
বগুড়া জেলা কারাগারের ছাদ ফুটো করে পালিয়ে যান মৃত্যুদণ্ডপ্রাপ্ত চার আসামি। এর কিছুক্ষণের মধ্যে শহরে চেলোপাড়া এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে কারাগারের কনডেম সেল থেকে পালান আসামিরা।
বগুড়ার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন।
পালিয়ে যাওয়ার পর পুলিশের হাতে গ্রেপ্তারকৃতরা হলেন কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী থানার দিয়াডাঙ্গা গ্রামের আজিজুল হকের ছেলে নজরুল ইসলাম ওরফে মজনু ওরফে মঞ্জু (৬০), নরসিংদী জেলার মাধবদী থানার ফজরকান্দি গ্রামের মৃত ইসরাফিলের ছেলে আমির হামজা ওরফে আমির হোসেন (৪১), বগুড়ার কাহালু উপজেলার উলট্ট গ্রামের আব্দুল মান্নানের ছেলে জাকারিয়া (৩৪) এবং বগুড়া সদরের কুটিরবাড়ী গ্রামের ইসরাইল শেখের ছেলে ফরিদ শেখ (৩০)। তাঁরা প্রত্যেকেই হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি।
পুলিশ সুপার বলেন, মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে চার আসামি ছাদ ফুটো করে বের হন। এরপর তাঁরা বিছানার চাদর ব্যবহার করে দেয়াল টপকে বাইরে চলে যান। ভোররাত ৩টা ৫৫ মিনিটে পুলিশের একাধিক টিম সংবাদ পেয়ে শহরে তল্লাশি শুরু করে। পরে ভোররাত ৪টা ১০ মিনিটে শহরের চেলোপাড়া চাষি বাজার থেকে চারজনকেই গ্রেপ্তার করতে সক্ষম হয়।
তিনি আরও জানান, পালিয়ে যাওয়ার পরপরই জেলা কারাগার থেকে পাঠানো ছবি দেখে গ্রেপ্তারকৃতদের শনাক্ত করা হয়। গ্রেপ্তারের পর চারজনকে ডিবি কার্যালয়ে আনা হয় এবং কারা কর্তৃপক্ষ তাঁদের শনাক্ত করে।
পুলিশ সুপার বলেন, কারাগার পরিদর্শন করে দেখা গেছে, তাঁরা চারজন একই সঙ্গে একটি কক্ষে অবস্থান করতেন। তাঁরা পরিকল্পিতভাবে ছাদ ফুটো করে পরিধেয় বস্ত্র ও বিছানার চাদর জোড়া দিয়ে রশি বানিয়ে দেয়াল টপকে পালিয়ে করতোয়া নদীর পার হয়ে পালিয়ে যান।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

জাপান থেকে মোটর পার্টস ও ব্যবহৃত ইঞ্জিন আনার ঘোষণার আড়ালে খণ্ডিত অবস্থায় দুটি বিলাসবহুল গাড়ি ও ১৯টি পুরোনো ইঞ্জিন আমদানির ঘটনা ধরা পড়েছে কাস্টমস কর্তৃপক্ষের হাতে। এতে বিপুল পরিমাণ রাজস্ব ফাঁকির চেষ্টা করা হয়েছে বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)...
৩৯ মিনিট আগে
গত শুক্রবার জুমার নামাজের সময় মানাখান গ্রামের মানাখান জামে মসজিদের কবরস্থানের জন্য জমি কেনার টাকা সংগ্রহকে কেন্দ্র করে স্থানীয় ইউপি সদস্য জয়দুল ঢালী ও একই এলাকার রুবেল ঢালীর মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তাঁদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনায় আদালতে মামলা হয়েছে বলে জানা গেছে।
১ ঘণ্টা আগে
ইংরেজি দ্বিতীয় পত্রের খাতায় মোবাইল নম্বর লিখে এসেছিল এক এইচএসসি পরীক্ষার্থী। খাতা দেখতে গিয়ে নম্বরটি চোখে পড়ে পরীক্ষকের। তিনি ফোন করে ডাকেন ওই পরীক্ষার্থীকে। সে গিয়ে দেখে, পেয়েছে ২৫ নম্বর। পরে পরীক্ষকের হাতে গুঁজে দেয় ২ হাজার টাকা। এরপর পরীক্ষক তাকে খাতা দেন লিখতে। লেখার পর তার নম্বর হয় ৫০।
৭ ঘণ্টা আগে
প্রতিবছর দুর্গাপূজার আগে কলকাতায় পদ্মার ইলিশ যাবে কি না, তা নিয়ে মুখিয়ে থাকে পশ্চিমবঙ্গ। কিন্তু এবার দৃশ্যপট ভিন্ন। দেশের বাজারে ইলিশের সংকট মেটাতে ভারত থেকেই ইলিশ আসছে। আর এই আমদানি করা ইলিশই যশোরে বিক্রি হচ্ছে ‘বরিশালের ইলিশ’ নামে। দামও চড়া। এতে করে দাম ও মান—দুই দিক থেকে প্রতারিত হচ্ছেন গ্রাহকেরা
৭ ঘণ্টা আগে