বিয়ে করেছেন ছোটপর্দার অভিনেত্রী সালহা খানম নাদিয়া। গতকাল শুক্রবার পারিবারিক আয়োজনে তাঁর বিয়ে সম্পন্ন হয়েছে। অভিনেত্রীর বরের নাম সালমান আরাফাত। তিনি নিজেও অভিনয় করেন।
গতকাল শুক্রবার (২১ জুন) রাতে বরের সঙ্গে বেশ কয়েকটি বিয়ের ছবি শেয়ার করেছেন নাদিয়া। প্রথমে বিয়ের মঞ্চে বরের মুখোমুখি বসে থাকার একটি ছবি শেয়ার করে নাদিয়া লিখেন, আলহামদুলিল্লাহ! একইভাবে নাদিয়ার বরও দুজনের ছবিটি শেয়ার করে লিখেন, আলহামদুলিল্লাহ।
ছবিতে বর-কনে দুজনকেই একেবারে সাদা পোশাকে দেখা গেছে। দুই পরিবারের সদস্য ছাড়া শোবিজের কাউকে দেখা যায়নি।
তবে ছবি পোস্ট করা মাত্রই অভিনন্দনের বার্তায় ভাসছেন নাদিয়া। গোলাম সোহরাব দোদুল, নওশীন, আলমগীর নিলয়, ইমতিয়াজ বর্ষণ, সানজু জনসহ শোবিজের বহু মানুষ শুভেচ্ছা জানাচ্ছেন নাদিয়া ও সালমানকে।

অভিনয়ের পাশাপাশি উপস্থাপনায় জনপ্রিয় মুখ আইশা খান। মাছরাঙা টেলিভিশনের রিয়েলিটি শো ম্যাজিক বাউলিয়ানার উপস্থাপনায় ব্যস্ত থাকায় পাঁচ মাস নাটকের শুটিং করতে পারেননি আইশা। সম্প্রতি তিনি ফিরেছেন অভিনয়ে। কাজ করছেন ঈদের নাটকের।
৭ ঘণ্টা আগে
শুটিং শুরুর সময় জানানো হয়েছিল, ২০২৫ সালের রোজার ঈদে মুক্তি পাবে আদর আজাদ ও বুবলী অভিনীত ‘পিনিক’। তবে নির্ধারিত সময়ে কাজ শেষ না হওয়ায় সিদ্ধান্ত পরিবর্তন করা হয়। অবশেষে এই রোজার ঈদে মুক্তির জন্য পুরোপুরি প্রস্তুত পিনিক।
৭ ঘণ্টা আগে
অজয় দেবগনের আলোচিত কমেডি ফ্র্যাঞ্চাইজি ‘গোলমাল’। ২০০৬ সালে ‘গোলমাল: ফান আনলিমিটেড’ সাফল্য পাওয়ার পর মুক্তি পেয়েছে আরও তিনটি সিকুয়েল। সেই সাফল্যের ধারাবাহিকতায় গোলমালের পঞ্চম পর্ব তৈরির সিদ্ধান্ত নিয়েছেন পরিচালক রোহিত শেঠি। এতে অজয় দেবগনের সঙ্গে যোগ দিচ্ছেন অক্ষয় কুমার
৭ ঘণ্টা আগে
ঈদ উপলক্ষে ইয়াশ রোহান ও পারশা ইভানাকে নিয়ে তৈরি হয়েছে ওয়েব কনটেন্ট ‘একসাথে আলাদা’। আধুনিক নগরজীবনের প্রেম, মান-অভিমান আর সম্পর্কের টানাপোড়েনের গল্প নিয়ে এটি বানিয়েছেন রেজাউর রহমান। গত রোববার রাতে প্রকাশ পেল এর ট্রেলার।
১৭ ঘণ্টা আগে