
অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনে (দুদক) জিজ্ঞাসাবাদের জন্য হাজির হতে ১৫ দিন সময় চেয়ে আবেদন করেছে পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের স্ত্রী জীশান মীর্জা ও তাঁদের কন্যারা।
বেনজীরের স্ত্রী ও দুই কন্যাকে আজ রোববার (৯ জুন) দুদকে হাজির হতে তলব করা হয়েছিল। কিন্তু সকালে তাঁদের পক্ষে আইনজীবী সময় চেয়ে দুদকে আবেদন করেন।
তদন্তসংশ্লিষ্ট দুদকের ঊর্ধ্বতন এক কর্মকর্তা আজকের পত্রিকাকে বলেন, আইনজীবীর মাধ্যমে বেনজীরের স্ত্রী জীশান মির্জা ও তাঁদের দুই কন্যা দুদকে হাজির হতে আরও ১৫ দিন সময় চেয়েছেন।
গত ২৮ মে বেনজীর ও তাঁর স্ত্রী–সন্তানদের জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়। দুদকের পাঠানো নোটিশে বেনজীরকে ৬ জুন এবং তাঁর স্ত্রী ও দুই মেয়ে ফারহিন রিসতা ও তাহসিন রাইসাকে আজ ৯ জুন দুদকে হাজির হয়ে বক্তব্য দিতে বলা হয়। ৫ জুন বুধবার আইনজীবীর মাধ্যমে ১৫ দিন সময় চেয়ে আবেদন করেন বেনজীর। আবেদনের পরিপ্রেক্ষিতে কমিশন তাঁকে ২৩ জুন হাজির হতে চিঠি পাঠায়।
বেনজীর, তাঁর স্ত্রী ও তিন কন্যার নামে গোপালগঞ্জ, মাদারীপুর, ঢাকাসহ কয়েকটি জেলায় ৬২৭ বিঘা জমি, ঢাকার গুলশানে ৪টি ফ্ল্যাট, ৩৩টি ব্যাংক হিসাব, ১৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ৩টি বিও হিসাব এবং ৩০ লাখ টাকার সঞ্চয়পত্রের সন্ধান পেয়েছে দুদক। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে গত ২৩ ও ২৬ মে পৃথক দুটি আদেশে এসব সম্পদ জব্দ করা নির্দেশ দিয়েছেন আদালত।
আরও পড়ুন–

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের পোস্টাল ব্যালট সফলভাবে প্রাপকের কাছে পৌঁছে দিয়ে ডাক বিভাগ তাদের দক্ষতা, দায়িত্ববোধ ও সক্ষমতার উজ্জ্বল প্রমাণ দিয়েছে। আজ সোমবার রাজধানীর আগারগাঁওয়ে ডাক ভবনের...
১৮ মিনিট আগে
দেশে বিশ্বমানের ক্রীড়াবিদ তৈরি এবং আন্তর্জাতিক মানের প্রতিযোগিতা আয়োজনের সক্ষমতা অর্জনের লক্ষ্যে ময়মনসিংহের ত্রিশালে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন একটি আন্তর্জাতিক মানের ক্রীড়া কমপ্লেক্স স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
২৩ মিনিট আগে
অ্যাক্রিডিটেশন কার্ড নিয়ে মন্ত্রী বলেন, ‘অ্যাক্রিডিটেশনের পুরো প্রক্রিয়াকে আরও বেশি প্রয়োগযোগ্য করা হবে। যদি অন্যায়ভাবে কেউ বাদ পড়ে থাকেন, তবে নীতিমালার আওতায় তাঁদের কার্ড-সুবিধা দেওয়ার উদ্যোগ নেওয়া হবে। আমরা চাই, সবকিছু প্রাতিষ্ঠানিক ও স্বচ্ছ প্রক্রিয়ায় চলুক।’
৪২ মিনিট আগে
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) থেকে ঋণের নামে ২৩ কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীসহ ৩৫ জনের বিরুদ্ধে দায়ের করা মামলার অভিযোগপত্র দাখিলের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
১ ঘণ্টা আগে