
গেমস ও ইস্পোর্টসের ‘গ্লোবাল হাব’ বা বৈশ্বিক ধমনি হয়ে ওঠার লক্ষ্যে কাজ করছে সৌদি আরব। সেই লক্ষ্যে দেশটির পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের (পিআইএফ) মালিকানাধীন ‘স্যাভি গেমস গ্রুপ’ নিন্টেন্ডো, ক্যাপকমসহ জাপানের গেমস ডেভেলপারদের সঙ্গে গভীর অংশীদারত্ব স্থাপন করছে।
গত মঙ্গলবার নিক্কেই এশিয়া এক প্রতিবেদনে বলেছে, মধ্যপ্রাচ্যে বাজারের বিকাশের সঙ্গে গেমিং এবং ইস্পোর্টসের বৈশ্বিক ধমনি হওয়ার লক্ষ্যে কাজ করছে সৌদি আরব। স্যাভি গেমসের সভাপতি যুবরাজ মোহাম্মদ বিন সালমান সৌদি আরবের গেমিং খাতকে উন্নত করতে আগ্রহী।
স্যাভি গেমস গ্রুপের ভাইস চেয়ারম্যান প্রিন্স ফয়সাল বিন বান্দর বিন সুলতান আল-সৌদ নিক্কেই এশিয়াকে বলেছেন, ‘আমাদের অন্যতম প্রধান লক্ষ্য পণ্য স্থানীয়করণে সহযোগিতার উপায় বের করা এবং জাপানের বুদ্ধিবৃত্তিক বৈশিষ্ট্যগুলোকে এই অঞ্চলের সঙ্গে খাপ খাওয়ানো। যেটি এই মুহূর্তে অসংগত অবস্থায় রয়েছে।
যুবরাজ ফয়সাল মে মাসের শেষ দিকে টোকিও সফরের সময় বেশ কয়েকটি জাপানি গেম কোম্পানির প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। সে সময় তিনি বলেছিলেন, ‘গেমের উন্নয়ন আমাদের দীর্ঘমেয়াদি লক্ষ্য; আমরা গেমিং এবং ই-স্পোর্টসের জন্য একটি বিশ্বব্যাপী হাব তৈরি করতে চাই।’
আশা করা হচ্ছে, নিন্টেন্ডো, বান্দাই, ক্যাপকম এবং কোনামি গ্রুপের মতো প্রধান প্রধান খেলা শিল্পপ্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যে অফিস স্থাপন করবে। সৌদি সংস্থাটি ইস্পোর্টস ইউনিটের জন্য চুক্তি করতে এবং গেমস বিকাশের ক্ষমতা বাড়াতে চায়।
২০২৩ সালের মার্চে প্রকাশিত দুটি জাপানি কোম্পানির আর্থিক প্রতিবেদন অনুসারে, পিআইএফ নিন্টেন্ডোর ৮ শতাংশ এবং ক্যাপকমের ৬ শতাংশের মালিক। এটি ২০২৩ সালে ৪৯০ কোটি ডলারে মোবাইল গেম ডেভেলপার স্কোপলি এবং ২০২২ সালে ১৫০ কোটি ডলারে দুটি ই-স্পোর্টস ইভেন্ট কোম্পানির মালিকানা অধিগ্রহণ করেছে।

যুক্তরাষ্ট্র ও ইরান নতুন করে কোনো ধরনের সমঝোতায় পৌঁছানোর কাছাকাছি রয়েছে বলে জানিয়েছে পাকিস্তান। একই সঙ্গে মধ্যস্থতাকারী কাতার জানিয়েছে, হরমুজ প্রণালি পরিচালনা ও জাহাজ চলাচল নিয়ে ইরান ও ওমানের আলোচনা ‘অগ্রসর পর্যায়ে’ রয়েছে।
৪ ঘণ্টা আগে
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরে ভারত যাওয়ার পাশাপাশি নয়াদিল্লিতে অনুষ্ঠেয় ব্রিকস আউটরিচ অধিবেশনে যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়েছে ভারত। আজ মঙ্গলবার (১১ আগস্ট) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের (এমইএ) মুখপাত্র রণধীর জয়সওয়াল এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন।
৫ ঘণ্টা আগে
প্রায় ৪০ বছর ধরে একটি হত্যাকাণ্ড ঘিরে ছিল অমীমাংসিত রহস্য। ১৯৮৭ সালের সেই রাতে ২০ বছর বয়সী মেলিসা ‘মিসি’ টেলর এলিসনকে নিজের শোয়ার ঘরে মৃত অবস্থায় পাওয়া যায়। পাশের ঘরে তখন কাঁদছিল তাঁর মাত্র ১৩ মাসের শিশুকন্যা ক্যাসি।
৫ ঘণ্টা আগে
সিরিয়ার সাবেক নিরাপত্তা কর্মকর্তা আতেফ নাজিবকে মৃত্যুদণ্ড দিয়েছেন দামেস্কের একটি আদালত। দেশটির ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদ ও তাঁর ছোট ভাই মাহের আল-আসাদকেও একই মামলায় মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।
৮ ঘণ্টা আগে