কিছুদিন আগে কলকাতার একটি রেস্টুরেন্টের সামনে শুটিং করতে গিয়ে সেখানকার মালিক ও কর্মীদের গায়ে হাত তোলার অভিযোগ ওঠে টালিউড অভিনেতা সোহম চক্রবর্তীর বিরুদ্ধে। বর্তমানে কলকাতা হাইকোর্টে চলছে এর শুনানি। আর সেখানেই সেই ঘটনায় এল নতুন মোড়। এদিন কোর্টে জানানো হয়, সেদিনের ঘটনার সময়ের কোনো সিসিটিভি ফুটেজ সংরক্ষিত হয়নি। পুলিশের কাছে নাকি সেই দিনের কোনো ফুটেজ নেই।
এদিন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিং বিধাননগরের গোয়েন্দা বিভাগকে পুরো ঘটনা নতুন করে তদন্ত করার নির্দেশ দিয়েছেন। দ্রুত নতুন প্রতিবেদন জমা দিতে বলেছেন। আগামী ৩১ জুলাই এই কেসের পরবর্তী শুনানি হবে বলেও জানানো হয়েছে।
যদিও সে ঘটনার পর রেস্টুরেন্টের মালিক সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এনেছেন। ঘটনার পর প্রাথমিকভাবে ক্ষমা চাইলেও পরে সোহম রেস্টুরেন্টের মালিকের নামে থানায় গিয়ে এফআইআর দায়ের করেন।
সোহম চক্রবর্তী তখন জানান, রেস্টুরেন্টের মালিক যে সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এনেছেন, তার অনেকটাই ডিলিট করে দেওয়া হয়েছে। অর্ধেকটা দেখানো হয়েছে। একই সঙ্গে তিনি জানিয়েছেন, এ ঘটনার সঙ্গে তৃণমূলের কোনো যোগাযোগ নেই।
এরপর সেদিন সন্ধ্যায় গিয়ে নিউটাউন থানায় সেই রেস্টুরেন্টের মালিক ও ম্যানেজারের নামে এফআইআর দায়ের করেন। অন্যদিকে টেকনো সিটি থানায় অভিনেতার নামেও এফআইআর দায়ের করা হয়।

সংগীতশিল্পী জাহাঙ্গীর সাঈদের পরিকল্পনা ও পরিচালনায় চ্যানেল আইয়ে আসছে লোকগান নিয়ে নতুন অনুষ্ঠান ‘আই ফোক ফিভার’। দেশের জনপ্রিয় শিল্পীদের কণ্ঠে লোকগান শোনা যাবে এই অনুষ্ঠানে। এরই মধ্যে রেকর্ডিংয়ে অংশ নিয়েছেন প্রখ্যাত সংগীতশিল্পী ও সুরকার সাবিনা ইয়াসমীন। আই ফোক ফিভার অনুষ্ঠানের জন্য তিনি গেয়েছেন...
৭ ঘণ্টা আগে
‘উৎসব’ দিয়ে তাক লাগানোর পর ‘বনলতা এক্সপ্রেস’ নিয়ে আসছেন নির্মাতা তানিম নূর। গতবারের মতো এবারও উপন্যাস অবলম্বনে সিনেমা বানিয়েছেন তিনি। হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ উপন্যাস অবলম্বনে তৈরি হয়েছে বনলতা এক্সপ্রেস। নির্মাতা আশা করছেন, উৎসবকে ছাড়িয়ে যাবে তাঁর এই নতুন সিনেমা।
৮ ঘণ্টা আগে
গত বছর শাকিব খান অভিনীত ‘বরবাদ’ সিনেমাটি প্রযোজনা করেছিল রিয়েল এনার্জি। এ বছর তারা বানাচ্ছে ‘রাক্ষস’। এই ঈদে মুক্তি পাবে সিনেমাটি। মেহেদী হাসান হৃদয় পরিচালিত সিনেমাটিতে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, তাঁর বিপরীতে আছেন কলকাতার অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জি।
৮ ঘণ্টা আগে
বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রি এখন ডাস্টবিনে পরিণত হয়েছে, এমনই মত অপু বিশ্বাসের। তাঁর দাবি, ২০১৬ সালের পর থেকে ঢালিউডে নোংরামির চর্চা শুরু হয়েছে, যা ধীরে ধীরে পুরো ইন্ডাস্ট্রির পরিবেশকে ক্ষতিগ্রস্ত করেছে।
২১ ঘণ্টা আগে