আসছে বর্ষা। সঙ্গে আছে ঈদের ছুটি। সেজে উঠছে মৌলভীবাজারের রিসোর্টগুলো। আর কমলগঞ্জের প্রকৃতি আপনার অপেক্ষায়।
হাওর-বাঁওড়, জলপ্রপাত, টিলা, চা-বাগান, বিচিত্র প্রজাতির পশুপাখি ও বন্য প্রাণীর অভয়ারণ্য। এসব মিলিয়ে মৌলভীবাজার। বর্ষায় প্রকৃতি এখানে অপরূপ সাজে সেজে ওঠে। সে সৌন্দর্য দেখতে প্রতিবছর ভ্রমণপিয়াসি মানুষ ছুটে যায় কমলগঞ্জসহ মৌলভীবাজারের বিভিন্ন দর্শনীয় জায়গায়। দর্শনার্থীদের প্রকৃতি দেখা নির্বিঘ্ন করতে এখানে গড়ে উঠেছে অনেক রিসোর্ট। ঈদ আর বর্ষাকে কেন্দ্র করে সেজে উঠছে মৌলভীবাজারের রিসোর্টগুলো।
পাঁচ তারকা রিসোর্ট থেকে শুরু করে বাজেট রিসোর্টও আছে মৌলভীবাজারে। প্রকৃতি দেখার পাশাপাশি এসব রিসোর্ট এখন ভ্রমণকারীদের আকর্ষণের জায়গায় পরিণত হয়েছে।
যেসব রিসোর্ট আছে
মৌলভীবাজারে আছে গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট অ্যান্ড গলফ, নভেম ইকো রিসোর্ট, দুসাই রিসোর্ট অ্যান্ড স্পা, গ্র্যান্ড সেলিম রিসোর্ট অ্যান্ড ট্যুর, সুইস ভ্যালি রিসোর্ট, বালিশিরা ইকো রিসোর্ট, টিলাগাঁও ইকো ভিলেজ, পত্রস্নান রিসোর্ট, শান্তিবাড়ি রিসোর্ট, নিসর্গ ইকো রিসোর্ট, লেমন গার্ডেন রিসোর্ট, টি হেভেন রিসোর্ট, শ্রীমঙ্গল টি রিসোর্ট অ্যান্ড মিউজিয়াম, ওয়াটারলিলি, মুক্তানগর রিসোর্ট, রাঙ্গাউটি রিসোর্ট, অরণ্য নিবাস ইকো রিসোর্ট ও গগনটিলা। এসবের বাইরে ছোট-বড় শতাধিক রিসোর্ট রয়েছে এ জেলায়। তবে বেশির ভাগ রিসোর্টের অবস্থান শ্রীমঙ্গলে।
প্রতিটি রিসোর্ট সাজানো হয়েছে ভিন্নভাবে। ইট-পাথরের পাশাপাশি অনেক কটেজ তৈরি করা হয়েছে স্থানীয় ঐতিহ্য আর উপকরণের মিশ্রণে। এর মধ্যে যেমন আছে মাটির দেয়াল ও ছনের ছাউনিতে তৈরি রিসোর্ট, তেমনি আছে কাঠের দোতলা কটেজ। অনেক রিসোর্টে পর্যটকদের জন্য রয়েছে সুইমিংপুলের ব্যবস্থা। বেশির ভাগ রিসোর্টে একেবারে ঘরোয়া পরিবেশে রান্না করা খাবার পাওয়া যায়। চাইলে স্থানীয় স্বাদের খাবারও পাওয়া যাবে।
সেবা ও দাম
রিসোর্টগুলোতে রয়েছে বিভিন্ন ধরনের রুম। এসি ও নন-এসি ছাড়াও আছে সিঙ্গেল, ডাবল, ফ্যামিলি রুম কিংবা ডিলাক্স ডাবল রুম। রুমের সঙ্গে ব্যালকনি ও প্রাইভেট সুইমিংপুল রয়েছে কোনো কোনো রিসোর্টে। টেনিস ও ব্যাডমিন্টন কোর্ট, ডাইনিং রুম, স্পা, জিম, ক্যাফে ও শিশুদের খেলাধুলার ব্যবস্থাসহ বিভিন্ন বিনোদনের আয়োজনও রয়েছে কোনো কোনো রিসোর্টে।
এসব রিসোর্টে প্রতি রাত থাকার জন্য ব্যয় হবে সর্বনিম্ন ২ হাজার টাকা। সেবার সুবিধা ও স্টার রেটিংয়ের ওপর ভিত্তি করে রুমের দাম বেশি হবে। যেমন গ্র্যান্ড সুলতান রিসোর্টের সর্বনিম্ন রুম ভাড়া কিং ডিলাক্স ৩১ হাজার ১০০ টাকা আর প্রেসিডেনশিয়াল সুইটের সর্বোচ্চ ভাড়া ১ লাখ ১০ হাজার টাকা। আবার দুসাই রিসোর্টের হোটেল ক্যাটাগরির রুমের ভাড়া সর্বনিম্ন ১৬ হাজার ও সর্বোচ্চ ১৮ হাজার টাকা। ভিলা ক্যাটাগরির রুমের ভাড়া ১৬ হাজার ২০০ থেকে সর্বোচ্চ ৬০ হাজার টাকা। নভেম ইকো রিসোর্টের ভাড়া পড়বে ৭ হাজার থেকে ২৫ হাজার টাকা।
