প্রস্তাবিত ২০২৪-২৫ অর্থবছরের বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের জন্য যে উদ্যোগগুলো নেওয়া হয়েছে, তা যথেষ্ট নয়। সঠিক সময়ে যদি যথাযথ উদ্যোগ নেওয়া না হয়, তাহলে বছর শেষে দেশের অর্থনীতি উন্নতির বদলে আরও খারাপ হতে পারে বলে মনে করেন গবেষণা সংস্থা সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং (সানেম)-এর নির্বাহী পরিচালক ড. সেলিম রায়হান। গতকাল শনিবার রাজধানীর ব্র্যাক সেন্টার ইনে সানেম আয়োজিত ২০২৪-২৫ অর্থবছরের বাজেট পর্যালোচনায় এমন মন্তব্য করেন তিনি।
সানেমের নির্বাহী পরিচালক বলেন, অর্থনীতিতে এক বছর আগের তুলনায় উদ্বেগের মাত্রা বেড়েছে। যদি আমরা সামষ্টিক অর্থনীতির ফান্ডামেন্টালগুলো ঠিক করতে না পারি, তাহলে অর্থনীতি আরেক বছর পর আরও খারাপ হবে। সামনের দিনগুলোতে অর্থনীতিতে চ্যালেঞ্জ বাড়বে।
বাজেটে কালোটাকা সাদা করার সুযোগ রাখার বিষয়ে ড. সেলিম রায়হান বলেন, এই সুযোগ রাখলে অনেকে কালোটাকা রাখার জন্য উৎসাহিত হবেন। কারণ পরে এ অর্থ সাদা করে ফেলতে পারবেন। তবে যাঁরা কালোটাকা রাখবেন, তাঁরা সাদা করার জন্য বেশি আগ্রহী হবেন না।
করের চাপ বিষয়ে তিনি বলেন, নিম্ন আয়ের মানুষ ও মধ্যবিত্তদের ওপর করের চাপ বেশি পড়বে। যেসব পণ্য ও সেবার কর বাড়ানো হয়েছে, তা লাক্সারি পণ্য নয়। সেগুলো এখন নিত্যপ্রয়োজনীয় পণ্য। মোবাইল ফোন ও সিমও এখন নিত্যপ্রয়োজনীয় একটি সেবা। এসব পণ্যের কর বৃদ্ধি করার ফলে নিম্ন ও মধ্যবিত্ত মানুষের ওপর চাপ বেশি পড়বে। উচ্চবিত্তের ওপর এগুলো তেমন প্রভাব ফেলবে না।
কমতে থাকা রিজার্ভ নিয়ে এই অর্থনীতিবিদ বলেন, বৈদেশিক মুদ্রার রিজার্ভের ক্ষেত্রে আশাব্যঞ্জক কিছু নেই। বলা হয়েছে, আগামী অর্থবছর শেষে রিজার্ভ বেড়ে ৩২ ডলার হবে। তবে এটা কীভাবে সম্ভব হবে তা কিন্তু উল্লেখ করা হয়নি। এটা বাস্তবসম্মত না।
সানেমের গবেষণা পরিচালক ড. সায়েমা হক বিদিশা বলেন, বৈদেশিক ঋণ ও ব্যাংক থেকে বেশি মাত্রায় ঋণ সরকারের ঋণের বোঝা বাড়াবে।

দেশীয় নিরাপত্তা ও সুরক্ষা পণ্য প্রস্তুতকারক, সরবরাহকারী, আমদানিকারক, সফটওয়্যার ও সাইবার নিরাপত্তা খাতের উদ্যোক্তা ও ব্যবসায়ীদের সঙ্গে আন্তর্জাতিক শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের মধ্যে ব্যবসায়িক সম্পর্ক গড়তে ঢাকায় আবারও শুরু হলো ‘ইন্টারন্যাশনাল সিকিউরিটি এক্সপো এবং অকুপেশনাল সেফটি...
৪ মিনিট আগে
এখন থেকে কোনো কোম্পানির নিট সম্পদের বেশি এক বা একাধিক ব্যাংকের শেয়ার ধারণ করতে পারবে না। সংশ্লিষ্ট কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক বা পরিচালক ছাড়া অন্য কাউকে প্রতিনিধি পরিচালক করা যাবে না। যাকে প্রতিনিধি নিযুক্ত করা হবে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিতে অন্তত ২ শতাংশ
২ ঘণ্টা আগে
সারা পৃথিবীতে বৈষম্য অগ্রহণযোগ্য মাত্রায় পৌঁছেছে। এক সময় পৃথিবীতে দাস ব্যবসা ছিল, সেই অতীত নিয়ে মানুষ যেমন এখন লজ্জিত হয়; তেমনি এক সময় বর্তমানের মাত্রাছাড়া বৈষম্য নিয়ে মানুষ লজ্জিত হবে বলে মনে করেন অর্থনীতিবিদ কৌশিক বসু...
২ ঘণ্টা আগে
দুটি উন্নয়ন প্রকল্পে বাংলাদেশকে প্রায় ৪ কোটি ১৩ লাখ মার্কিন ডলার অনুদান দেবে দক্ষিণ কোরিয়া। এর মধ্যে পল্লী উন্নয়ন ও দারিদ্র্য বিমোচনে ৩ কোটি ৯২ লাখ ৮৬ হাজার ডলার এবং চট্টগ্রামে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের নতুন একাডেমিক ভবন নির্মাণে ২০ লাখ ডলার দেওয়া হবে...
২ ঘণ্টা আগে