অভিমান ভেঙে ‘লালন’ ব্যান্ডে ফিরছেন দলনেতা ও ড্রামার থেইন হান মং তিতি। আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি। গত মার্চে লালন ব্যান্ড ছাড়েন তিতি। ‘ব্যান্ডের চেয়ে ব্যক্তির প্রাধান্য’ বেড়ে যাওয়ার কারণেই এমন সিদ্ধান্ত নেন বলে জানিয়েছিলেন এই ড্রামার। এবার দিলেন ফেরার ইঙ্গিত, তবে তার আগে চেয়েছেন ব্যান্ডে সৃষ্টি হওয়া সংকটগুলোর টেকসই সমাধান।
লালন ব্যান্ডে ফেরার বিষয়ে আজকের পত্রিকাকে তিনি বলেন, ‘গত এক সপ্তাহ ধরে ব্যান্ডের কয়েকজন সদস্য আমার সঙ্গে বসতে চাচ্ছিলেন। তিন দিন আগে তাদের সঙ্গে বসেছিলাম। তবে সুমি (ভোকাল) খুলনায় থাকায় সে মিটিংয়ে থাকতে পারেনি। সবাই আমার অভিযোগগুলো সমাধানের চেষ্টা করছে এবং ব্যান্ডে আমাকে ফিরিয়ে নেওয়ার ব্যাপারেও কাজ করছে। সবকিছু ঠিক থাকলে হয়তো শিগগিরই আবার ফিরতে পারি।’
ব্যান্ডে ফিরলেও তিতির মনে এখনো শঙ্কা রয়েছে। যে অভিযোগগুলো নিয়ে ব্যান্ড ছেড়েছিলেন, চান না তার পুনরাবৃত্তি। তিতি বলেন, ‘যে বিষয়গুলো নিয়ে সংকট, সেসবের টেকসই সমাধান বেশ কঠিন হবে বলেই মনে হয়। তবে যা–ই হোক ভালো কিছু চেষ্টা করাটাই তো আমাদের কাজ। আশা করব বিষয়গুলোর দীর্ঘমেয়াদি সমাধান হবে।’
তিতি ব্যান্ড ছাড়া পর থেকেই বন্ধ আছে লালন ব্যান্ডের সব কার্যক্রম। নতুন কোনো শোতে দেখা যায়নি ব্যান্ডটিকে। কবে থেকে আবার মঞ্চে ফিরছে লালন, এ বিষয়ে তিতি বলেন, ‘কিছুটা সময় লাগবে। এর সঙ্গে বেশ কিছু প্রক্রিয়া জড়িত। একটা ব্যান্ডে অনেক ডিপার্টমেন্ট আছে, নতুন করে সবকিছু শুরু করতে হবে আবার। তবে খুব শিগগিরই প্র্যাকটিসে ফিরব বলে আশা রাখি।’
দীর্ঘ ১৭ বছরের সম্পর্ক চুকিয়ে গত মার্চে লালন ব্যান্ড ছাড়েন দলনেতা ও ড্রামার থেইন হান মং তিতি। সবশেষ গত ৯ মার্চ খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) কনসার্টে শেষবার লালন ব্যান্ডের সঙ্গে বাজান তিতি।
ব্যান্ড ছাড়ার বিষয়ে তখন তিতি আজকের পত্রিকাকে জানিয়েছিলেন, সুমির জীবন দর্শনের সঙ্গে দ্বান্দ্বিক অবস্থানের কারণেই এ সিদ্ধান্ত নেন তিনি। বিভিন্ন সময়ে সুমির স্বেচ্ছাচারিতায় ব্যান্ড ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও জানান তিনি। ‘ব্যান্ডের চেয়ে ব্যক্তির প্রাধান্য’—বিষয়টি তিতিকে তখন কষ্ট দিয়েছিল। এরপরই তিনি সরে যাওয়ার সিদ্ধান্ত নেন।

১৯৬১ সালে ওয়েলসের পন্টিপ্রিডে জন্মগ্রহণ করেন ফিল ক্যাম্পবেল। তিনি ১৯৮৪ সালে মোটরহেডে যোগ দেন এবং ২০১৫ সাল পর্যন্ত দীর্ঘ ৩১ বছর ব্যান্ডটির সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৫ সালে ব্যান্ডের মূল কান্ডারি লেমি কিলমিস্টারের মৃত্যুর পর মোটরহেড ভেঙে যায়।
৩ ঘণ্টা আগে
এবার ঈদ উপলক্ষে তৈরি দুটি গানে পাওয়া গেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের কোলাবোরেশন। একটি গানে বাংলাদেশের বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে কলকাতার আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।
১০ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের হলিউডের ডলবি থিয়েটারে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) জমকালো আসরে সম্মানিত হলেন চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্ররা। এবারের আসরে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা অভিনয়ের শীর্ষ সম্মাননা জিতেছেন ‘হ্যামনেট’-এর জেসি বাকলি এবং ‘সিনার্স’-এর মাইকেল বি জর্ডান।
১৫ ঘণ্টা আগে
ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার সিনেমার নেপথ্যের মানুষটি পল থমাস অ্যান্ডারসন। গত বছরের পুরোটা সময় জুড়ে যাঁকে নিয়ে উচ্ছ্বাস, উত্তেজনা, উন্মাদনা ছিল চলচ্চিত্র দুনিয়ায়। ওয়ান ব্যাটল আফটার অ্যানাদারের মতো একটি ‘অন্যরকম’ সিনেমা বানিয়ে যিনি তাক লাগিয়ে দিয়েছেন।
১৫ ঘণ্টা আগে