বর্ষায় অনেক শিশুর ডায়রিয়া হয়। তাই এ সময় মা-বাবা ও পরিবারের সদস্যদের বাড়তি সতর্কতা মেনে চলতে হবে।
যা করতে হবে
• খাওয়ার পানি ভালো করে ফুটিয়ে খেতে হবে। পানি ফুটে ওঠার পর আরও ১০ থেকে ১৫ মিনিট নির্দিষ্ট তাপমাত্রায় রেখে ফোটাতে হবে। ফিল্টার ব্যবহার করলে সেটা ঠিকমতো কাজ করছে কি না, ছাঁকনি এবং কিট ঠিক আছে কি না, সেগুলোও দেখতে হবে।
• ছয় মাসের নিচের শিশুরা যেহেতু শুধু বুকের দুধ খায়, সে ক্ষেত্রে শিশুর কাছে এসব জীবাণু যায় যাঁরা দেখাশোনা করছেন, তাঁদের কাছ থেকে। মা ও অন্যরা শিশুকে ধরার আগে ভালো করে হাত ধুয়ে নেবেন।
• নবজাতক থেকে শুরু করে পাঁচ বছর পর্যন্ত শিশুদের গোসলের সময় খাওয়ার পানি ব্যবহার করতে হবে। কারণ, শিশুরা প্রায়ই গোসলের সময় পানি খেয়ে ফেলে।
• খাওয়ার আগে গ্লাস ও প্লেট খাওয়ার পানি দিয়ে ধুয়ে নিতে হবে।
• শিশুরা বাইরের পানিজাতীয় কী খাবার খাচ্ছে, সে ব্যাপারে নজর দিতে হবে; বিশেষ করে স্কুলের শিশুদের প্রতি। রাস্তার পাশ থেকে ফুচকা, চটপটি, আখের রস কিংবা বিভিন্ন ধরনের শরবত কিনে খাওয়ানো যাবে না।
• পাতলা পায়খানা হলে খাওয়ার স্যালাইন (বয়স অনুযায়ী), ডাবের পানি, চিড়ার পানি, কাঁচকলায় তৈরি খাবারের সঙ্গে স্বাভাবিক খাবার দিতে হবে। যদি শিশু নিস্তেজ হয়ে যায়, প্রস্রাব কমে যায়, কিংবা পায়খানার সঙ্গে রক্ত গেলে দ্রুততম সময়ে হাসপাতালে নিতে হবে।
ডা. নূরজাহান বেগম, স্পেশালিস্ট, পেডিয়াট্রিক আইসিইউ এভারকেয়ার হাসপাতাল, ঢাকা

রাশিয়ায় প্লেগ ও বিপজ্জনক জীবাণু নিয়ে গবেষণারত একটি প্রতিষ্ঠানের ২৮ বছর বয়সী এক নারী গবেষকের নিউমোনিয়ায় মৃত্যু হয়েছে। তাঁর অসুস্থতার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। এই ঘটনায় সাইবেরিয়ার ইরকুটস্ক রিসার্চ অ্যান্টি-প্লেগ ইনস্টিটিউটের আরও কয়েকজনকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে।
৩ ঘণ্টা আগে
বিশ্বের বিভিন্ন দেশে ৫০ বছরের কম বয়সীদের মধ্যে কয়েক ধরনের ক্যানসারের হার উদ্বেগজনকভাবে বাড়ছে। ইংল্যান্ড, যুক্তরাষ্ট্র ও নেদারল্যান্ডসের ক্যানসার-সংক্রান্ত তথ্য বিশ্লেষণ করে নতুন এক আন্তর্জাতিক গবেষণায় সাত ধরনের ক্যানসারের ক্ষেত্রে তরুণদের মধ্যে উল্লেখযোগ্য বৃদ্ধির তথ্য পাওয়া গেছে।
৪ ঘণ্টা আগে
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ঢাকায় দুজন, চট্টগ্রামে দুজন, বরিশালে একজন ও খুলনায় একজন চিকিৎসাধীন ছিল। তবে এ সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত কারও মৃত্যু হয়নি।
৭ ঘণ্টা আগে
আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক হালনাগাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে গতকাল সোমবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টার তথ্য তুলে ধরা হয়েছে।
৭ ঘণ্টা আগে