হলিউডের অন্যতম দুই বড় তারকা আবার একসঙ্গে কাজে ফিরেছেন। ১৬ বছর পর ফের একসঙ্গে দেখা যাবে ব্র্যাড পিট আর জর্জ ক্লুনিকে। জন ওয়াটস পরিচালিত অ্যাকশন-কমেডি সিনেমা ‘উলভস’-এ দেখা যাবে তাঁদের। চলতি বছরের সেপ্টেম্বরের শেষে মুক্তি পাবে সিনেমাটি।
দুই সুপারস্টারকে একসঙ্গে নিয়ে সিনেমার ট্রেলার সামনে আসতেই বিশ্বজুড়ে ভক্তদের মধ্যে তৈরি হয়েছে প্রবল উন্মাদনা। সোশ্যাল মিডিয়ায় একবাক্যে প্রায় সবাই সিনেমাটি দেখার জন্য অপেক্ষা শুরুর কথা জানিয়েছেন। একজন লিখেছেন, ‘এত দিন ধরে এ রকমই একটা রি-ইউনিয়নের অপেক্ষায় ছিলাম। ভীষণ রোমাঞ্চিত।’ অন্য একজনের মন্তব্য, ‘আমার চোখে সুপারহিরোদের মুভি তো এটাই। দুই পছন্দের তারকাকে একসঙ্গে দেখতে পাব। ভিজ্যুয়াল ট্রিট আর দারুণ একটা মুভির অপেক্ষায় রইলাম।’
সিনেমার ট্রেলারের ঝলকে দেখা গেছে, এক হত্যা রহস্য সমাধানের জন্য ফিক্সারের সাহায্য নেন এক নারী। তবে কোনো একজন নন, একসঙ্গে দুজন হাজির হন সেই কেসের সুরাহা করতে। একে অপরের সঙ্গে কাজ করার ইচ্ছা না থাকলেও প্রয়োজনের খাতিরে জর্জ ক্লুনি আর ব্র্যাড পিটকে একসঙ্গে কাজ শুরু করতে হয়। ‘লোন উলভ’ হয়ে কাজ করতে অভ্যস্ত হলেও একসঙ্গে ‘উলভস’ কীভাবে এই মৃত্যুরহস্যের সুরাহা করে, সেই খোঁজই ক্রমশ প্রকাশ্যে আসে।
দুই মেগাস্টারের পাশাপাশি অস্টিন আব্রামস, অ্যামি রায়ান, পূর্ণা জগন্নাথনের মতো অভিনেতারা রয়েছেন এই সিনেমায়। ২০০৮ সালে ‘বার্ন আফটার রিডিং’ সিনেমাতে শেষবার একসঙ্গে দেখা গিয়েছিল ব্র্যাড পিট আর জর্জ ক্লুনিকে। তাঁর আগে ‘ওশিয়ান ইলেভেন’ এবং সেই সিনেমার সিক্যোয়েলগুলোতে একসঙ্গে কাজ করেছিলেন হলিউডের দুই মেগাস্টার।
মাঝে ব্র্যাড পিটের সঙ্গে কাজ করার প্রসঙ্গে মজা করে জর্জ বলেছিলেন, ‘প্রিটি বয়ের সঙ্গে ফের কাজ করতে পেরে ভালো লেগেছে। মাঝে অনেকটা সময় কেটে গেছে।’
এমনিতে ব্যক্তিগত জীবনে সময়টা খুব একটা ভালো যাচ্ছে না ব্র্যাড পিটের। প্রাক্তন স্ত্রী অ্যাঞ্জেলিনা জোলির সঙ্গে দীর্ঘ আইনি লড়াই চলছে তাঁর, যা ক্রমশ আরও তিক্ত হয়ে উঠছে। এর মাঝেই কিছুদিন আগে ব্র্যাড-অ্যাঞ্জেলিনার মেয়ে ভিভিয়েনা তাঁর নাম থেকে ঝেড়ে ফেলেছেন পিট পদবি। গত বছর বড় মেয়ে জাহারার পর এবার আর এক মেয়েও বাবা ব্র্যাড পিটের পরিচয় ঝেড়ে ফেলে বেছে নিয়েছেন তাঁর মা অ্যাঞ্জেলিনা জোলির পরিচয়।

১৯৬১ সালে ওয়েলসের পন্টিপ্রিডে জন্মগ্রহণ করেন ফিল ক্যাম্পবেল। তিনি ১৯৮৪ সালে মোটরহেডে যোগ দেন এবং ২০১৫ সাল পর্যন্ত দীর্ঘ ৩১ বছর ব্যান্ডটির সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৫ সালে ব্যান্ডের মূল কান্ডারি লেমি কিলমিস্টারের মৃত্যুর পর মোটরহেড ভেঙে যায়।
৬ ঘণ্টা আগে
এবার ঈদ উপলক্ষে তৈরি দুটি গানে পাওয়া গেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের কোলাবোরেশন। একটি গানে বাংলাদেশের বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে কলকাতার আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।
১২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের হলিউডের ডলবি থিয়েটারে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) জমকালো আসরে সম্মানিত হলেন চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্ররা। এবারের আসরে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা অভিনয়ের শীর্ষ সম্মাননা জিতেছেন ‘হ্যামনেট’-এর জেসি বাকলি এবং ‘সিনার্স’-এর মাইকেল বি জর্ডান।
১৭ ঘণ্টা আগে
ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার সিনেমার নেপথ্যের মানুষটি পল থমাস অ্যান্ডারসন। গত বছরের পুরোটা সময় জুড়ে যাঁকে নিয়ে উচ্ছ্বাস, উত্তেজনা, উন্মাদনা ছিল চলচ্চিত্র দুনিয়ায়। ওয়ান ব্যাটল আফটার অ্যানাদারের মতো একটি ‘অন্যরকম’ সিনেমা বানিয়ে যিনি তাক লাগিয়ে দিয়েছেন।
১৭ ঘণ্টা আগে