দেশ ‘পুরোপুরি দুর্বৃত্তদের কবলে’ বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বৃহস্পতিবার রাজধানীর শেরেবাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন, ‘বাংলাদেশ এখন পুরোপুরি দুর্বৃত্তদের কবলে, বাংলাদেশ এখন লুটেরা-মাফিয়াদের কবলে। একদিকে তারা (সরকার) রাজনৈতিক অধিকার হরণ করছে, অন্যদিকে অর্থনীতি ধ্বংস করছে। তাদের মূল লক্ষ্য হচ্ছে এটাকে পরনির্ভরশীল একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করা। আমরা এর বিরুদ্ধে লড়াই করছি। আমরা জয়ী হব।’
ফখরুল বলেন, ‘আমরা শপথ নিয়েছি যে, আমরা আবালবৃদ্ধবনিতা আজকে আমাদের অধিকার রক্ষার জন্য, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার জন্য যে আন্দোলন চলছে, সেই আন্দোলন আরও বেগবান করব এবং এই আন্দোলনের মধ্য দিয়ে এই ভয়াবহ যে দানবীয় সরকার, তাদের পরাজিত করব।’
জিয়াউর রহমানের ৪৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্থায়ী কমিটির সদস্যসহ কর্মীদের নিয়ে শেরেবাংলা নগরে সমাধিস্থলে আসেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পুষ্পমাল্য অর্পণের পর প্রয়াত নেতার আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাতে অংশ নেন নেতা-কর্মীরা। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান এ জেড এম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবদুস সালামসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
দিবসটিতে সকালে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয় এবং গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে কালো পতাকা উত্তোলন করা হয়।
বিএনপি ছাড়াও ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ, মুক্তিযোদ্ধা দল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, মহিলা দল, তাঁতী দল, মৎস্যজীবী দল, ডক্টরস অ্যাসোসিয়েশন, ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন, সম্মিলিত পেশাজীবী পরিষদসহ বিভিন্ন অঙ্গসংগঠনের পক্ষ থেকে আলাদা আলাদাভাবে জিয়ার কবরে পুষ্পমাল্য অর্পণ করে।
সকালে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প খোলা হয়েছে। কেন্দ্রীয়ভাবে বিএনপিসহ অঙ্গসংগঠনগুলো পোস্টার প্রকাশ করেছে। পত্র-পত্রিকায় প্রকাশ করা হয়েছে বিশেষ ক্রোড়পত্র।
জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদনের পর দুপুরে আগারগাঁও লায়ন চুক্ষ হাসপাতাল, হাইকোর্ট মাজার প্রাঙ্গণ, সেগুনবাগিচা, শাহজাহানপুর, নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়সহ একাধিক স্পটে দুস্থদের মধ্যে খাবার বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন বিএনপির মহাসচিব। এ সময় বিএনপি মহাসচিবের সঙ্গে স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, মহানগর দক্ষিণের আহ্বায়ক আবদুস সালাম, সদস্যসচিব রফিকুল আলম মজনু, উত্তরের সদস্যসচিব আমিনুল হক প্রমুখ নেতা ছিলেন।

‘রংপুরে বিএনপির সাংগঠনিক অবস্থান খুবই ভালো। জাতীয় নির্বাচনে বিএনপির যে সাংগঠনিক অবস্থা ও জনপ্রিয়তা তাতে রংপুরের মাটিতে ছয়টি আসনেই বিএনপির প্রার্থী পরাজিত হবে, এটা অবিশ্বাস্য।’
৩ ঘণ্টা আগে
বাংলাদেশ সরকার যখন ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে ফেরত আনার বিষয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছে, তখন ঢাকার বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে—নয়াদিল্লিতে আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে শেখ হাসিনা উচ্চপর্যায়ের বৈঠক বাতিল করা হয়েছে।
৬ ঘণ্টা আগে
গণভোট অনুষ্ঠিত হওয়ার পর সেটির রায় প্রত্যাখ্যানের ইতিহাস পৃথিবীতে নেই বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। গণভোটের গণ রায় প্রত্যাখ্যান করার কারণে দেশে বড় রাজনৈতিক সংকট তৈরি হয়েছে বলেও মনে করেন তিনি।
১ দিন আগে
আমরা আপনাদের পাশে আছি’—পার্লামেন্টে, পার্লামেন্টের বাইরে, সরকারের সঙ্গে আমরা সব ক্ষেত্রে আমরা ভূমিকা রাখব। রপ্তানিতে এখন ৪০ বিলিয়ন থেকে ১০০ বিলিয়নে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন বিজিএমইএ নেতারা। ‘এ সম্ভাবনা এখানে আছে। আবার প্রোডাকশন নিম্নগতি, তার কারণগুলো এসেছে, সেটার সমাধানের পথও বাতলানো হয়েছে।
২ দিন আগে