
পাওনা টাকা চাওয়ায় নির্মাতা রুবেল আনুশের বিরুদ্ধে মারধরের অভিযোগ করেছেন প্রোডাকশন ম্যানেজার দ্বীন ইসলাম দিনার ও নির্বাহী প্রযোজক ইমাম হোসেন শামীম। রুবেলের শাস্তি চেয়ে নাট্য সংগঠনগুলোর কাছে চিঠি দিয়েছেন দিনার। বিচারের দাবিতে ৩ জুন থেকে কর্মবিরতির ঘোষণা দিয়েছে বাংলাদেশ টেলিভিশন মিডিয়া প্রোডাকশন ম্যানেজার অ্যাসোসিয়েশন।
দীর্ঘদিন ধরে নির্মাতা রুবেল আনুশের সঙ্গে কাজ করেন প্রোডাকশন ম্যানেজার দ্বীন ইসলাম দিনার। দিনার জানান, গত রোজার ঈদের আগ থেকে এ পর্যন্ত রুবেলের পরিচালনায় বেশ কয়েকটি নাটকের শুটিং করেন তিনি। শুটিং শেষে পরিচালকের কাছে প্রোডাকশন বাবদ তাঁর পাওনা ১৪ লাখ টাকার বেশি। সেই টাকার চাওয়ার জেরেই তাঁকে ও শামীমকে মারধর করেন রুবেল ও তাঁর সহযোগীরা। এরপর নাট্য নির্মাতাদের সংগঠন ডিরেক্টরস গিল্ডে অভিযোগ করেন দিনার। ৮ জুন দুই পক্ষকে নিয়ে আলোচনায় বসবে বলে জানিয়েছেন গিল্ডের সাধারণ সম্পাদক কামরুজ্জামান সাগর।
কামরুজ্জামান সাগর বলেন, ‘দুই পক্ষ আর্থিক অনিয়মের অভিযোগ করেছেন। অভিযোগ করলেই কাউকে দোষী সাব্যস্ত করা যায় না। আমরা ৮ জুন দুই পক্ষকে নিয়ে বসব। সবকিছু বিবেচনা করে সুষ্ঠু সমাধানের চেষ্টা করবে ডিরেক্টস গিল্ড।’ টেলিভিশন মিডিয়া প্রোডাকশন ম্যানেজার অ্যাসোসিয়েশনের সভাপতি আলী জাফর অপু বলেন, ‘আমরা পরিচালক রুবেলের দৃষ্টান্তমূলক শাস্তি চাই, যাতে ভবিষ্যতে এ রকম অন্যায় না করতে পারে। আর্থিক অভিযোগ থাকতেই পারে। তবে সে কারণে এভাবে কাউকে শারীরিক অত্যাচার করা অন্যায়। ৩ জুন থেকে কর্মবিরতিতে যাবে প্রোডাকশনের লোকেরা। দৃষ্টান্তমূলক বিচার না হওয়া পর্যন্ত চলবে আমাদের কর্মবিরতি।’
ঘটনার বর্ণনা দিয়ে দিনার বলেন, ‘রুবেল ভাইয়ের ফোন পেয়ে শুক্রবার রাত ৮টার সময় মগবাজার মুক্তিযোদ্ধা সংসদের সামনে যাই। সেখানে গেলে পূর্বপরিকল্পনা অনুযায়ী রুবেল আনুশের নেতৃত্বে তাঁর দলবল আমাকে জিম্মি করে। রাত ৮টা থেকে ভোর ৩টা ৪৫ মিনিট পর্যন্ত শারীরিক ও মানসিকভাবে নির্যাতন চালায়। এরপর ভয়ভীতি প্রদর্শন করে ছেড়ে দেয়। সেখান থেকে বের হয়ে দ্রুত উত্তরার ইবনে সিনা হাসপাতালে যাই। তখন কর্তব্যরত ডাক্তার জানায় যে আমার ডান পাশের কানের পর্দা ফেটে গেছে।’ এ সময় দিনারের সঙ্গে ছিলেন শামীম। তাঁকেও মারধর করা হয়। রুবেল আনুশের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান শামীম।
তবে পুরো বিষয়টি অস্বীকার করেছেন রুবেল আনুশ। উল্টো দিনার ও শামীমের বিরুদ্ধে অর্থ কারসাজির অভিযোগ করেন তিনি। রুবেল বলেন, ‘দিনার ও শামীমের অভিযোগ পুরোপুরি মিথ্যা। দুজনের বিরুদ্ধেই আমার কাছে হিসাবের কারচুপির প্রমাণ আছে। পুরো হিসাব করলে দেখা যাবে, দিনারের কাছ থেকে প্রায় পাঁচ লাখ টাকার মতো পাই। দিনার তা স্বীকার করেছে। আমাদের সঙ্গে বসে আলোচনা করার পর হঠাৎ করেই তাঁরা ডিরেক্টরস গিল্ডে অভিযোগ দিয়েছেন। সেখানে যাওয়ার পর তাঁরা বহিরাগত লোকদের এনে আমাকে আক্রমণ করার চেষ্টা করেছে। ৮ তারিখ ডিরেক্টরস গিল্ড কাগজপত্র নিয়ে দুই পক্ষকে ডেকেছে। সেখানেই প্রমাণ হয়ে যাবে কারা দোষী।’

১৯৬১ সালে ওয়েলসের পন্টিপ্রিডে জন্মগ্রহণ করেন ফিল ক্যাম্পবেল। তিনি ১৯৮৪ সালে মোটরহেডে যোগ দেন এবং ২০১৫ সাল পর্যন্ত দীর্ঘ ৩১ বছর ব্যান্ডটির সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৫ সালে ব্যান্ডের মূল কান্ডারি লেমি কিলমিস্টারের মৃত্যুর পর মোটরহেড ভেঙে যায়।
৬ ঘণ্টা আগে
এবার ঈদ উপলক্ষে তৈরি দুটি গানে পাওয়া গেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের কোলাবোরেশন। একটি গানে বাংলাদেশের বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে কলকাতার আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।
১২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের হলিউডের ডলবি থিয়েটারে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) জমকালো আসরে সম্মানিত হলেন চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্ররা। এবারের আসরে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা অভিনয়ের শীর্ষ সম্মাননা জিতেছেন ‘হ্যামনেট’-এর জেসি বাকলি এবং ‘সিনার্স’-এর মাইকেল বি জর্ডান।
১৭ ঘণ্টা আগে
ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার সিনেমার নেপথ্যের মানুষটি পল থমাস অ্যান্ডারসন। গত বছরের পুরোটা সময় জুড়ে যাঁকে নিয়ে উচ্ছ্বাস, উত্তেজনা, উন্মাদনা ছিল চলচ্চিত্র দুনিয়ায়। ওয়ান ব্যাটল আফটার অ্যানাদারের মতো একটি ‘অন্যরকম’ সিনেমা বানিয়ে যিনি তাক লাগিয়ে দিয়েছেন।
১৭ ঘণ্টা আগে