
প্রধানমন্ত্রীর চীন সফরে বিদ্যুৎ-জ্বালানি খাতে সাতটি চুক্তি হতে পারে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। আজ বৃহস্পতিবার রাজধানীর সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। বাজেট–পরবর্তী প্রতিক্রিয়া জানানোর জন্য এই সংবাদ সম্মেলনের আয়োজন করে বিদ্যুৎ বিভাগ।
নসরুল হামিদ বলেন, ‘চলমান গ্যাস সংকট সমাধানে সরকার পরিকল্পনা করেছে। ২০২৭ সালের মধ্যে আশা করা যাচ্ছে সংকট থেকে উত্তরণ ঘটবে। এ জন্য সাগরের অগভীর ও গভীর ব্লকে কূপ খনন করা হবে। এ সময়ের মধ্যে স্থলভাগে ১০০ কূপ খনন করা হবে। এ ছাড়া সাগরে ভাসমান দুটি এলএনজি টার্মিনাল নির্মাণ করা হবে। এই টার্মিনাল থেকে আসা গ্যাস জাতীয় গ্রিডে আনার জন্য একটি পৃথক পাইপলাইনও স্থাপন করা হবে।’
নসরুল হামিদ আরও বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীন সফরে যাচ্ছেন। নতুন দুটি এলএনজির গ্যাস জাতীয় গ্রিডে আনার জন্য পাইপলাইন স্থাপন করতে হবে। এ জন্য আমরা চীন থেকে এক বিলিয়ন ডলার ঋণ নিতে পারি। প্রধানমন্ত্রীর চীন সফরে জ্বালানি খাতে একটি ও বিদ্যুৎ খাতে ছয়টি মোট সাতটি চুক্তি হতে পারে।’
প্রতিমন্ত্রী বলেন, ‘দেশের গ্যাস ঘাটতি মোকাবিলার জন্য সরকার মহেশখালীতে আরও দুটি ভাসমান টার্মিনাল নির্মাণ করতে চায়। সরকারের প্রধান লক্ষ্য ২০২৭ সালের মধ্যে গ্যাসের ঘাটতি নিরসন করা। এ জন্য ভাসমান টার্মিনাল নির্মাণের সঙ্গে সঙ্গে সরকার অগভীর সমুদ্রে গ্যাস অনুসন্ধান এবং স্থলভাগে অনুসন্ধান কার্যক্রম বাড়ানোর উদ্যোগ নিয়েছে।’
প্রতিমন্ত্রী আরও বলেন, এবার বরাদ্দ পাওয়া অর্থ নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের কাজে ব্যবহার করতে চান তাঁরা। সাম্প্রতিক বন্যায় বিদ্যুৎ খাতের বিপুল পরিমাণ ক্ষতির কথা তুলে ধরে তিনি বলেন, ‘আমাদের ৩০ হাজার পোল বিনষ্ট হয়েছে। সিলেট অঞ্চলে বন্যার কারণে সবগুলো সাবস্টেশন পানির নিচে চলে গেছে। আমরা এসব বিষয়কে অগ্রাধিকার দিয়ে বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা সাজানোর চেষ্টা করছি। যাতে গ্রাহককে ঝড় এবং বন্যার মধ্যেও বিদ্যুৎ সরবরাহ করা যায়।’
তিনি বলেন, আগামী দুই থেকে তিন দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে। চলতি মাসের মাঝামাঝি একটি ভাসমান টার্মিনাল গ্যাস সরবরাহ শুরু করলে পরিস্থিতির উন্নতি হবে।
আগামী সেপ্টেম্বর মাসে সাগরের ব্লকের জন্য আন্তর্জাতিক দরপত্র আহ্বানের শেষ সময় ছিল দরপত্র জমা দেওয়ার। আশানুরূপ দরপত্র জমা না পড়ায় এই সময় বাড়ছে বলেও নসরুল হামিদ জানান। তবে কত দিন বৃদ্ধি করা হবে সে বিষয়টি তিনি পরিষ্কার করেননি।
সংবাদ সম্মেলনে নবায়নযোগ্য জ্বালানিতে বিদ্যুৎ উৎপাদনে দরপত্র আহ্বান করা হতে পারে বলে ইঙ্গিত দেন তিনি। এত দিন বিনা দরপত্রে নবায়নযোগ্য জ্বালানির বিদ্যুৎ উৎপাদনে কেন্দ্র নির্মাণের কার্যাদেশ দিয়ে আসছিল সরকার।
তিনি বলেন, ‘আমরা জুলাই মাসেই নেপালের সঙ্গে চুক্তি করতে যাচ্ছি। বিদ্যুৎকেন্দ্রটি থেকে ২০ বছর একই দরে বিদ্যুৎ পাওয়া যাবে।’

সাম্প্রতিক সময়ে স্বাভাবিক সময়ের তুলনায় প্রায় ৩০ শতাংশ বেশি চাহিদা তৈরি হয়েছে। অথচ সরবরাহ এত দিন দেওয়া হচ্ছিল গত বছরের গড় হিসাবে। ফলে বাড়তি চাহিদা পূরণ না হওয়ায় বাজারে সংকট তৈরি হয়। এ পরিস্থিতিতে এখন জেলা প্রশাসনের...
২ ঘণ্টা আগে
দেশের অনেক তরুণ এখন উদ্যোক্তা হওয়ার চেষ্টা করছেন, গড়ে তোলার চেষ্টা করছেন নতুন স্টার্টআপ। তরুণদের এসব উদ্ভাবন ও সামাজিক উদ্যোগকে টেকসই রূপ দিতে তাঁদের পাশে দাঁড়িয়েছে ব্র্যাক। এ লক্ষ্যে ব্র্যাকের ইয়ুথ প্ল্যাটফর্ম চালু করেছে ‘আমরা নতুন তরুণ সামাজিক উদ্যোক্তা ফেলোশিপ প্রোগ্রাম’।
৫ ঘণ্টা আগে
চিফ হুইপ এমপিদের আমন্ত্রণ জানিয়েছিলেন এবং একটি রূপক বা স্যাটায়ার তিমি ও হাঙর মাছের নাম ব্যবহার করেছিলেন। তার মিম শেয়ার করার কারণে সাইবার নিরাপত্তা আইনের ২৫ ধারায় মামলা হয়েছে। এই ধারা মূলত যৌন নির্যাতন সংক্রান্ত বিষয়ে প্রয়োগের কথা, কিন্তু একটি মিম শেয়ার করার মধ্যে যৌন নির্যাতন কোথায়...
৫ ঘণ্টা আগে
তামাকের বিরুদ্ধে জনস্বাস্থ্য সচেতনতা বাড়াতে আসন্ন বাজেটে তামাক পণ্যে কর বাড়ানোর তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞ ও অংশীজনেরা। পাশাপাশি তামাক নিয়ন্ত্রণে কার্যকর ও রাজস্ব বৃদ্ধি সহায়ক একগুচ্ছ নীতিগত প্রস্তাব দিয়েছেন তাঁরা।
৫ ঘণ্টা আগে