ফের টালিউড অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে তলব করেছে ভারতীয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। তবে এবার রোজভ্যালিকাণ্ড নয়। ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, রেশন দুর্নীতি মামলায় ঋতুপর্ণাকে তলব করেছে ইডি। আগামী ৫ জুন ডাকা হয়েছে ঋতুপর্ণাকে।
২০১৯ সালে অর্থলগ্নি সংস্থা রোজভ্যালিকাণ্ডে জিজ্ঞাসাবাদের প্রায় পাঁচ বছর পরে আবার অন্য মামলায় ইডি তলব করল ঋতুপর্ণাকে।
ঋতুপর্ণা সেনগুপ্ত এখন আছেন যুক্তরাষ্ট্রে। সেখান থেকে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার অনলাইনকে তিনি বলেন, ‘আমি এ বিষয়ে কিছুই জানি না। রেশন দুর্নীতি কী? সে সম্পর্কে আমার কোনো সম্যক ধারণা নেই। আচমকাই এই খবর পেলাম। আমার কলকাতার বাড়িতেও কোনো চিঠি আসেনি।’
অভিনেত্রী আরও জানান, জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে তাঁর দু-একটি অনুষ্ঠানে সাক্ষাৎ বিনিময় ছাড়া আর কোনো দিন কিছুই হয়নি। তিনি বলেন, ‘সামনে নতুন ছবি আসছে। তার মধ্যে এই খবর। আমার সম্মানহানি হল। একজন অভিনেত্রী, যিনি সারা জীবন পরিশ্রম করে চলেছেন, তাঁর সম্পর্কে হঠাৎ এমন বলে দেওয়া কিন্তু অন্যায়!’
ঋতুপর্ণা মনে করছেন তাঁর সঙ্গে ষড়যন্ত্র করা হচ্ছে। কিন্তু ইডির ডাকে যাবেন কি না—প্রশ্ন শুনে অভিনেত্রীর উত্তর, ‘আইনজীবীর সঙ্গে পরামর্শ করে সিদ্ধান্ত নেব।’
প্রসঙ্গত, মুক্তির অপেক্ষায় রয়েছে ঋতুপর্ণা ও প্রসেনজিৎ জুটির ৫০তম সিনেমা ‘অযোগ্য’। পরিচালনা করেছেন কৌশিক গাঙ্গুলি। ইতিমধ্যে মুক্তি পেয়েছে এর ট্রেলার।

প্রতি ঈদেই ব্যস্ত সময় পার করেন সংগীতজগতের মানুষেরা। এবার ঈদেও একগুচ্ছ নতুন গান নিয়ে আসছেন শিল্পীরা। এই তালিকায় জনপ্রিয় শিল্পীদের গান যেমন আছে, তেমনি আছে নতুনদের গান। প্রযোজনা প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি শিল্পীদের নিজেদের ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ করা হচ্ছে গানগুলো।
১৯ মিনিট আগে
১৯৬১ সালে ওয়েলসের পন্টিপ্রিডে জন্মগ্রহণ করেন ফিল ক্যাম্পবেল। তিনি ১৯৮৪ সালে মোটরহেডে যোগ দেন এবং ২০১৫ সাল পর্যন্ত দীর্ঘ ৩১ বছর ব্যান্ডটির সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৫ সালে ব্যান্ডের মূল কান্ডারি লেমি কিলমিস্টারের মৃত্যুর পর মোটরহেড ভেঙে যায়।
৯ ঘণ্টা আগে
এবার ঈদ উপলক্ষে তৈরি দুটি গানে পাওয়া গেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের কোলাবোরেশন। একটি গানে বাংলাদেশের বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে কলকাতার আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।
১৫ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের হলিউডের ডলবি থিয়েটারে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) জমকালো আসরে সম্মানিত হলেন চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্ররা। এবারের আসরে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা অভিনয়ের শীর্ষ সম্মাননা জিতেছেন ‘হ্যামনেট’-এর জেসি বাকলি এবং ‘সিনার্স’-এর মাইকেল বি জর্ডান।
২০ ঘণ্টা আগে