দর্শনীয় জায়গা
লাউয়াছড়া জাতীয় উদ্যান, বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি হামিদুর রহমান স্মৃতিসৌধ, মাধবকুণ্ড ও হামহাম জলপ্রপাত, মণিপুরি পল্লি, হাকালুকি হাওর, মনু ব্যারাজ, বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট, বধ্যভূমি, মাধবপুর লেক, চা-বাগান, চা-কন্যা ভাস্কর্য, গগন টিলা, কমলা রানীর দিঘি, পৃথিমপাশা নবাববাড়ি, পাথারিয়া হিলস রিজার্ভ ফরেস্ট, আদমপুর বন বিট, খাসিয়াপুঞ্জি, বাইক্কা বিল, হাকালুকি হাওর, বর্ষিজোড়া ইকোপার্ক, হজরত শাহ মোস্তফা (র.)-এর মাজার শরিফ ইত্যাদি।
যোগাযোগ
দেশের যেকোনো জায়গা থেকে বাসে মৌলভীবাজার জেলায় আসা যায়। ট্রেনে ঢাকা ও চট্টগ্রাম থেকে শ্রীমঙ্গল, ভানুগাছ, শমশেরনগর ও কুলাউড়া রেলস্টেশনে নেমে লোকাল বাস বা সিএনজি চালিত অটোরিকশায় সহজে বিভিন্ন রিসোর্টে যাওয়া যায়।

পায়েস, ক্ষীর বা ফিরনি তৈরিতে দুধের ব্যবহার আমাদের দেশে বেশ পরিচিত। তবে সেই পরিচিত দুধ দিয়ে তৈরি করা যায় ভিন্ন স্বাদের এক মিষ্টি পদ। এমনই একটি মজার পদ হলো স্পেনের ঐতিহ্যবাহী ল্যাচে ফ্রিতা। এর বাংলা অর্থ ভাজা দুধ। মচমচে আর ভেতরে নরম ও ক্রিমি বিদেশি স্বাদের এই মিষ্টি খাবার হতে পারে আপনার বিকেল বা...
১৫ মিনিট আগে
প্রাচীন আয়ুর্বেদে নাভিতে ঘি মাখার উপকারিতার কথা বলা রয়েছে। আয়ুর্বেদ শাস্ত্রে ঘিকে বলা হয় ‘অমৃত’। আয়ুর্বেদ শাস্ত্রমতে, নাভি আমাদের শরীরের শক্তি ও প্রাণের কেন্দ্রবিন্দু। তাই প্রাচীন চিকিৎসা পদ্ধতিতে নাভিতে ঘি দেওয়াকে শরীর নিরাময়ের এক শক্তিশালী মাধ্যম মনে করা হয়। আয়ুর্বেদ মতে, ঘিয়ের পুষ্টিকর উপাদান...
২ ঘণ্টা আগে
চলতি সময়ে জনপ্রিয় হয়ে উঠেছে টাইপ সি প্যারেন্টিং। এই পদ্ধতিতে সন্তানের আবেগপ্রবণ বুদ্ধিমত্তা এবং মানসিক সুস্থতাকে বেশি প্রাধান্য দেওয়া হয়। এই পদ্ধতিতে অভিভাবকেরা সন্তানের ওপর নিজের ইচ্ছা চাপিয়ে দেওয়ার বদলে তাদের নিজস্ব চিন্তাভাবনা এবং আবেগ প্রকাশ করতে উৎসাহিত করেন। এই প্যারেন্টিংয়ের নাম যেহেতু...
১৫ ঘণ্টা আগে
কর্মব্যস্ত জীবনে শরীরচর্চার জন্য সময় বের করা অনেকের জন্য বড় চ্যালেঞ্জ। ভোরের আলসেমি কাটিয়ে ঘুম থেকে ওঠা কিংবা কাজের ফাঁকে ব্যায়াম করার মতো সময় অনেকের হয়ে ওঠে না। এই পরিস্থিতিতে তাদের মনে প্রশ্ন জাগে, রাতে বা সন্ধ্যায় ব্যায়াম করা কি আদৌ স্বাস্থ্যকর? দীর্ঘদিনের প্রচলিত ধারণা ছিল, রাতের শরীরচর্চা...
১৭ ঘণ্টা আগে