তারা। তাঁদের যুক্তি, খেলা বন্
৮ ঘণ্টা আগে
সেমিফাইনালে যেতে জিততেই হবে—এমন সমীকরণে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশ নারী দলের শুরুটা হয়েছে দুঃস্বপ্নের মতো। শুরুর সে ধাক্কা সামলে স্কোরবোর্ডে স্বস্তিদায়ক পুঁজি দাঁড় করাতে পারেনি নিগার সুলতানা জ্যোতির দল। নির্ধারিত ২০ ওভারে ১০৩ রান করেছে বাংলাদেশ।
৯ ঘণ্টা আগে
দুই বছর পর আবারও ব্যালন ডি’অরের লড়াইয়ে ফিরলেন লিওনেল মেসি। ২০২৬ সালের ব্যালন ডি’অরের ৩০ জনের সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছেন আর্জেন্টাইন মহাতারকা। তবে এবারও তালিকায় নেই তাঁর দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদো।
৯ ঘণ্টা আগে