সপ্তাহখানেক ধরে ‘রাক্ষস’ সিনেমা নিয়ে সমালোচনা চলছে বলিউড থেকে দক্ষিণ ভারতের ফিল্ম ইন্ডাস্ট্রির অন্দরে। বড় বাজেটের এই দক্ষিণী সিনেমার পরিচালক প্রশান্ত ভার্মা, প্রযোজনায় মিথরি মুভি মেকার্স। কয়েক দিন ধরেই ভারতীয় সংবাদমাধ্যমগুলোতে খবর, সিনেমাটা ছেড়ে বেরিয়ে গেছেন রণবীর সিং। এতে প্রযোজকের বহু কোটি রুপির ক্ষতি হয়েছে বলে সমালোচনা শুরু হয়ে যায়। এবার সেই সমালোচনা বন্ধ করতে বিবৃতি দিলেন প্রশান্ত আর রণবীর।
বিবৃতিতে রণবীর সিং বলেন, ‘প্রশান্ত খুব প্রতিভাবান পরিচালক। আমরা দেখা করেছিলাম, একসঙ্গে কী কাজ করা যায় সেটা এক্সপ্লোর করার জন্য। আশা করছি, ভবিষ্যতে আমরা একসঙ্গে কাজ করব।’
প্রশান্ত এ প্রসঙ্গে বলেন, ‘রণবীরের মতো এনার্জি আর প্রতিভা বিরল। আমরা আগামী দিনে একসঙ্গে একটা কাজ করার চেষ্টা করব।’
যদিও এমন বিবৃতি আসার পরও রণবীরকে ঘিরে যে সমালোচনা শুরু হয়েছিল, সেটা ধামাচাপা পড়ছে না। একজন নেটিজেন লিখেছেন, ‘প্রশান্তর সঙ্গে রণবীর সিং সিনেমা করছেন না এখনই, সেটা স্পষ্ট হলো। কিন্তু কোন সিনেমা করছেন তিনি? ২০২৫-এ রণবীরের কোনো সিনেমা কি মুক্তি পাবে?’
এ বছর রণবীর সিংয়ের আর কোনো সিনেমার মুক্তি নেই। কোনো সিনেমার শুটিং শুরু হবে, সেরকম খবরও নেই। সেপ্টেম্বর মাসে তিনি বাবা হবেন। সে কারণে কাজ থেকে বিরতি নেবেন, এমনটা জানিয়েছেন।
আবার রণবীর সিং যে ‘ডন থ্রি’ করছেন, সেই খবরে খুশি হননি শাহরুখ খানের অনুরাগীদের একাংশ। একজন নেটিজেন লিখেছেন, ‘রণবীর সিং মূলত হিট পেয়েছেন সঞ্জয় লীলা বানসালির হাত ধরে। এবার সঞ্জয়ের সিনেমায় কাজ করছেন রণবীর কাপুর আর আলিয়া ভাট। তাই রণবীর সিং আবার কবে ব্লকবাস্টার দখলে আনতে পারবেন, তা নিয়ে সংশয় আছে। সব মিলিয়ে পেশাগত জীবনে সময়টা খুব একটা ভালো যাচ্ছে না অভিনেতার।

১৯৬১ সালে ওয়েলসের পন্টিপ্রিডে জন্মগ্রহণ করেন ফিল ক্যাম্পবেল। তিনি ১৯৮৪ সালে মোটরহেডে যোগ দেন এবং ২০১৫ সাল পর্যন্ত দীর্ঘ ৩১ বছর ব্যান্ডটির সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৫ সালে ব্যান্ডের মূল কান্ডারি লেমি কিলমিস্টারের মৃত্যুর পর মোটরহেড ভেঙে যায়।
৮ ঘণ্টা আগে
এবার ঈদ উপলক্ষে তৈরি দুটি গানে পাওয়া গেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের কোলাবোরেশন। একটি গানে বাংলাদেশের বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে কলকাতার আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।
১৪ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের হলিউডের ডলবি থিয়েটারে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) জমকালো আসরে সম্মানিত হলেন চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্ররা। এবারের আসরে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা অভিনয়ের শীর্ষ সম্মাননা জিতেছেন ‘হ্যামনেট’-এর জেসি বাকলি এবং ‘সিনার্স’-এর মাইকেল বি জর্ডান।
১৯ ঘণ্টা আগে
ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার সিনেমার নেপথ্যের মানুষটি পল থমাস অ্যান্ডারসন। গত বছরের পুরোটা সময় জুড়ে যাঁকে নিয়ে উচ্ছ্বাস, উত্তেজনা, উন্মাদনা ছিল চলচ্চিত্র দুনিয়ায়। ওয়ান ব্যাটল আফটার অ্যানাদারের মতো একটি ‘অন্যরকম’ সিনেমা বানিয়ে যিনি তাক লাগিয়ে দিয়েছেন।
১৯ ঘণ্টা আগে