
মসজিদ থেকে নামাজ শেষে বের হতেই নারায়ণগঞ্জের ফতুল্লায় সুরুজ মিয়া (৬৫) নামে এক আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। আজ বৃহস্পতিবার উপজেলার কাশিপুর ইউনিয়নের আলীপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত সুরুজ মিয়া ফতুল্লার কাশিপুর ইউনিয়ন আওয়ামী লীগের অর্থ সম্পাদক। আহতরা হলেন–নিহতের দুই ছেলে জনি আহমেদ (৩৫), রাজু আহমেদ (৪০), স্থানীয় বাসিন্দা রাসেল (৩২) ও শাকিল (৩০)।
ঢামেক পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ (এএসআই) মাসুদ ঘটনার সত্যতা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘নিহতের মাথা, হাতসহ শরীরের বেশ কয়েকটি স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। বাকিদের শরীরেও ধারালো অস্ত্রের জখম রয়েছে। বিষয়টি ফতুল্লা থানা–পুলিশকে অবগত করেছি আমরা।’
নিহতের পরিবারের অভিযোগ, পূর্বশত্রুতার জেরে স্থানীয় সালাহউদ্দিন সালু ও আলাউদ্দিন হিরা তাদের লোকজন নিয়ে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে।
নিহতের স্বজন (ভাগনে) নূর হোসেন বলেন, ‘সুরুজ মিয়ার সঙ্গে অটোরিকশা ও ইট বালুর ব্যবসা নিয়ে সালাউদ্দিন সালু ও আলাউদ্দিন হিরার সঙ্গে বিরোধ ছিল। সালু ও হিরা সম্প্রতি স্থানীয় একটি নির্মাণাধীন ভবনের মালিককে তাদের কাছ থেকে ইট বালু সিমেন্ট নেওয়ার কথা জানায়। সেসময় ভবন মালিক সুরুজ মিয়াকে বিষয়টি জানালে তিনি তাদের দুজনকে শাসন করেন। একই সঙ্গে ভবনে সুরুজ মিয়া ইট বালু সিমেন্ট সরবরাহ করছেন বলে জানিয়ে দেন।
এই ঘটনায় ক্ষিপ্ত হয়ে বৃহস্পতিবার যোহরের নামাজ শেষে মসজিদ থেকে বের হলে সুরুজ মিয়ার ওপর আক্রমণ করে সালু ও হিরার লোকজন। ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করা হয় তাকে।
খবর পেয়ে সুরুজ মিয়ার দুই ছেলে ও স্থানীয়রা এগিয়ে এলে তাদেরও আহত করা হয়। গুরুতর অবস্থায় পাঁচজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সুরুজ মিয়াকে মৃত ঘোষণা করেন।
এই বিষয়ে ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আযম মিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘ব্যবসায়িক বিরোধ থেকে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এখন পর্যন্ত কোনো অভিযুক্তকে আটক করা সম্ভব হয়নি। তবে অপরাধীদের ধরতে আমাদের অভিযান চলছে।’

মৌলভীবাজারের কমলগঞ্জে দিনদুপুরে চলছে প্রাকৃতিক টিলাভূমি ও সিলিকা বালুসমৃদ্ধ পাহাড়ি ছড়া কেটে নেওয়ার মহোৎসব। এমনকি সেতুর নিচ থেকেও প্রকাশ্যে পলিমাটি উত্তোলন করা হচ্ছে। পরিবেশ ও জীববৈচিত্র্য মারাত্মক ঝুঁকিতে পড়লেও এসব অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছে না উপজেলা প্রশাসন।
৬ ঘণ্টা আগে
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার মনোহরপুর ইউনিয়নের মাধবপুর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে একজন কৃষক নিহতের ঘটনায় গ্রামজুড়ে লুটপাট ও বাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে। পুরুষশূন্য হয়ে পড়েছে গ্রামটি। গ্রামের লোকজন লুটপাটের হাত থেকে গরু-ছাগল রক্ষায় আত্মীয়ের বাড়িতে পাঠিয়ে দিচ্ছে।
৯ ঘণ্টা আগে
চাঁদপুরের জেলা পরিষদের প্রশাসক জুলাই যোদ্ধাদের অপমান করায় ডিসি অফিসে স্মারকলিপি প্রদান করতে গিয়ে হাতাহাতি ও বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয়েছে। জেলা পরিষদ প্রশাসকের লোকজন ও জুলাই যোদ্ধাদের মধ্যে হাতাহাতি শুরু হলে শান্ত করতে গিয়ে জেলা প্রশাসক কার্যালয়ের চার কর্মচারী আহত হন।
৯ ঘণ্টা আগে
রাজধানীর বিপুল পরিমাণ আইফোন, স্যামসাং মোবাইল ও মোবাইলের মাদারবোর্ডসহ দুই চীনা নাগরিক ও একজন বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে পুলিশ। উত্তরা ৩ নম্বর সেক্টরের ৪ নম্বর সড়কের ৪৭ নম্বর বাসার ৬ষ্ঠ তলা থেকে আজ রোববার সন্ধ্যায় তাদের গ্রেপ্তার করা হয়
৯ ঘণ্টা আগে