বলিউডের বর্ষীয়ান অভিনেতা অনুপম খেরের অফিসে চুরির ঘটনা ঘটেছে। টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, অফিসের তালা ভেঙে চোরেরা টাকাভর্তি সিন্দুক নিয়ে গেছে। সঙ্গে চুরি হয়েছে সিনেমার নেগেটিভ। গত বুধবার (১৯ জুন) রাতে অভিনেতার অফিসে এই ঘটনা ঘটেছে। সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও পোস্ট করে বিষয়টি জানালেন অভিনেতা নিজেই।
এক্স হ্যান্ডেলে অনুপম খের লিখেছেন, ‘গত রাতে আমার বীর দেশাই রোডের অফিসে চুরি হয়েছে। দুজন চোর অফিসের দুটো দরজা ভেঙে অ্যাকাউন্টস বিভাগের গোটা সিন্দুকটি (যা সম্ভবত তারা ভাঙতে পারেনি) তুলে নিয়ে গেছে এবং আমাদের কোম্পানির নির্মিত একটা সিনেমার নেগেটিভও নিয়ে গেছে। তবে পুলিশ আশ্বস্ত করেছে যে, সিসিটিভি ক্যামেরায় তাদের দুজনকেই দেখা গেছে।’
ভিডিওতে দেখা যাচ্ছে, অনুপমের অফিসের দরজার তালা ও লক—সবই ভাঙা। পুলিশ জানিয়েছে, দুই চোরকে সিন্দুকসহ অন্যান্য চুরির মালামাল নিয়ে অটোতে উঠতে দেখা গেছে।
উল্লেখ্য, অনুপম খেরকে কঙ্গনা রনৌত অভিনীত মুক্তি প্রতীক্ষিত ‘ইমার্জেন্সি’ সিনেমায় দেখা যাবে। এ ছাড়া ‘তন্বী দ্য গ্রেট’র হাত ধরে আবারও পরিচালনায় ফিরছেন অভিনেতা।
২০০২ সালে ‘ওম জয় জগদীশ’ নামে একটি ফিচার ফিল্ম নির্মাণ করেছিলেন অনুপম খের। যাতে অভিনয় করেছিলেন ওয়াহিদা রহমান, অনিল কাপুর, অভিষেক বচ্চন, ফারদিন খান, উর্মিলা মাতন্ডকর, মহিমা চৌধুরী এবং তারা শর্মা। পরে ২০১২ সালে একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রও বানিয়েছিলেন তিনি। এরপর আর তাঁকে পরিচালনায় দেখা যায়নি।

সংগীতশিল্পী জাহাঙ্গীর সাঈদের পরিকল্পনা ও পরিচালনায় চ্যানেল আইয়ে আসছে লোকগান নিয়ে নতুন অনুষ্ঠান ‘আই ফোক ফিভার’। দেশের জনপ্রিয় শিল্পীদের কণ্ঠে লোকগান শোনা যাবে এই অনুষ্ঠানে। এরই মধ্যে রেকর্ডিংয়ে অংশ নিয়েছেন প্রখ্যাত সংগীতশিল্পী ও সুরকার সাবিনা ইয়াসমীন। আই ফোক ফিভার অনুষ্ঠানের জন্য তিনি গেয়েছেন...
৯ ঘণ্টা আগে
‘উৎসব’ দিয়ে তাক লাগানোর পর ‘বনলতা এক্সপ্রেস’ নিয়ে আসছেন নির্মাতা তানিম নূর। গতবারের মতো এবারও উপন্যাস অবলম্বনে সিনেমা বানিয়েছেন তিনি। হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ উপন্যাস অবলম্বনে তৈরি হয়েছে বনলতা এক্সপ্রেস। নির্মাতা আশা করছেন, উৎসবকে ছাড়িয়ে যাবে তাঁর এই নতুন সিনেমা।
৯ ঘণ্টা আগে
গত বছর শাকিব খান অভিনীত ‘বরবাদ’ সিনেমাটি প্রযোজনা করেছিল রিয়েল এনার্জি। এ বছর তারা বানাচ্ছে ‘রাক্ষস’। এই ঈদে মুক্তি পাবে সিনেমাটি। মেহেদী হাসান হৃদয় পরিচালিত সিনেমাটিতে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, তাঁর বিপরীতে আছেন কলকাতার অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জি।
১০ ঘণ্টা আগে
বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রি এখন ডাস্টবিনে পরিণত হয়েছে, এমনই মত অপু বিশ্বাসের। তাঁর দাবি, ২০১৬ সালের পর থেকে ঢালিউডে নোংরামির চর্চা শুরু হয়েছে, যা ধীরে ধীরে পুরো ইন্ডাস্ট্রির পরিবেশকে ক্ষতিগ্রস্ত করেছে।
১ দিন আগে