দুই বছর আগে বাংলাদেশের সিনেমায় অভিষেক হয়েছে পশ্চিমবঙ্গের দর্শনা বণিকের। গত রোজার ঈদে মোস্তফা কামাল রাজের ‘ওমর’ সিনেমার আইটেম গানে দেখা গেছে তাঁকে। সিনেমার পর এবার বাংলাদেশের নাটকে অভিনয় করলেন দর্শনা।
রাফাত মজুমদার রিংকুর ‘ইতিবৃত্ত’ নাটকে দেখা যাবে দর্শনাকে। এতে দর্শনার সঙ্গে আছেন ইয়াশ রোহান। ঈদুল আজহায় একটি ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে নাটকটি।
নাটকে অভিনয় প্রসঙ্গে দর্শনা বলেন, ‘সময় পেলেই বাংলাদেশের নাটক দেখা হয়। এবার যখন প্রস্তাব পেলাম, সবকিছু ব্যাটে-বলে মিলে যাওয়ায় কাজটি করা হয়ে গেল।’
সিনেমা ও নাটকের পাশাপাশি বাংলাদেশের ওয়েব সিনেমাতেও অভিনয় করেছেন দর্শনা। মুক্তির অপেক্ষায় আছে রাশেদ রাহার পরিচালনায় ‘কলকাতা ডায়েরিজ’ নামের ওয়েবফিল্মটি। এতে দর্শনার সঙ্গে আছেন শ্রীলেখা মিত্র ও বাংলাদেশের সিফাত আমিন। গল্পে দেখা যাবে, শ্রীলেখা একজন সফল উদ্যোক্তা, যে স্বাধীনভাবে বাঁচতে ভালোবাসে। শ্রীলেখার প্রতিষ্ঠানের কর্মী শর্মি চরিত্রে অভিনয় করেছেন দর্শনা বণিক।
সিনেমাটি নিয়ে দর্শনা বলেন, ‘কলকাতা ডায়েরিজ সিনেমায় আমার চরিত্রটি আজকালের মেয়েদের মতোই। হলিউড সিনেমা ‘দ্য ডেভিল ওয়ারস প্রাডা’ সিনেমায় অ্যান হ্যাথাওয়ের চরিত্রের সঙ্গে আমার চরিত্রটির মিল খুঁজে পেয়েছি। শ্রীলেখাদির চরিত্রটি বেশ শক্তিশালী। অন্যদিকে এটি সিফাত আমিনের প্রথম ওয়েব সিনেমা। সে খুব ভালো করার চেষ্টা করেছে।’
বিগ আর এন্টারটেইনমেন্টের ব্যানারে নির্মিত ওয়েব সিনেমাটির চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন খায়রুল বাসার নির্ঝর।

১৯৬১ সালে ওয়েলসের পন্টিপ্রিডে জন্মগ্রহণ করেন ফিল ক্যাম্পবেল। তিনি ১৯৮৪ সালে মোটরহেডে যোগ দেন এবং ২০১৫ সাল পর্যন্ত দীর্ঘ ৩১ বছর ব্যান্ডটির সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৫ সালে ব্যান্ডের মূল কান্ডারি লেমি কিলমিস্টারের মৃত্যুর পর মোটরহেড ভেঙে যায়।
৭ ঘণ্টা আগে
এবার ঈদ উপলক্ষে তৈরি দুটি গানে পাওয়া গেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের কোলাবোরেশন। একটি গানে বাংলাদেশের বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে কলকাতার আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।
১৪ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের হলিউডের ডলবি থিয়েটারে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) জমকালো আসরে সম্মানিত হলেন চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্ররা। এবারের আসরে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা অভিনয়ের শীর্ষ সম্মাননা জিতেছেন ‘হ্যামনেট’-এর জেসি বাকলি এবং ‘সিনার্স’-এর মাইকেল বি জর্ডান।
১৯ ঘণ্টা আগে
ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার সিনেমার নেপথ্যের মানুষটি পল থমাস অ্যান্ডারসন। গত বছরের পুরোটা সময় জুড়ে যাঁকে নিয়ে উচ্ছ্বাস, উত্তেজনা, উন্মাদনা ছিল চলচ্চিত্র দুনিয়ায়। ওয়ান ব্যাটল আফটার অ্যানাদারের মতো একটি ‘অন্যরকম’ সিনেমা বানিয়ে যিনি তাক লাগিয়ে দিয়েছেন।
১৯ ঘণ্টা আগে