নব্বইয়ের দশকে শাহরুখ খান ও সালমান খানের মায়ের ভূমিকায় অভিনয় করে সবার মন জয় করেছিলেন ভারতীয় অভিনেত্রী ফরিদা জালাল। এখনো মাঝে মাঝে পর্দায় দেখা যায় তাঁকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে বলিউডের দুই খানের সঙ্গে নিজের সম্পর্ক নিয়ে কথা বলেন ফরিদা। জানান, একসময় নিয়মিত যোগাযোগ হলেও এখন আর শাহরুখ-সালমানের সঙ্গে কথাবার্তা হয় না তাঁর।
ইন্ডিয়া টুডেকে ফরিদা বলেন, ‘না, তাঁদের সঙ্গে আমার যোগাযোগ হয় না। আর কীভাবেই বা হবে? ওরা সম্ভবত নিজেদের মোবাইল নম্বর পাল্টেছে।’
শাহরুখ-সালমানের সাফল্যে বেশ খুশি ফরিদা। মাঝে মাঝে তাঁদের সঙ্গে কথা বলার ইচ্ছে হয়, তাঁর কথায়, ‘তাঁদের আগের নম্বরে মাঝে মাঝে কল দিই। তখন ইচ্ছে হয় তাঁদের বলি—তোমাদের সাফল্যে আমি বেশ খুশি, তোমাদের সিনেমা পছন্দ করি, তোমরা খুব ভালো করছ। কিন্তু সেই নম্বরে কাউকে পাওয়া যায় না।’
তবে ফরিদা জানান, কাঁধের অস্ত্রোপচারের সময় শাহরুখ নিজে থেকে তাঁর সঙ্গে যোগাযোগ করেছিলেন। অনেক সহায়তাও করেছিলেন সে সময়। এমনকি ব্যক্তিগত চিকিৎসকের সঙ্গেও ফরিদার সাক্ষাৎ করিয়ে দেন শাহরুখ।
ফরিদা ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ ও ‘কুছ কুছ হোতা হ্যায়’-এর মতো সিনেমায় শাহরুখের মায়ের চরিত্রে অভিনয় করেন। এ ছাড়া তিনি সালমানের সঙ্গে ‘যব পেয়ার কিসিসে হোতা হ্যায়’, ‘দুলহান হাম লে জায়েঙ্গে’-এর মতো সিনেমায় স্ক্রিন শেয়ার করেন। সবশেষ তাঁকে সঞ্জয় লীলা বানসালির ‘হীরামান্ডি’ ওয়েব সিরিজে দেখা গেছে।

এবার ঈদ উপলক্ষে তৈরি দুটি গানে পাওয়া গেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের কোলাবোরেশন। একটি গানে বাংলাদেশের বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে কলকাতার আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।
৬ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের হলিউডের ডলবি থিয়েটারে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) জমকালো আসরে সম্মানিত হলেন চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্ররা। এবারের আসরে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা অভিনয়ের শীর্ষ সম্মাননা জিতেছেন ‘হ্যামনেট’-এর জেসি বাকলি এবং ‘সিনার্স’-এর মাইকেল বি জর্ডান।
১১ ঘণ্টা আগে
ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার সিনেমার নেপথ্যের মানুষটি পল থমাস অ্যান্ডারসন। গত বছরের পুরোটা সময় জুড়ে যাঁকে নিয়ে উচ্ছ্বাস, উত্তেজনা, উন্মাদনা ছিল চলচ্চিত্র দুনিয়ায়। ওয়ান ব্যাটল আফটার অ্যানাদারের মতো একটি ‘অন্যরকম’ সিনেমা বানিয়ে যিনি তাক লাগিয়ে দিয়েছেন।
১১ ঘণ্টা আগে
৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসে যারা সোনালি ট্রফিটি হাতে তুলতে পারেননি, তাঁদেরও খালি হাতে ফিরতে হচ্ছে না। বরং মনোনীত প্রত্যেক তারকার জন্য অপেক্ষা করছে ৩ লাখ ৫০ হাজার মার্কিন ডলার সমমূল্যের এক অবিশ্বাস্য ‘গিফট ব্যাগ’, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ কোটি ১০ লাখ টাকার সমান। এভরিওয়ান উইনস (সবাই জয়ী) শিরোনামের..
১২ ঘণ্টা আগে