বলিউড অভিনেত্রী রাভিনা ট্যান্ডন ও তাঁর গাড়ির চালকের বিরুদ্ধে মারধরের অভিযোগ উঠেছে। অন্যদিকে অভিনেত্রীর দাবি, তাঁর সঙ্গে কিছু নারী বাজে আচরণ করেছেন। গতকাল শনিবার গভীর রাতে অভিনেত্রীকে মুম্বাইয়ের বান্দ্রা এলাকায় তিনজন নারী ঘিরে ধরেন, সঙ্গে অশ্রাব্য ভাষায় গালিগালাজও করেন বলে রাভিনার অভিযোগ।
আবার ওই নারীদের থেকে অভিযোগ আসে, রাভিনার ড্রাইভার বেপরোয়াভাবে গাড়ি চালিয়ে তাদের ধাক্কা দিয়েছেন। তারা আরও দাবি করেছেন, অভিনেত্রী তখন মদ্যপ অবস্থায় ছিলেন। এই ঘটনার পর গাড়ি থেকে বেরিয়ে এসে অভিযোগকারীদের উদ্দেশ্যে নানান কটূক্তি করেন তিনি। পাশাপাশি গায়েও হাত তোলেন বলে অভিযোগ।
ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইকোনমিক টাইমসকে পুরো ঘটনা জানিয়েছে পুলিশ। এ বিষয়ে ডিসিপি রাজ তিলক রোশন সংবাদমাধ্যমটিকে বলেন, ‘অভিনেত্রীর ড্রাইভার গাড়ি পার্ক করছিলেন। সেই সময় অন্যদিক থেকে ওই তিন নারী আসছিলেন। গাড়িটি তাঁদের ধাক্কাও দেয়নি, তা সত্ত্বেও তাঁরা গাড়িটিকে উদ্দেশ্য করে চিৎকার করতে শুরু করেন। বিষয়টি নিয়ে তাঁদের মধ্যে গন্ডগোল শুরু হয়। সেটা ধীরে ধীরে আরও খারাপ দিকে যায়, শুরু হয় ঝগড়া। এ সময় রাভিনাও গাড়ি থেকে নেমে এসে কথা-কাটাকাটিতে জড়িয়ে পড়েন।’
ডিসিপি রাজ তিলক রোশন আরও বলেন, ‘দুই পক্ষই থানায় এসেছিলেন। আমরা তাঁদের অভিযোগ পৃথকভাবে শুনেছি। কারও শরীরে কোন আঘাতের চিহ্ন ছিল না, যদি গাড়িটি কাউকে ধাক্কা দিত তাহলে আমরা নিশ্চয়ই অভিযোগ গ্রহণ করতাম।’
এদিকে অভিনেত্রীর একটি ঘনিষ্ঠ সূত্র দ্য ইকোনমিক টাইমসকে বলেন, ‘ঘটনার সময় রাভিনা বাচ্চাদের সঙ্গে একা ছিলেন। তিনি কেবল তাঁর ড্রাইভারকে বাঁচানোর জন্য এগিয়ে আসেন। ওই সময় অন্য পক্ষ ছবি তোলা ও ভিডিও করা শুরু করে। সিসিটিভি ফুটেজে দেখা যায়, অভিনেত্রী পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছিলেন। কিন্তু তাঁরা গালিগালাজ শুরু করায় পরিস্থিতি আরও জটিল হয়। এমনকি অভিযোগ করা হচ্ছে অভিনেত্রী মদ্যপ ছিলেন, কিন্তু এই কথাটাও সম্পূর্ণ মিথ্যা।’
ভাইরাল ফুটেজটিতে রাভিনাকে হট্টগোলের মধ্যে দেখা যায়। ভিডিওতে একজন অভিযোগকারীকে বলতে শোনা যায়, ‘তোমাকে জেলে রাত কাটাতে হবে। আমার নাক দিয়ে রক্ত পড়ছে।’ বিশৃঙ্খলার মধ্যে অভিনেত্রীকে বারবার অনুরোধ করতে শোনা যায়, ‘ধাক্কা দেবেন না। দয়া করে আমাকে আঘাত করবেন না।’

ভেনিস ও টরন্টোর মতো মর্যাদাপূর্ণ দুই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জায়গা করে নিয়ে আলোচনায় এসেছে রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। সিনেমাটি এবার স্থান পেল আরও এক উৎসবে। গতকাল ঘোষণা করা হয়েছে বিএফআই লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালের ৭০তম আসরের লাইনআপ। এ তালিকায় রয়েছে দ্য ডিফিকাল্ট ব্রাইড।
১৭ ঘণ্টা আগে
ধর্ষণের পর নির্মমভাবে ছোট্ট রামিসাকে হত্যার হৃদয়বিদারক ঘটনা কাঁদিয়েছে সারা দেশের মানুষের মন। সেই বেদনা, ক্ষোভ এবং বিচারপ্রত্যাশী মানুষের আকুতি নিয়ে মাহবুবুল খালিদ লিখেছেন গান। শিরোনাম ‘রামিসাদের বিচার’। ‘
১৭ ঘণ্টা আগে
দীর্ঘদিনের ব্যর্থতা ও মন্দা কাটিয়ে বক্স অফিসে রাজকীয় প্রত্যাবর্তন করলেন বলিউড অভিনেতা ইমরান হাশমি। ১৪ আগস্ট মুক্তি পেয়েছে তাঁর নতুন সিনেমা ‘আওয়ারাপান ২’। মাত্র তিন দিনেই বিশ্বজুড়ে ১১৪ কোটি রুপি আয় করেছে এই অ্যাকশন-রোমান্টিক সিনেমা।
১৮ ঘণ্টা আগে
অ্যানিমেশন সিনেমা ‘দ্য লায়ন কিং’-এ দেখা গিয়েছিল এক সিংহশাবকের রাজা হয়ে ওঠার গল্প। এবার পর্দার বাইরে বন্য প্রকৃতির এক বাস্তব সিংহশাবকের রাজা হয়ে ওঠার অবিশ্বাস্য গল্প নিয়ে আসছে ন্যাশনাল জিওগ্রাফিক। চার পর্বের এই ডকু সিরিজের নাম ‘লায়ন’।
১৮ ঘণ্টা আগে