
রাজধানীর যাত্রাবাড়ীর কাজলায় শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল নিক্ষেপ করেছে পুলিশ। আশপাশের বাসাবাড়িতে টিয়ারশেলের ধোয়া ঢুকে পড়েছে। শিশুদের শ্বাসকষ্ট ও চোখ জ্বালাপোড়া করছে বলে অভিযোগ পাওয়া গেছে।
এখানে বিক্ষোভকারীদের মধ্যে কাজলায় ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজ, দনিয়া কলেজ, সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ, একে স্কুল অ্যান্ড কলেজ, যাত্রাবাড়ী আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, বর্ণমালা স্কুল অ্যান্ড কলেজ, গভ. তুলারাম কলেজ, নারায়ণগঞ্জের ছাত্ররাই সবচেয়ে বেশি। নারায়ণগঞ্জের ছাত্ররা সকাল থেকেই বাসে করে এসে জমায়েত হয়।
বিকেল সাড়ে ৫টার দিকে পুলিশ মুহুর্মুহু ককটেল নিক্ষেপ করতে থাকে। এতে শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে যায়। বিভিন্ন গলিতে ছড়িয়ে পড়ে তারা। তবে বাসাবাড়িতে টিয়ারশেলের ধোয়া ঢুকে পড়ায় শিশুরা শ্বাসকষ্ট ও চোখ জ্বালাপোড়ায় ভুগছেন। প্রায় এক ঘণ্টা ধরে পুলিশ ছাত্রদের লক্ষ্য করে টিয়ারশেল নিক্ষেপ করে।
প্রত্যক্ষদর্শী একজন জানান, ছাত্ররা সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে দুপুর থেকে। ঘটনাস্থলে বিপুল পরিমাণ পুলিশ ও র্যাব মোতায়েন করা হয়েছে। বিকেল সাড়ে ৫টার দিকে পুলিশ ছাত্রদের লক্ষ্য করে টিয়ারশেল নিক্ষেপ করে।

দক্ষিণ চট্টগ্রামে আকস্মিক বন্যার পর পরিস্থিতি জটিল হতে শুরু করেছে। এবারের বন্যায় জেলার অন্তত ২০ হাজার নলকূপ ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে সুপেয় পানির সংকট দেখা দিয়েছে। এ ছাড়া বন্যার দূষিত পানিতে দীর্ঘ সময় অবস্থানের কারণে অনেকের শরীরে ছত্রাক সংক্রমণ, শিশুদের জ্বর, সর্দি-কাশি, ডায়রিয়া ও চর্মরোগ দেখা দিয়েছে।
৬ ঘণ্টা আগে
এক বছর ধরে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) আর্থিক সহযোগিতায় নগর শাসন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় এই সড়ক সংস্কার ও নালা নির্মাণের কাজ চলছে। দুটি প্যাকেজে ৩৬ কোটি ৮৬ লাখ ৩৩ হাজার ২৫৭ টাকার চুক্তিমূল্যে ১২ স্থানে সাড়ে ৭ কিলোমিটার রাস্তা ও ১৫ স্থানে সাড়ে ১০ কিলোমিটার নালা নির্মাণের কাজ চলছে।
৬ ঘণ্টা আগে
সন্ধ্যা গড়াতেই শ্রাবণের বৃষ্টি আরও ঘন হয়ে নামে। শিল্পকলা একাডেমি মিলনায়তনের কার্নিশ ছুঁয়ে মাধবীলতার পাতায় জমতে থাকে বৃষ্টির ফোঁটা। এমন বৃষ্টিস্নাত সন্ধ্যায় মিলনায়তনে ভেসে আসে সুরের মূর্ছনা—‘আকাশে আজ ছড়িয়ে দিলাম প্রিয়, আমার কথার ফুল গো–কুড়িয়ে তুমি নিও’।
৬ ঘণ্টা আগেনাটোরের গুরুদাসপুর পৌরসভায় ছাড় (রিবেট) সুবিধা দিয়েও হোল্ডিং ট্যাক্সের (পৌর কর) প্রায় ২ কোটি টাকা আদায় হচ্ছে না। এ কারণে কর্মকর্তা-কর্মচারীরা ২৫ মাসের বকেয়া বেতন । অপর দিকে ব্যাহত হচ্ছে পৌরসভার উন্নয়ন কার্যক্রম। পৌরসভার কর বিভাগের দাবি, নাগরিক পর্যায়ে কর আদায় হলেও বেসরকারি প্রতিষ্ঠান...
৬ ঘণ্টা আগে