
টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু মহাসড়ক অবরোধ করেছেন। সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিল এবং ২০১৮ সালের পরিপত্র পুনর্বহালের দাবিতে আজ শনিবার বেলা পৌনে ১১টা থেকে মহাসড়কের নগরজলফৈ এলাকায় অবস্থান নিয়ে এই কর্মসূচি শুরু করেন শিক্ষার্থীরা।
অবরোধের কারণে উত্তরবঙ্গের ১৬ জেলাসহ মোট ২৪ জেলায় যাতায়াত করা যানবাহন ও যাত্রীরা আটকা পড়ে। এতে মহাসড়কে যানজটের সৃষ্টি হয়েছে। যত সময় বাড়ছে, যানবাহনের সারি তত দীর্ঘ হচ্ছে।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয় চত্বরে সমবেত হয়ে বিশ্ববিদ্যালয়ের গাড়িতে চেপে ওই মহাসড়কের নগরজলফৈ এলাকায় এসে সড়কে অবস্থান নেন।
এ সময় তাঁরা কোটা বাতিলের দাবিতে নানা স্লোগান দেন। মুহূর্তেই রাজধানী ও উত্তরবঙ্গমুখী সব যানবাহন আটকা পড়ে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে যানজটের পরিস্থিতিও খারাপ হচ্ছে। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য পুলিশ প্রশাসন সেখানে অবস্থান করছে।

ভারতে চিকিৎসা নিতে গিয়ে কলকাতার হোটেলে অগ্নিদগ্ধ হয়ে মারা যাওয়া আলিমুজ্জামান সাজুর মরদেহ আজ শনিবার বাদ আছর জানাজা শেষে তাঁর বাসভবনের সামনে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে। এর আগে আজ দুপুর সোয়া ১২টার দিকে তাঁর মরেদহ বাংলাদেশে পৌঁছায়। সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের জিরো পয়েন্টে বিজিবি...
৭ মিনিট আগে
চলচ্চিত্র ছাড়া আমাদের মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন ও ফ্যাসিবাদবিরোধী আন্দোলনকে যথাযথভাবে চিত্রায়িত করা সম্ভব নয়। রাজধানী হিসেবে ঢাকা বিশ্বজুড়ে অত্যন্ত প্রাচীন ও ঐতিহ্যবাহী। এই শহরের গৌরবময় ইতিহাস ও সংস্কৃতি দেশ-বিদেশে ছড়িয়ে দিতেই ডিএসসিসি এ উৎসবের আয়োজন করেছে...
১২ মিনিট আগে
ফরিদপুরে বাড়ির ছাদে বিদ্যুতের কাজ চলাকালে ইলেকট্রিশিয়ানকে বিদ্যুতায়িত হতে দেখে হৃদ্ক্রিয়া বন্ধ হয়ে আবীর হোসেন (৫৫) নামের এক পুলিশ পরিদর্শকের মৃত্যু হয়েছে। বিদ্যুতাহত ইলেকট্রিশিয়ানকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। আজ শনিবার বেলা ২টার দিকে ফরিদপুর শহরের গোয়ালচামট...
২৭ মিনিট আগে
বরিশালের মুলাদীতে মাটির চুলা থেকে আগুন লেগে দুটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত পরিবারের। ক্ষতিগ্রস্তরা হলেন ওই গ্রামের নিয়াজ ফকিরের ছেলে জাহিদ হোসেন ও মেহেদী হাসান।
৩৯ মিনিট আগে