
কোরবানির ঈদ যত ঘনিয়ে আসছে, ততই ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানবাহন চলাচলের সংখ্যা বাড়ছে। তার মধ্যে পশু ও পণ্যবাহী পরিবহন বেশি চলাচল করতে দেখা গেছে। মহাসড়কে অতিরিক্ত চাপ থাকলেও স্বাভাবিক গতিতেই চলাচল করছে যানবাহন। বঙ্গবন্ধু সেতুর ওপর দিয়ে এক দিনে অর্থাৎ গত ২৪ ঘণ্টায় ২৮ হাজার ৪০১টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ২ কোটি ৬৮ লাখ ২০ হাজার ২৫০ টাকা।
আজ বুধবার সকালে বঙ্গবন্ধু সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল বিষয়টি নিশ্চিত করেছেন।
আহসানুল কবীর জানান, গত সোমবার রাত ১২টা থেকে ১১ জুন মঙ্গলবার রাত ১২টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ২৮ হাজার ৪০১টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ২ কোটি ৬৮ লাখ ২০ হাজার ২৫০ টাকা।
তার মধ্যে টাঙ্গাইলের সেতু পূর্বে ১৪ হাজার ২৮০টি যানবাহন পারাপার হয়েছে, এর বিপরীত টোল আদায় হয়েছে ১ কোটি ৩২ লাখ ৭৪ হাজার ৩০০ টাকা এবং সিরাজগঞ্জের সেতু পশ্চিমে ১৪ হাজার ১২১টি যানবাহন পারাপার হয়েছে, এর বিপরীত টোল আদায় ১ কোটি ৩৫ লাখ ৪৫ হাজার ৯৫০ টাকা।
গত সোমবার ১০ জুন বঙ্গবন্ধু সেতু দিয়ে এক দিনে, অর্থাৎ গত ২৪ ঘণ্টায় ছোট-বড় সব মিলিয়ে ২৫ হাজার ৯২৩টি যানবাহন পারাপার হয়। এতে ২ কোটি ৪৮ লাখ ৮৭ হাজার ১০০ টাকা টোল আদায় হয়েছিল।

গ্রামের আরজু মিয়ার বাড়ির রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তা পাশের আজিজ মিয়া ও কদরিছ মিয়ার ঘরে ছড়িয়ে পড়ে। গ্রামবাসী প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ততক্ষণে তিনটি পরিবারের টিনশেড ঘরসহ আসবাবপত্র ও প্রয়োজনীয় মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
৪ মিনিট আগে
২০২৫ সালের ১৮ আগস্ট ‘হাসান-হোসাইন এন্টারপ্রাইজ’ নামের একটি প্রতিষ্ঠান কাজটি পায়। সম্প্রতি কাজ শুরু হলেও অনুমোদিত নকশা অনুযায়ী বটম স্লাব ৭ ইঞ্চি ঢালাই দেওয়ার কথা থাকলেও সেখানে ৪ থেকে ৫ ইঞ্চি ঢালাই দেওয়া হচ্ছিল বলে অভিযোগ ওঠে। এ ছাড়া এক রড থেকে আরেক রডের দূরত্ব ৬ থেকে ৮ ইঞ্চি হওয়ার...
১ ঘণ্টা আগে
হবিগঞ্জ সদর উপজেলার হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ আঞ্চলিক সড়কের রতনপুর এলাকায় ট্রাক্টর ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে পায়েল গোপ (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি হবিগঞ্জ সদর উপজেলার নারায়ণপুর গ্রামের ভানু গোপের ছেলে। গতকাল সোমবার রাত সাড়ে ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুটি আসনে বিজয়ী হন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আসন দুটি হচ্ছে—বগুড়া-৬ ও ঢাকা-১৭। সংবিধান অনুযায়ী একজন ব্যক্তি একাধিক আসনে নির্বাচিত হলেও কেবল একটিতে সংসদ সদস্য হিসেবে থাকতে পারেন। সে অনুযায়ী, ঢাকা-১৭ রেখে বগুড়া-৬ আসনটি ছেড়ে দেন তারেক রহমান।
৭ ঘণ্টা আগে