দক্ষিণ ভারতীয় পরিচালক অ্যাটলি কুমার এবার হাত মেলাতে চলেছেন বলিউডের ভাইজানের সঙ্গে—এমনটাই গুঞ্জন বলিপাড়ায়। এর আগে ‘জওয়ান’ সিনেমায় শাহরুখ খানের সঙ্গে জুটি বেঁধে অ্যাটলি পেয়েছেন সফলতা। নয়নতারার সঙ্গে জুটি বেঁধে শাহরুখের অভিনয় রীতিমতো সাড়া ফেলেছিল দর্শকমহলে। বক্স অফিসে এই সিনেমার দারুণ সাফল্য নজর কেড়েছে।
‘জওয়ান’ মুক্তির পরই দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা আল্লু অর্জুনের সঙ্গে সিনেমার কাজ শুরু করেন অ্যাটলি। সিনেমাটির জন্য নাকি ৮০ কোটি রুপি পারিশ্রমিক চেয়েছিলেন অভিনেতা। প্রযোজনা সংস্থা নাকি প্রাথমিকভাবে সেই পারিশ্রমিক দিতে রাজি হয়নি আল্লুকে।
এর পরই সালমানের সঙ্গে সাক্ষাৎ হয় অ্যাটলি কুমারের। চিত্রনাট্য পড়ে নাকি সবুজ সংকেত দিয়েছেন ভাইজান। একাধিক ভারতীয় সংবাদমাধ্যমে খবর, চিত্রনাট্য নিয়ে আলোচনা সেরেছেন সালমান। খুব তাড়াতাড়ি নতুন কাজের আনুষ্ঠানিক ঘোষণা আসতে যাচ্ছে।
বড় বাজেটের সিনেমা হতে যাচ্ছে এটি। প্রযোজনার কথা রয়েছে সান পিকচার্সের। সংগীত পরিচালনার দায়িত্বে থাকতে পারেন অনিরুদ্ধ রবিচন্দ্রর। সালমান তাঁর আসন্ন ছবি ‘সিকান্দার’-এর কাজ শেষ করার পরেই নতুন কাজ নিয়ে কথাবার্তা চূড়ান্ত করবেন। অ্যাটলির হাত ধরে শাহরুখের ব্লকবাস্টার হিটের পর এবার সালমানের পালা।
প্রসঙ্গত, কঠোর নিরাপত্তার সঙ্গে ‘সিকান্দার’-এর শুটিং করছেন সালমান। সাজিদ নাদিয়াদওয়ালা প্রযোজিত এবং এ আর মুরুগাদোস পরিচালিত সিনেমাটি মুক্তি পাবে ২০২৫-এর ঈদে। সালমান খানের বিপরীতে প্রথমবারের মতো দেখা যাবে দক্ষিণ ভারতীয় জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানাকে।

বেশ কয়েক বছর আগে অভিনেতা আবুল হায়াতের রচনা ও নির্দেশনায় ‘শেষ পত্র’ নাটকে অভিনয় করেছিলেন দিলারা জামান, শর্মিলী আহমেদ, ডলি জহুর ও চিত্রলেখা গুহ। দীর্ঘদিন পর আবার একসঙ্গে এক নাটকে কাজ করলেন আবুল হায়াত, দিলারা জামান ও ডলি জহুর। তবে এবার আবুল হায়াত নির্দেশনা দিচ্ছেন না, অভিনয় করছেন।
১ ঘণ্টা আগে
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের গান ‘বরষা ঋতু এলো এলো’। কবির এই গানের মাধ্যমে ফুটে উঠেছে প্রকৃতির উচ্ছ্বাস, মেঘ-বৃষ্টির চিরন্তন সৌন্দর্য এবং বর্ষার ভয়ংকর রূপের প্রকাশ। বর্ষাকে ঘিরে কবির এই গানটি নতুন সংগীত আয়োজনে গেয়েছেন নজরুলসংগীতশিল্পী বর্ণালী সরকার। বিশ্ব সংগীত দিবস উপলক্ষে ২১ জুন প্রকাশ পেয়েছে গানট
১ ঘণ্টা আগে
পাঁচ বছর আগে ‘হাই প্রেশার ২’ নাটকে আইনজীবীর চরিত্রে অভিনয় করে বিপাকে পড়েছিলেন অভিনেতা ফারুক আহমেদ। নাটকটিতে আইনজীবীদের হেয়প্রতিপন্ন করার অভিযোগে নাটকের শিল্পী ও নির্মাতার বিরুদ্ধে মানহানির মামলা করেন এক আইনজীবী। সেই তিক্ত অভিজ্ঞতার পর অভিনেতা ফারুক আহমেদ সিদ্ধান্ত নিয়েছিলেন উকিলের চরিত্রে আর অভিনয়
১ ঘণ্টা আগে
জনপ্রিয় ক্রাইম ড্রামা সিরিজ ‘ব্রেকিং ব্যাড’ ও ‘বেটার কল সল’-এর ঠান্ডা মাথার মাদকসম্রাট ‘গাস ফ্রিং’খ্যাত হলিউড অভিনেতা জিয়ানকার্লো এসপোসিটোর ইসলাম ধর্ম গ্রহণের খবর নিয়ে বিশ্বজুড়ে তোলপাড় চলছে। তবে অভিনেতার পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য না আসায় বিষয়টি নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।
১ ঘণ্টা আগে