ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে পাঁচটি সিনেমা। এর একটি ‘রিভেঞ্জ’। আবদুল্লাহ জহির বাবুর চিত্রনাট্যে সিনেমাটি পরিচালনা করেছেন মোহাম্মদ ইকবাল। অ্যাকশন ঘরানার সিনেমাটির প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা জিয়াউল রোশান ও শবনম বুবলী। সিনেমাটি নিয়ে বেশ আশাবাদী রোশান। ঈদের সকালে আজকের পত্রিকার কথা হয় অভিনেতার সঙ্গে। ঈদের দিনের পরিকল্পনার সঙ্গে অভিনেতা জানিয়েছেন ‘রিভেঞ্জ’ নিয়ে আশার কথা।
ঈদের দিনের পরিকল্পনা
ঈদের দিনটি বরাবরের মতো পরিবারের সঙ্গে কাটাব। বিকেলে গাড়িতে করে সবাইকে নিয়ে ঘুরতে যাব। রাতে ‘রিভেঞ্জ’ দেখার প্ল্যান আছে পরিবারসহ।
‘রিভেঞ্জ’ নিয়ে কতটা আশাবাদী
এখন পর্যন্ত যতগুলো অ্যাকশন ঘরানার সিনেমায় দেখা গেছে আমাকে, এর মধ্যে সবচেয়ে বেশি আশা ‘রিভেঞ্জ’ নিয়ে। সিনেমাটির গল্প বেশ ভালো। কোয়ালিটির দিকে কোনো ছাড় দেওয়া হয়নি। দর্শক হল থেকে একটা মুগ্ধতা নিয়ে বের হবেন। আর এই পজিটিভ রিভিউ আমাদের দর্শকের সংখ্যা বাড়াবে।
এবার ঈদে পাঁচটি সিনেমা মুক্তি পেয়েছে। নিজের সিনেমা বাদে আর কোন সিনেমা দেখার ইচ্ছে আছে?
অবশ্যই ‘তুফান’। রায়হান রাফী পরীক্ষিত নির্মাতা, আর শাকিব খান ভাইকে নিয়ে কী বলব। যা বলব তা-ই কম হয়ে যাবে। পরিবার নিয়ে সিনেমাটি দেখব। এরপর বাকি সিনেমাগুলো দেখারও পরিকল্পনা আছে।
দর্শকরে প্রতি আহ্বান
আপনারাই আমাদের প্রাণ। আপনাদের বিনোদন দেওয়ার জন্যই আমাদের এই পরিশ্রম। আশা করি প্রেক্ষাগৃহে এসে সবগুলো সিনেমা দেখে আমাদের সমর্থন দেবেন। সবার প্রতি ভালোবাসা, ঈদ মোবারক।

প্রতি ঈদেই ব্যস্ত সময় পার করেন সংগীতজগতের মানুষেরা। এবার ঈদেও একগুচ্ছ নতুন গান নিয়ে আসছেন শিল্পীরা। এই তালিকায় জনপ্রিয় শিল্পীদের গান যেমন আছে, তেমনি আছে নতুনদের গান। প্রযোজনা প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি শিল্পীদের নিজেদের ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ করা হচ্ছে গানগুলো।
২১ মিনিট আগে
১৯৬১ সালে ওয়েলসের পন্টিপ্রিডে জন্মগ্রহণ করেন ফিল ক্যাম্পবেল। তিনি ১৯৮৪ সালে মোটরহেডে যোগ দেন এবং ২০১৫ সাল পর্যন্ত দীর্ঘ ৩১ বছর ব্যান্ডটির সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৫ সালে ব্যান্ডের মূল কান্ডারি লেমি কিলমিস্টারের মৃত্যুর পর মোটরহেড ভেঙে যায়।
৯ ঘণ্টা আগে
এবার ঈদ উপলক্ষে তৈরি দুটি গানে পাওয়া গেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের কোলাবোরেশন। একটি গানে বাংলাদেশের বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে কলকাতার আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।
১৫ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের হলিউডের ডলবি থিয়েটারে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) জমকালো আসরে সম্মানিত হলেন চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্ররা। এবারের আসরে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা অভিনয়ের শীর্ষ সম্মাননা জিতেছেন ‘হ্যামনেট’-এর জেসি বাকলি এবং ‘সিনার্স’-এর মাইকেল বি জর্ডান।
২০ ঘণ্টা আগে