
দলের নেতা-কর্মীদের ওপর দমন-পীড়নের অভিযোগ এনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘জনভিত্তি নেই বলেই ৭ জানুয়ারি প্রহসনের নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী এখন আরও বেশি বেসামাল ও জুলুমবাজ হয়ে উঠেছে। কর্তৃত্ববাদী শাসনে রাষ্ট্রক্ষমতা আঁকড়ে রাখতে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনসহ বিরোধী দলের নেতা-কর্মীদের ওপর তীব্র মাত্রায় দমন–পীড়ন শুরু করেছে।’
আজ রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। পিরোজপুর যুবদলের আহ্বায়ক মারুফ হাসানের জামিন নামঞ্জুরের ঘটনায় উদ্বেগ জানিয়ে এই বিবৃতি দেন বিএনপি মহাসচিব। বিবৃতিতে মারুফ হাসানের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারসহ অবিলম্বে তাঁর নিঃশর্ত মুক্তির জোর আহ্বান জানানো হয়।
বিবৃতিতে তিনি আরও বলেন, ‘আদালতকে দিয়ে মিথ্যা মামলায় সাজা প্রদানসহ জামিন নামঞ্জুর করে বিরোধী নেতা-কর্মীদের কারাগারে পাঠানো এখন অবৈধ আওয়ামী দখলদার সরকারের প্রধান লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে। মারুফ হাসানের জামিন নামঞ্জুর ও কারাগারে পাঠানোর ঘটনা সেটিরই ধারাবাহিকতা। তবে জনগণ এবং বিরোধী নেতা–কর্মীদের ওপর জুলুম-নির্যাতন চালিয়ে আওয়ামী ডামি সরকার অবৈধ ক্ষমতা দীর্ঘ মেয়াদে ভোগ করার যে স্বপ্ন দেখছে, তা জনগণ কখনোই পূরণ হতে দেবে না।’

আমরা আপনাদের পাশে আছি’—পার্লামেন্টে, পার্লামেন্টের বাইরে, সরকারের সঙ্গে আমরা সব ক্ষেত্রে আমরা ভূমিকা রাখব। রপ্তানিতে এখন ৪০ বিলিয়ন থেকে ১০০ বিলিয়নে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন বিজিএমইএ নেতারা। ‘এ সম্ভাবনা এখানে আছে। আবার প্রোডাকশন নিম্নগতি, তার কারণগুলো এসেছে, সেটার সমাধানের পথও বাতলানো হয়েছে।
৫ ঘণ্টা আগে
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের নবীনবরণ অনুষ্ঠানে কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব গুপ্ত রাজনীতি থেকে শিক্ষার্থীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন আধুনিক প্রযুক্তিতে দক্ষতা অর্জনের পরামর্শ দেন
৬ ঘণ্টা আগে
‘উনি (স্থানীয় সরকার প্রতিমন্ত্রী) যেটা বলেছেন, সেটা শিরোধার্য। তবে এ বিষয়ে পাল্টা কোনো মন্তব্য করার ধৃষ্টতা আমি দেখাব না’—স্থানীয় সরকার নির্বাচনের তারিখ নিয়ে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদের এমন বক্তব্যের প্রতিবাদ জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
৯ ঘণ্টা আগে
জুলাই সনদে ঘোষিত প্রক্রিয়ায় পুনর্গঠিত একটি স্বাধীন ও নিরপেক্ষ দুর্নীতি দমন কমিশন গঠন করা হলে, যেকোনো অভিযোগের মুখোমুখি হতে এবং সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তে জাতীয় নাগরিক পার্টি পূর্ণ সহযোগিতা করতে প্রস্তুত।
১৫ ঘণ্টা আগে