মুক্তি পেতে যাচ্ছে মার্কিন গায়িকা ও গীতিকার কেটি পেরির নতুন গান ‘উইমেন্স ওয়ার্ল্ড’। আর এর প্রচারে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে তাঁকে। সম্প্রতি লাল রঙা ওয়ান শোল্ডার মিডি ড্রেসে উপস্থিত হয়েছিলেন একটি অনুষ্ঠানে। সেখানেই তাঁর পোশাক তাক লাগাল অনুরাগীদের। কেটির এই পোশাকের সঙ্গে ছিল ৫০০ ফুটের একটি লম্বা অংশ। লাক্সারি ব্র্যান্ড বেলেনসিয়াগার এই সুইপিং ট্রেনে লেখা ছিল গায়িকার নতুন গানের লিরিক।
এই পোশাক পরা কেটি পেরির একটি ভিডিও হয়েছে ভাইরাল। ভাইরাল ভিডিওতে দেখা গেছে, চোখ ধাঁধানো লাল পোশাক পরে একটি লিমোজিন গাড়ি থেকে বেরিয়ে আসছেন পেরি। গায়িকা তাঁর ভক্তদের উদ্দেশ্যে হাত নাড়েন এবং অনুষ্ঠানস্থলে প্রবেশের সময় তাঁর পোশাকে ৫০০ ফুটের একটা লম্বা অংশ ছিল। যাতে তাঁর মুক্তি পেতে যাওয়া গানের কথা ছিল।
২০২০-র পর আবার কেটির নতুন গান মুক্তি পেতে চলেছে। অনুরাগীদের মধ্যে এই নিয়ে উচ্ছ্বাস ছিল। গায়িকার অভিনব পোশাক গানটি নিয়ে চর্চা বাড়িয়ে দিল।
নেটিজেনরা অবশ্য কেটির এই পোশাক দেখে খুশি। একজন লিখেছেন, ‘কেটি পেরি জানেন কীভাবে আলোচনায় থাকতে হয়। তাঁর পোশাক এই গানটি নিয়ে উৎসাহ বাড়িয়ে দিল সাধারণ মানুষের মধ্যে।’

এবার ঈদ উপলক্ষে তৈরি দুটি গানে পাওয়া গেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের কোলাবোরেশন। একটি গানে বাংলাদেশের বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে কলকাতার আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।
৫ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের হলিউডের ডলবি থিয়েটারে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) জমকালো আসরে সম্মানিত হলেন চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্ররা। এবারের আসরে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা অভিনয়ের শীর্ষ সম্মাননা জিতেছেন ‘হ্যামনেট’-এর জেসি বাকলি এবং ‘সিনার্স’-এর মাইকেল বি জর্ডান।
১০ ঘণ্টা আগে
ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার সিনেমার নেপথ্যের মানুষটি পল থমাস অ্যান্ডারসন। গত বছরের পুরোটা সময় জুড়ে যাঁকে নিয়ে উচ্ছ্বাস, উত্তেজনা, উন্মাদনা ছিল চলচ্চিত্র দুনিয়ায়। ওয়ান ব্যাটল আফটার অ্যানাদারের মতো একটি ‘অন্যরকম’ সিনেমা বানিয়ে যিনি তাক লাগিয়ে দিয়েছেন।
১০ ঘণ্টা আগে
৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসে যারা সোনালি ট্রফিটি হাতে তুলতে পারেননি, তাঁদেরও খালি হাতে ফিরতে হচ্ছে না। বরং মনোনীত প্রত্যেক তারকার জন্য অপেক্ষা করছে ৩ লাখ ৫০ হাজার মার্কিন ডলার সমমূল্যের এক অবিশ্বাস্য ‘গিফট ব্যাগ’, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ কোটি ১০ লাখ টাকার সমান। এভরিওয়ান উইনস (সবাই জয়ী) শিরোনামের..
১১ ঘণ্টা আগে