জাতিসংঘ ২০২৪ সালকে আনুষ্ঠানিকভাবে ‘আন্তর্জাতিক উট বর্ষ’ ঘোষণা করেছে। উট মরুভূমির এক বিস্ময়কর প্রাণী। চরম আবহাওয়া ও শুষ্ক পরিবেশে বেশ মানিয়ে চলতে পারে বলে মরুর দেশগুলোতে এদের কদর সুপ্রাচীনকাল থেকে। এবার মানুষের দৃষ্টি পড়েছে উটের দুধের প্রতি। দিন দিনই জনপ্রিয়তার রেকর্ড ভাঙছে উটের দুধ। উটের দুধের প্রতি মানুষের আগ্রহের কারণ একটি নয়, অনেক।
এসব ছাড়া, বিশেষ করে হৃদ্যন্ত্র চালু রাখার জন্য আরও বহু পুষ্টি উপাদান রয়েছে উটের দুধে।বৈশ্বিক উষ্ণতা এবং তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে খাদ্য ও পানির অভাব প্রকট হয়ে উঠছে। ইউরোপেও উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে। পুষ্টিগুণ, চাহিদা এবং জলবায়ু বিবেচনায় পশ্চিমের দেশগুলোর খামারিরা উটের দুধ উৎপাদনে আগ্রহী হচ্ছেন, গড়ে তুলছেন উটের বাণিজ্যিক দুগ্ধ খামার। তবে বিশ্বের বড় খামারটি আছে দুবাইয়ে।
এখানে ক্যামেলিসিয়াস ডেইরি ফার্মে আছে প্রায় ৬ হাজার উট। এই মেগা খামারে প্রতিবছর ৪০ লাখ লিটার দুধ উৎপাদিত হয়। ভিটামিন, খনিজ লবণ, ক্যালসিয়াম ও আমিষের উৎস দুধ মানুষের খুব পছন্দের খাবার। স্বাদে, ঘ্রাণে ও পুষ্টিগুণে দুধের বিকল্প খাবার খুব কমই আছে।

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কোনো মৃত্যু নেই। আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এই হিসাব গতকাল সোমবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত সময়ের।
৪ ঘণ্টা আগে
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, চলতি বছরে ডেঙ্গুতে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৭৪ জনের। এর মধ্যে চলতি মাসে ২০ জন মারা গেছে। আর জানুয়ারিতে দুই, ফেব্রুয়ারিতে দুই, মে মাসে এক, জুনে ১৩ ও জুলাইয়ে ৩৬ জনের মৃত্যু হয়েছে।
৭ ঘণ্টা আগে
রাজধানী ঢাকাসহ দেশজুড়ে লাইসেন্সবিহীন ও মানহীন বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান জোরদার করেছে সরকার। গত পাঁচ মাসে সারা দেশে আড়াই শতাধিক অবৈধ হাসপাতাল, ক্লিনিক, ব্লাড ব্যাংক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করে দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
১৩ ঘণ্টা আগে
গত ২৪ ঘণ্টায় সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে ৭১ জনে দাঁড়াল। এ ছাড়া গত এক দিনে হাসপাতালে ভর্তি হয়েছে আরও ৮৭০ জন। আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
১ দিন আগে