একটি বাইসাইকেলের উচ্চতা কত হতে পারে? আর যাই হোক, আপনি নিশ্চয় ভাববেন না ২৫ ফুট পাঁচ ইঞ্চি উঁচু একটি বাইসাইকেল থাকতে পারে। কিন্তু সত্যি এমন একটি বাইসাইকেল বানিয়েছেন ফ্রান্সের দুই বন্ধু। শুধু তাই নয়, এটিতে চড়ে চালানোও যায়। এর মাধ্যমে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নিজেদের নাম তুলে নিয়েছেন তাঁরা।
নিকেলা বাহিও ও ডেভিড পেরো জানান, একটি পানশালায় পান করার সময়ই এমন একটি কিছু করার চিন্তাটা মাথায় আসে তাঁদের। তারপর আর দেরি না করে আজব এই বাইসাইকেলের নকশা করায় এবং এটি তৈরির জন্য প্রয়োজনীয় সরঞ্জাম জোগাড়ে ব্যস্ত হয়ে পড়েন। শেষমেশ দুই বছরের খাটাখাটনিতে সফল হন বাইসাইকেলটি তৈরিতে।
আর এতে চালানোর উপযোগী সবচেয়ে বেশি উচ্চতার বাইসাইকেলের আগের রেকর্ডটি ভাঙেন। ওটা ছিল ২৪ ফুট ৩ ইঞ্চি উঁচু। অর্থাৎ ১ ফুট ২ ইঞ্চি বা ৩৬ সেন্টিমিটারের ব্যবধান রেখে গিনেস বুকে জায়গা করল দুই বন্ধুর সাইকেল।
তাদের বাইসাইকেলের চাকা দুটি কিন্তু সাধারণ আকৃতিরই। তবে স্বাভাবিকভাবেই এর গোটা কাঠামো বিশাল। প্যাডেল জোড়া পেছনের চাকার সঙ্গে সংযুক্ত আছে, একটি ১৬ মিটার বা ৫৩ ফুট লম্বা চেইনের মাধ্যমে।
‘এতে একটি বেল বা ঘণ্টাও আছে। যদি অন্য যাতায়াতকারীরা আপনাকে দেখতে না পায়।’ নিকেলা কৌতুক করেন।
বিখ্যাত টায়ার নির্মাতা প্রতিষ্ঠান মিশেলিন সাইকেলের টায়ার সরবরাহ করে নিখরচায়। তাদের সদর দপ্তর ক্লেমো-ফেহো শহরে। ওই শহরেই ডেভিড ও নিকেলা একটি বার্ষিক সাইকেল উৎসবে তাঁদের সাইকেলটি প্রথম জনসাধারণের সামনে হাজির করেন।
এটি কাজ করেছে প্রমাণ করতে এবং আনুষ্ঠানিকভাবে রেকর্ডটি অর্জন করতে ডেভিড ১০০ মিটার দূরত্ব পর্যন্ত কোনো ধরনের সাহায্য ছাড়াই চালান সাইকেলটি।
নিকেলা জানান, ঘণ্টায় ১৫-২০ কিলোমিটার বেগে চলতে সক্ষম তাঁদের এই সাইকেল।
ডেভিড এবং নিকেলা এই চ্যালেঞ্জ নেওয়ার একাধিক কারণ আছে। একটি হলো, বাইসাইকেল আন্দোলনের একটি অলাভজনক সংস্থার নেতা হিসেবে তাঁরা সাইকেলের ব্যবহার এবং এর পরিবেশগত সুবিধার প্রচার করতে চেয়েছিলেন।
তা ছাড়া যানবাহন নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালানো নিকেলার অন্যতম শখ। তিনি লোকেদের দেখাতে চেয়েছিলেন মাত্র ১০০০ ইউরো দিয়ে কী করা সম্ভব।
সাইকেলটি ইস্পাত, কাঠ এবং বিভিন্ন সংকর ধাতু দিয়ে তৈরি।
নিকেলা ও ডেভিড এখন নতুন একটি রেকর্ড গড়ার চিন্তা-ভাবনা করছেন। তাঁরা চালানো সক্ষম সবচেয়ে ছোট বাইসাইকেল তৈরির কথা ভাবছেন। এখনকার রেকর্ডটি ৮.৪ সেন্টিমিটার বা ৩.৩১ ইঞ্চি, যা তাদের বিশাল আকৃতির সাইকেলের প্রায় এক শ ভাগের এক ভাগ।
সূত্র: গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস

ঈশ্বরের কাছে মানুষ সাধারণত সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, চাকরি, বিয়ে কিংবা সংসারের সুখ-শান্তির জন্য প্রার্থনা করে থাকে। কিন্তু ভারতের অন্ধ্র প্রদেশের একটি মন্দিরের দানবাক্সে পাওয়া গেছে সম্পূর্ণ বিপরীতধর্মী এবং এক ভীতিকর চিরকুট। ২০ রুপির একটি নোটের ওপর হাতে লেখা ওই চিরকুটে ঈশ্বরের কাছে প্রার্থনা করা হয়েছে—
২১ ঘণ্টা আগে
মেক্সিকোতে ফুটবল বিশ্বকাপের উন্মাদনার মধ্যই লাখো মানুষের হৃদয় জয় করেছে মার্লিন নামের একটি হাঁস। মাত্র দুই বছর বয়সী এই হাঁসকে এখন দেশটির ফুটবলপ্রেমীরা স্নেহভরে বিশ্বকাপের ‘তারকা সমর্থক’ হিসেবে গণ্য করছেন। এমনকি বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফাও তাকে মেক্সিকোর ‘অ্যাম্বাসেডর’ বা দূত বলে...
২ দিন আগে
ইয়েমেনে ‘স্পাইডারম্যান’ নামে পরিচিত এক দুঃসাহসী তরুণ আগ্নেয়গিরির জ্বালামুখে আরোহণের সময় নিচে পড়ে গিয়ে প্রাণ হারিয়েছেন। দেশটির উদ্ধারকারী কর্তৃপক্ষ জানিয়েছে, কোনো ধরনের নিরাপত্তা সরঞ্জাম ছাড়াই খাড়া পাথুরে দেয়াল বেয়ে ওঠার সময় ভারসাম্য হারিয়ে এই দুর্ঘটনা ঘটে।
৫ দিন আগে
পুরোনো লোহার রেল সেতু চুরির পর এবার ভারতের বিহারে আস্ত একটি মোবাইল টাওয়ার চুরি হয়ে গেছে। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন থেকে জানা যায়, ঘটনাটি ঘটেছে বিহারের বক্সার জেলায়...
৭ দিন আগে