একের পরে এক সফল সিনেমা দিয়ে ক্যারিয়ার শুরু করলেও দীর্ঘদিন বলিউড থেকে দূরে থাকতে হয়েছিল অভিনেতা বিবেক ওবেরয়কে। সালমান খানের সঙ্গে বিবেকের কলহের কথা প্রায় সবারই জানা, সে কারণেই অনেকটা একঘরে হয়ে গিয়েছিলেন অভিনেতা। ভাইজানের থেকে ফোনে হুমকিও পেয়েছিলেন বলে অভিযোগও করেছিলেন অভিনেতা। এই বিষয়ে এ বার মুখ খুললেন বিবেক ওবেরয়ের বাবা অভিনেতা সুরেশ ওবেরয়।
কঠিন সময়ে কীভাবে নিজেকে সামলেছিলেন বিবেক, তা নিয়ে খোলাখুলি কথা বললেন বাবা সুরেশ। বলিউড হাঙ্গামাকে তিনি বলেন, ‘ওর শক্তি আছে বলেই এই সময়টা কাটিয়ে উঠতে পেরেছে। অন্য কেউ হলে এই সময়ে সারা দিন মদ্যপ হয়ে পড়ে থাকত অথবা মাদকাসক্ত হয়ে পড়ত। সবাই ওর বিরুদ্ধে চলে গিয়েছিল। সংবাদমাধ্যম, ইন্ডাস্ট্রির মানুষজন, এমনকি অভিনেতারাও ওর বিপরীতে ছিল। আসলে খুব তাড়াতাড়ি কেউ সাফল্য পেয়ে গেলে অন্যরা সেটা মনে নিতে পারে না।’
সালমানের সঙ্গে বিচ্ছেদের পরে বিবেকের সঙ্গে সম্পর্কে জড়ান ঐশ্বরিয়া রাই। এই নিয়েই সালমানের সঙ্গে সমস্যার সূত্রপাত। এক সংবাদ সম্মেলনে বিবেক জানিয়েছিলেন, সালমান ফোন করে তাঁকে হুমকি দিচ্ছেন। যদিও পরে সালমানের কাছে এই নিয়েও এক অ্যাওয়ার্ড শোয়ে ক্ষমাও চেয়েছিলেন বিবেক। সেই সময়ে কীভাবে একের পরে এক কাজ হারিয়েছিলেন, তা নিয়ে কথাও বলেছিলেন বিবেক।
গত বছর এক সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে বিবেক বলেছিলেন, ‘বহু অবাঞ্ছিত বিষয় আমাকে সহ্য করতে হয়েছে।’ সর্বশেষ সিনেমা ‘শুট আউট অ্যাট লোখান্ডওয়ালা’র পরে টানা ১৪ মাস বাড়িতে বসেছিলেন বিবেক। হাতে তাঁর কোনো কাজ ছিল না। এই সময়কে জীবনের সবচেয়ে অন্ধকার দিক হিসেবেও তিনি মনে করেন।

১৯৬১ সালে ওয়েলসের পন্টিপ্রিডে জন্মগ্রহণ করেন ফিল ক্যাম্পবেল। তিনি ১৯৮৪ সালে মোটরহেডে যোগ দেন এবং ২০১৫ সাল পর্যন্ত দীর্ঘ ৩১ বছর ব্যান্ডটির সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৫ সালে ব্যান্ডের মূল কান্ডারি লেমি কিলমিস্টারের মৃত্যুর পর মোটরহেড ভেঙে যায়।
৬ ঘণ্টা আগে
এবার ঈদ উপলক্ষে তৈরি দুটি গানে পাওয়া গেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের কোলাবোরেশন। একটি গানে বাংলাদেশের বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে কলকাতার আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।
১২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের হলিউডের ডলবি থিয়েটারে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) জমকালো আসরে সম্মানিত হলেন চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্ররা। এবারের আসরে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা অভিনয়ের শীর্ষ সম্মাননা জিতেছেন ‘হ্যামনেট’-এর জেসি বাকলি এবং ‘সিনার্স’-এর মাইকেল বি জর্ডান।
১৭ ঘণ্টা আগে
ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার সিনেমার নেপথ্যের মানুষটি পল থমাস অ্যান্ডারসন। গত বছরের পুরোটা সময় জুড়ে যাঁকে নিয়ে উচ্ছ্বাস, উত্তেজনা, উন্মাদনা ছিল চলচ্চিত্র দুনিয়ায়। ওয়ান ব্যাটল আফটার অ্যানাদারের মতো একটি ‘অন্যরকম’ সিনেমা বানিয়ে যিনি তাক লাগিয়ে দিয়েছেন।
১৭ ঘণ্টা আগে