আগামী ১৫ আগস্ট মুক্তির কথা ছিল চলতি বছরের অন্যতম প্রতীক্ষিত ভারতীয় সিনেমা ‘পুষ্পা ২’। তবে সিনেমার পোস্ট-প্রোডাকশনের কাজ এখনো বাকি থাকায় শঙ্কা তৈরি হয়েছিল নির্দিষ্ট সিনেমাটি মুক্তি পাওয়া নিয়ে। অবশেষে সেই শঙ্কাই সত্যি হলো। চার মাস পিছিয়ে গেছে আল্লু অর্জুন, রাশমিকা মান্দানার অভিনীত সিনেমাটির মুক্তি। ১৫ আগস্টের পরিবর্তে আগমী ৬ ডিসেম্বর সিনেমাটি মুক্তি পাবে।
প্রযোজনা সংস্থা মিথ্রি মুভি মেকার্স মাইক্রো ব্লগিং সাইট এক্সে সিনেমা মুক্তির নতুন এই তারিখ ঘোষণা করেছে। প্রযোজনা সংস্থাটি বলেছে, ‘প্রথম কিস্তির অভূতপূর্ব সাফল্যের পর আমাদের সেরাটা দেওয়ার দায়িত্ব বেড়ে গেছে। আমরা সিনেমার কাজ সম্পূর্ণ করতে এবং সময়মতো মুক্তি দিতে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি। সিনেমা পিছিয়ে দেওয়ার এই সিদ্ধান্ত চলচ্চিত্র, দর্শক এবং সমস্ত অংশীদারের স্বার্থে নেওয়া হয়েছে। আমাদের লক্ষ্য মানের সঙ্গে আপস না করে বড় পর্দায় সিনেমাটি মুক্তি দেওয়া।’
আল্লু অর্জুন ইনস্টাগ্রামে ‘পুষ্পা ২’ সিনেমা মুক্তির নতুন তারিখ শেয়ার করেছেন। মুক্তির তারিখ জানানোর পাশাপাশি পুষ্পার একটি নতুন লুক দেখা গেছে। ক্যাপশনে আল্লু অর্জুন লিখেছেন, ‘২০২৪ সালের ৬ ডিসেম্বর থেকে সিনেমা হলে দেখা যাবে ‘পুষ্পা ২: দ্য রুল’।
২০২১ সালে করোনা মহামারির শেষ সময়ে ভারতের বক্স অফিসে তোলপাড় তোলে ‘পুষ্পা: দ্য রাইজ’। সিনেমাটি বিশ্বজুড়ে ৩৭০ কোটি রুপির বেশি ব্যবসা করে। এবার আরও বড় পরিসরে পুষ্পা নির্মাণ করেছেন সুকুমার। চিত্রনাট্যে বড়সড় বদল আনা হয়েছে।

গত বছর শাকিব খান অভিনীত ‘বরবাদ’ সিনেমাটি প্রযোজনা করেছিল রিয়েল এনার্জি। এ বছর তারা বানাচ্ছে ‘রাক্ষস’। এই ঈদে মুক্তি পাবে সিনেমাটি। মেহেদী হাসান হৃদয় পরিচালিত সিনেমাটিতে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, তাঁর বিপরীতে আছেন কলকাতার অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জি।
৩ মিনিট আগে
বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রি এখন ডাস্টবিনে পরিণত হয়েছে, এমনই মত অপু বিশ্বাসের। তাঁর দাবি, ২০১৬ সালের পর থেকে ঢালিউডে নোংরামির চর্চা শুরু হয়েছে, যা ধীরে ধীরে পুরো ইন্ডাস্ট্রির পরিবেশকে ক্ষতিগ্রস্ত করেছে।
১৩ ঘণ্টা আগে
গত ২৫ জানুয়ারি বনগাঁয়ের এক অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে বিপাকেই পড়েছেন মিমি চক্রবর্তী। অনুষ্ঠানে ওঠার কথা ছিল রাত ১০টায়, তিনি উঠেছেন ১১টার পর। আয়োজকেরা নির্দিষ্ট সময়ে অনুষ্ঠান শেষ করার তাগিদে নাকি মিমিকে নামিয়ে দিয়েছেন স্টেজ থেকে। সেই ঘটনায় বনগাঁ থানায় অভিযোগ জানিয়েছেন মিমি। অভিযোগের ভিত্তিতে পুলিশ
১৪ ঘণ্টা আগে
জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’ প্রতি পর্বেই নানা চমক নিয়ে হাজির হয়। আর ঈদের ইত্যাদি সেই চমক বাড়িয়ে তোলে নানান বর্ণিল আয়োজনের মাধ্যমে। থাকে বিভিন্ন অঙ্গনের তারকাদের অংশগ্রহণ। এবারের ঈদের ইত্যাদিতে তেমনই এক চমক নিয়ে আসছেন দুই অভিনেত্রী তমা মির্জা ও জান্নাতুল সুমাইয়া হিমি।
১৮ ঘণ্টা আগে