কদিন আগেই মুম্বাইয়ে বিলাসবহুল বাড়ি কিনেছেন, এবার গ্রীষ্মের ছুটিতে ইতালি। বলিউড অভিনেত্রী তৃপ্তি দিমরির সময়টা যে বেশ ভালো যাচ্ছে তা বলার অপেক্ষা রাখে না। দক্ষিণ ইতালির পাসিতানোর বেশ কিছু জায়গায় ঘুরতে দেখা গেছে অভিনেত্রীকে, ইনস্টাগ্রাম স্টোরিতে বেশ কয়েকটি ছবির সঙ্গে পোস্ট করেছেন ভিডিও ও রিলস। যা রীতিমতো ভাইরাল।
তবে কার সঙ্গে ইতালিতে ঘুরছেন তৃপ্তি? জানার আগ্রহ দেখা গেছে নেটিজেনদের মাঝে। এক অনুরাগী লিখেছেন, ‘আপনি কি বয়ফ্রেন্ডের সঙ্গে ছুটি কাটাচ্ছেন? এত সুন্দর করে কে ভিডিও করে দিল, সেটাই জানতে ইচ্ছা করছে। তিনি ভাগ্যবান, সংশয় নেই।’
বলিউডের নতুন সেনসেশন তৃপ্তি দিমরি। ‘অ্যানিমেল’ সিনেমার জোয়া চরিত্রটি তাঁর ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দিয়েছে। অ্যানিমেল মুক্তির সপ্তাহখানেকের মধ্যে নতুন নতুন সিনেমায় যুক্ত হওয়ার খবরও দিয়েছেন তৃপ্তি দিমরি। সন্দীপ রেড্ডি ভাঙার ‘স্পিরিট’ দিয়ে শুরু, এরপর যুক্ত হয়েছেন ‘ভুলভুলাইয়া ৩’ ও ‘ধড়ক ২’ সিনেমায়।
অ্যানিমেল দিয়ে আলোচনায় এলেও বলিউডে নতুন নন তৃপ্তি দিমরি। ২০১৭ সালে শ্রীদেবীর সঙ্গে ‘মম’ দিয়ে অভিনয় শুরু তাঁর। একই বছর সানি দেওলের সঙ্গে ‘পোস্টার বয়েজ’ সিনেমায় দেখা যায় তৃপ্তিকে। পরের বছর ‘লায়লা মজনু’তে অভিনয় করে পরিচিতি পান।
২০২০ সালে নেটফ্লিক্সে ‘বুলবুল’ ওয়েব সিরিজটি আলোড়ন তোলে। সিরিজের বুলবুল চরিত্রে অভিনয় করে নজর কাড়েন তৃপ্তি। ‘কলা’ সিনেমাতেও তৃপ্তির অভিনয় সমালোচকদের মুগ্ধ করে। তবে সবকিছুকে ছাপিয়ে যায় অ্যানিমেলে তাঁর অভিনীত জোয়া চরিত্রটি।

প্রতি ঈদেই ব্যস্ত সময় পার করেন সংগীতজগতের মানুষেরা। এবার ঈদেও একগুচ্ছ নতুন গান নিয়ে আসছেন শিল্পীরা। এই তালিকায় জনপ্রিয় শিল্পীদের গান যেমন আছে, তেমনি আছে নতুনদের গান। প্রযোজনা প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি শিল্পীদের নিজেদের ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ করা হচ্ছে গানগুলো।
১ ঘণ্টা আগে
১৯৬১ সালে ওয়েলসের পন্টিপ্রিডে জন্মগ্রহণ করেন ফিল ক্যাম্পবেল। তিনি ১৯৮৪ সালে মোটরহেডে যোগ দেন এবং ২০১৫ সাল পর্যন্ত দীর্ঘ ৩১ বছর ব্যান্ডটির সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৫ সালে ব্যান্ডের মূল কান্ডারি লেমি কিলমিস্টারের মৃত্যুর পর মোটরহেড ভেঙে যায়।
১০ ঘণ্টা আগে
এবার ঈদ উপলক্ষে তৈরি দুটি গানে পাওয়া গেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের কোলাবোরেশন। একটি গানে বাংলাদেশের বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে কলকাতার আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।
১৬ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের হলিউডের ডলবি থিয়েটারে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) জমকালো আসরে সম্মানিত হলেন চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্ররা। এবারের আসরে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা অভিনয়ের শীর্ষ সম্মাননা জিতেছেন ‘হ্যামনেট’-এর জেসি বাকলি এবং ‘সিনার্স’-এর মাইকেল বি জর্ডান।
২১ ঘণ্টা আগে