পরিপাক হচ্ছে একটি জৈব রাসায়নিক প্রক্রিয়া। খাবার মুখের মধ্যে প্রবেশের মাধ্যমে এই প্রক্রিয়া শুরু হয়। পরিপাকের চূড়ান্ত পর্যায় হলো কোলন।প্রোটিন পরিপাক শুরু হয় পাকস্থলী থেকে আর শেষ হয় বৃহদন্ত্রে। প্রোটিন পরিপাকে প্রধান উপাদান এনজাইম, পাকস্থলী-নিঃসৃত পেপসিন, অগ্ন্যাশয়-নিঃসৃত ট্রিপসিন ও কাইমোট্রিপসিন। এনজাইমগুলো পর্যায়ক্রমে বড় প্রোটিনগুলোকে ভেঙে পলিপেপটাইড, ডাইপেপটাইড এবং সর্বশেষ অ্যামিনো অ্যাসিডে পরিণত করে।
শর্করার পরিপাক শুরু হয় মুখ থেকে। এগুলো পর্যায়ক্রমে এমাইলেজ, মল্টেজ, আইসোমল্টেজসহ বিভিন্ন এনজাইমের মাধ্যমে ভেঙে সরল শর্করা বা গ্লুকোজে পরিণত হয়।
স্নেহজাতীয় খাবার পরিপাকের জন্য অগ্ন্যাশয় রসে লাইপেজ, লেসিথিনেজ ইত্যাদি এবং পিত্তরসের প্রয়োজন হয়। এ এনজাইমগুলো লিপিডজাতীয় খাদ্যে পর্যায়ক্রমে ভেঙে ফ্যাটি অ্যাসিডে পরিণত করে।
শরীরের চাহিদার বেশি প্রোটিন, শর্করা ও চর্বিজাতীয় খাবার খেলে এবং ভিটামিন ও মিনারেলসমৃদ্ধ শাকসবজি কম খেলে পরিপাকতন্ত্র ও কিডনির ওপর বেশি চাপ পড়ে। ফলে অনেকের বিভিন্ন রকমের শারীরিক জটিলতা দেখা দিতে পারে। যেমন অ্যাসিডিটি বা কোষ্ঠকাঠিন্য বেড়ে যেতে পারে, উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস অনিয়ন্ত্রিত হতে পারে ইত্যাদি। এ অবস্থায় খাবার বাছাইয়ে খুব সাবধান হতে হয়। যেন পরিপাকতন্ত্রের ওপরের অতিরিক্ত কাজের চাপের প্রভাব প্রশমিত হয়। পরিপাকতন্ত্র ভালো রাখতে কিছু নিয়মকানুন মেনে চলা ভালো। তাতে এটি সুস্থ থাকবে।
যা করবেন
পরামর্শ দিয়েছেন: জ্যেষ্ঠ পুষ্টি কর্মকর্তা, চট্টগ্রাম ডায়াবেটিক জেনারেল হাসপাতাল

পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. শংকর প্রসাদ অধিকারীর চিকিৎসার দায়িত্ব নিয়েছে সরকার। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন আজ ঢাকার নিউরোসায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন ডা. শংকর কে দেখতে গিয়ে এ কথা জানান।
১৪ ঘণ্টা আগে
গত ২৪ ঘণ্টায় দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে এক শিশুর হামে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। বাকি আট শিশু হামের উপসর্গ নিয়ে মারা গেছে। একই সময় হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৬৯৮ শিশু, আর হাম শনাক্ত হয়েছে ১৭৬ জনের।
২০ ঘণ্টা আগে
আট বছর বয়সী মোহাম্মদ আমিনের মৃত্যুর দৃশ্যটি তার মা সুঘরার স্মৃতিতে আজও দগদগে। প্রচণ্ড জ্বরে যখন আমিনের শরীর পুড়ছিল, সে বৃষ্টির মধ্যে গিয়ে শুয়ে থাকতে চাইত। ‘ফুটন্ত তেলে ফেলে দেওয়া মাছের মতো’ যন্ত্রণায় ছটফট করত। মৃত্যুর ঠিক আগমুহূর্তে ধরা পড়ে, আমিন এইচআইভি পজিটিভ।
১ দিন আগে
সরকারের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৩০ শিশুর। তাদের মধ্যে ঢাকায় সর্বোচ্চ ১৭টি, বরিশালে পাঁচ, চট্টগ্রাম ও রাজশাহীতে তিনটি করে ছয়টি এবং ময়মনসিংহে দুই শিশুর মৃত্যু হয়েছে।
২ দিন আগে