ম্যাচের ৬৫ মিনিট। পড়ে গিয়েছিলেন মাঠে। নাহ, কলম্বিয়ার কেউ বাজে ট্যাকল করেননি তাঁকে। গোড়ালির চোটের কাছে হেরে গিয়ে পড়ে গিয়েছিলেন। কোনোভাবে উঠে খোঁড়াতে খোঁড়াতে লিওনেল মেসি চলে আসেন মাঠের বাইরে। ডাগআউটে হতাশায় বুট ছুড়ে মারলেন, মুখ ঢেকে কাঁদলেন। অঝোরে কান্না। সেই কান্না ছুঁয়ে গেল সব আর্জেন্টাইন সমর্থককে।
আনহেল দি মারিয়া আজ নেমেছেন আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলতে। বন্ধুর বিদায়ী ম্যাচে আবেগঘন মুহূর্তকে সঙ্গী করেই আজ মায়ামির ফাইনালে খেলতে নেমেছিলেন মেসি। তবে শুরুর একাদশে থাকলেও ম্যাচের পুরোটা খেলার সৌভাগ্য হয়নি মেসির। বরং কোপা আমেরিকার শিরোপা নির্ধারণী ম্যাচে ডাগআউটে বসে কাঁদতে দেখা গেল আর্জেন্টাইন মহাতারকাকে। আর কোনো ফাইনালে ডাগআউটে মেসির এমন হতাশ মুখচ্ছবি দেখা গেছে কি না, গবেষণার বিষয়।
ফাইনালের প্রথম বদলিই করা হয় মেসিকে। ৬৫ মিনিটে গোঁড়ালির চোটে পড়ে মাঠে কাতরাতে দেখা যায়।ফিজিও এসে সেবাশুশ্রূষা করার পর আর্জেন্টাইন তারকা ফুটবলারকে মাঠ থেকে উঠিয়ে নেওয়া হয়। ডাগআউটে বসে চোখের জল ফেলেন নিরুপায় মেসি। তাঁর বদলি হিসেবে মাঠে নামানো হয় নাহুয়েল মলিনাকে।
ডাগআউটে যাওয়ার কিছুক্ষণ পর দুঃখ ভোলার উপলক্ষ প্রায় পেয়েই গিয়েছিলেন মেসি। ৭৫ মিনিটে আর্জেন্টিনার গোলের পর মেসির মুখে হাসিও খেলে গিয়েছিল। তবে আর্জেন্টাইন ডিফেন্ডার নিকোলাস তাগলিয়াফিকো অফসাইডে থাকলে গোল বাতিল করা হয়। মুহূর্তেই মেসির মুখের হাসি মিলিয়ে যায়। এবার কোপাটা পুরো ফিট না থেকেও খেলেছেন। ফাইনালেও নেমেছিলেন চোটের সঙ্গে যুদ্ধ করে। কিন্তু শেষ করতে পারলেন না, একজন চ্যাম্পিয়ন খেলোয়াড় মেসির চোখ বেয়ে নেমে আসে তাই জলধারা।
শেষ পর্যন্ত মেসির মুখে বিজয়ের হাসি ফুটেছে। লাওতারো মার্তিনেজের গোলে কোপা আমেরিকার শিরোপা জিতেছে আর্জেন্টিনা। ৩ বছরে ৪টি মেজর টুর্নামেন্টের শিরোপা জিতে মেসির মুকুট হলো সবচেয়ে সমৃদ্ধ।

ডারউইনে প্রথম দিনের সব আলো যেন হাসান মাহমুদই কেড়ে নিলেন। তাঁর আগুনে বোলিংয়ে পুড়ে ছারখার অস্ট্রেলিয়া। গুনে গুনে স্বাগতিকদের ছয় ব্যাটারকে ড্রেসিংরুমের পথ দেখিয়েছেন ২৬ বছর বয়সী এই পেসার। তবু একটা উইকেট হাসানের কাছে ‘বেশি স্পেশাল’।
৩৪ মিনিট আগে
গতি, সুইং, বাউন্স—প্রতিপক্ষকে ঘায়েল করতে যা যা দরকার, ডারউইনে আজ বাংলাদেশের পেসারদের মধ্যে ছিল সবকিছুই। হাসান মাহমুদ, ইবাদত হোসেন চৌধুরী, তাসকিন আহমেদদের আগুনে বোলিংয়ে অস্ট্রেলিয়া গুটিয়ে গেছে ২০০-এর আগেই। বিধ্বংসী বোলিংয়ে দুই বছর আগের স্মৃতি ফেরাল বাংলাদেশ।
১ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ায় এমন একটা দিন বাংলাদেশ কাটাবে, তা কজনে কল্পনা করতে পেরেছিলেন? কদিন আগে এই বাংলাদেশ ইনিংসে হেরেছে জিম্বাবুয়ের কাছে। তার ওপর ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাঠে বাংলাদেশের যে দল টেস্ট খেলেছে, সেই দলের কোনো ক্রিকেটারেরই ২০০৩ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়নি। আজ ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্র
৩ ঘণ্টা আগে
ঘরের মাঠের চেয়ে বিদেশের মাঠেই বেশি সাবলীল হাসান মাহমুদ। পেস, সুইংয়ে ব্যাটারদের কাবু করেন নিয়মিতই। অস্ট্রেলিয়ায় এবার প্রথমবার টেস্ট খেলতে নেমেই আগুন ঝড়াচ্ছেন হাসান। ছুঁয়ে ফেলেছেন মাশরাফি বিন মর্তুজার রেকর্ড। হাসানের সামনে এখন কেবল শাহাদাত হোসেন রাজীব ও তাসকিন আহমেদ।
৩ ঘণ্টা আগে